সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট
বিশেষ প্রতিনিধি : রেজিস্ট্রেশন বাতিল করা নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি আবেদনে দ্রুত শুনানির কথা বলেছিলেন সোমবার সে দ্রুত শুনানির আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
সোমবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি পার্থসারথি সেনের সিঙ্গল বেঞ্চে শুনানির আর্জি জানালে সাফ জানিয়ে দেওয়া হয় দ্রুত নয় নিয়মিত বেঞ্চেই হবে শুনানি। মামলাটি এখন জরুরি ভিত্তিতে শুনতে হবে এমন কোনও মানে নেই।

প্রথমে আরজি করের আর্থিক কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। পরে আরজি করে ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেফতার করা হয় তাঁকে।
যদিও সিবিআই জানিয়েছে ধর্ষণ ও খুনের মামলায় প্রত্যক্ষ যোগাযোগের অভিযোগ নেই সন্দীপের বিরুদ্ধে। সন্দীপ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর রেজিস্ট্রেশন বাতিল করার দাবি উঠছিল চিকিৎসক মহলের অন্দরেই।
এরপরই গত ১৯ সেপ্টেম্বর প্রথমে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ এবং পরে রাজ্য মেডিক্যাল কাউন্সিল তাঁর রেজিস্ট্রেশন বাতিল করে জেলবন্দী সন্দীপের।

