আন্তর্জাতিক 

ইরানের পাল্টা প্রত্যাঘাতে বাঙ্কারে আত্মগোপন করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেনাবাহিনীর কর্মকর্তারা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার ভোরবেলা ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরাইল। পাল্টা হামলা চালায় ইরান। ইরানের প্রথম প্রত্যাঘাতে তেমন কোন ক্ষতি হয়নি ইসরাইলের তাতেই পশ্চিমা মিডিয়াগুলি এমন একটা ধারণা তৈরি করতে থাকে যে ইরান শেষ হয়ে গেছে। এরপর শনিবার ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে পড়ে ইসরাইল। এমনকি ইসরাইলের প্রখ্যাত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী বাংকারে আশ্রয় নেন ভয়ে। শুধু প্রধানমন্ত্রী নন ইসরাইলের সমস্ত সামরিক আধিকারিকরাও বাংকারে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। ইসরাইলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে সিএনএন।

ওই কর্মকর্তা সিএনএনকে বলেন, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে ঢুকে যান। সঙ্গী হন প্রতিরক্ষামন্ত্রীও। তারা সেখানে বসে সামগ্রিক পরিস্থিতির জরুরি মূল্যায়ন করেন।

Advertisement

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু অন্যান্য মন্ত্রীদের সঙ্গে ইরানের মিসাইল হামলার জবাব নিয়ে আলোচনা করছেন। কীভাবে হামলার জবাব দেওয়া হবে এ ব্যাপারে তাদের মধ্যে কথাবার্তা চলছে।

শুক্রবার (১৩ জুন) ভোরে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরাইলের হামলা চালিয়েছে। ইসরাইল এ হামলাকে ‘রাইজিং লায়ন’ নাম দিয়েছে।

ইসরাইলের এ অভিযানে বেশ কয়েকজন ইরানি সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরাইলের এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।

এ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেন সালামিও নিহত হয়েছেন। এছাড়াও প্রাণ হারিয়েছেন, খতম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলামালী রশিদ। হামলায় নিহত হয়েছেন পারমাণবিক বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি।

শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় দখলদার ইসরাইল। এরপর সারাদিনই ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা অব্যাহত রাখে ইসরাইল। এর পর রাতে ইরান এসব হামলার জবাবে মিসাইল হামলা শুরু করে।

ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, ইসরাইলকে লক্ষ্য করে কয়েকশ মিসাইল ছোড়া হয়েছে।

টিভির স্ক্রিনে দেখা গেছে, মিসাইলগুলো ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হানছে। মিসাইলের আঘাতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর। একজন ইহুদী নাগরিক মারা গেছে।

ইরান জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামের’ এ অভিযানে ইসরাইলের সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ