আন্তর্জাতিক 

বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেন শেখ হাসিনা নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা জানালেন সেনাপ্রধান

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন সোমবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ কথা জানান।

বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।

এর আগে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন ওয়াকার-উজ-জামান। যেখানে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু ছাড়াও আরও বেশ কয়েকজন নেতা ছিলেন। আরও ডাক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ