দেশ 

শাহরুখের স্ত্রী গৌরীকে নোটিশ ইডির ! কেন নোটিস?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৩০ কোটি টাকার আর্থিক প্রতারণায় তাঁর নাম জড়িয়েছে বলে ইডি সূত্রে খবর। জানা গেছে খুব শীঘ্রই ইডি তলব করতে পারে গৌরীকে।তবে এখনও পর্যন্ত গৌরী ওই নোটিসের কোনও জবাব দেননি বলেই খবর।

লখনউয়ের সংস্থা তুলসিয়ানি গ্রুপের প্রচারের মুখ ছিলেন গৌরী। ২০১৫ সালে ওই সংস্থার সঙ্গে যুক্ত হন শাহরুখ-পত্নী। গত কয়েক মাস আগেই লখনউয়ের সুশান্ত গল্‌ফ সিটির পুলিশ স্টেশনে জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন মুম্বইবাসী যশবন্ত। তাঁর অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দাম দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি। তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার প্রধান মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ-পত্নী গৌরী খান। তাঁর দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত।

যশবন্তের দাবি, যে হেতু অন্দরসজ্জা শিল্পী গৌরী খান ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তাঁর উপরেও। তাই শাহরুখ-পত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। তার পরও এই সংস্থার নামে একাধিক আর্থিক তছরুপের অভিযোগ দায়ের হয়। গৌরী খান ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকায় এ বার ইডির নজরে পড়লেন গৌরী। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাঁকে তলব করা হবে। তার নামে সমন বেরোলে গৌরীকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডির আধিকারিকরা।

এখন প্রশ্ন উঠেছে শাহরুখ খানের স্ত্রী গৌরীকে ইডির নোটিশ ঘিরে। কারণ কোন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকলে তিনি সেই সংস্থার সব দায়িত্ব কিভাবে পালন করেন! সাধারণত এই পদগুলি দেয়া হয় সাম্মানিক হিসাবে! এর জন্য কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিঃসন্দেহে বিষয়টি বোঝার রয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ