আন্তর্জাতিক 

‘ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন!’ গুলিবিদ্ধ হওয়ার পর মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের

শেয়ার করুন

‘আমার কানের উপরের অংশে ফুটো হয়ে গেছে, ঈশ্বর আমেরিকার মঙ্গল করুক’ গুলিবিদ্ধ হওয়ার পর এই মন্তব্য করলেন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে ভরা জনসভায় গুলি চলার ঘটনায় দেশের সিক্রেট সার্ভিস ও নিরাপত্তারক্ষী বাহিনীর তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তাঁর উপর গুলি চলার সঙ্গে সঙ্গেই পাল্টা গুলি করে বন্দুকবাজকে মারার দ্রুত পদক্ষেপ করার কথা উল্লেখ করে তিনি তাঁদের ধন্যবাদ দেন।

মার্কিন সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’-এ একটি পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে তিনি জানান, ‘আমাদের দেশে এ রকম একটি ঘটনা ঘটেছে, এটা অবিশ্বাস্য। হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তাকে মেরে ফেলা হয়েছে। …হঠাৎ আমি একটা শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি, কিছু একটা অঘটন ঘটেছে। তার পরেই টের পাই, একটা গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। রক্ত পড়তে থাকে কান বেয়ে। আমার কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে। …ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন!’

Advertisement

তিনি আরও বলেন, ‘জনসভায় পুলিশের গুলিতে যে সমর্থক নিহত হয়েছেন, তাঁর পরিবারকে আমি সমবেদনা জানাই। গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাঁর পরিবারের প্রতিও আমি সমবেদনা জানাই।’

হামলার পরে বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও। টুইট করে তাঁর বাবা ও হামলায় হতাহতদের জন্য প্রার্থনা করে সকলকে ধন্যবাদ জানান ইভাঙ্কা। বলেন, ‘আমি আমার দেশের জন্য প্রার্থনা করে যাব। বাবা তোমাকে ভালবাসি।’

পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই সময়েই এ ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ট্রাম্প। তবে তা গুরুতর নয়।

পুলিশ সূত্রের খবর, জনসভায় ট্রাম্পের উপর পরপর গুলি চলার পরেই পাল্টা গুলি চালান নিরাপত্তা রক্ষীরা। তাতেই নিহত হয় বন্দুকবাজ দুষ্কতী। মারা যান ট্রাম্পের এক সমর্থকও।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ