কলকাতা 

Satghara High Madrasah:হযরত মুহাম্মদ (সাঃ)- র দেখানো পথেই বিশ্বে শান্তি ও সংহতি প্রতিষ্ঠা সম্ভব : ড. আবু তাহের কামরুদ্দিন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শুধু বিশেষ কোনো ধর্মীয় গোষ্ঠীর জন্য আসেননি তিনি সমগ্র বিশ্বকে একটি নতুন মূল্যবোধের বিশ্ব তৈরি করার চেষ্টা করে গেছেন। সেই চেষ্টায় তিনি সফল হয়েছেন। হযরত মুহাম্মদ সাঃ সমগ্র বিশ্বের কাছে যে আদর্শ নীতি এবং সাম্যবাদের প্রচার করে গেছেন তা আজকের দিনেও সমান ভাবে প্রাসঙ্গিক। আজ বৃহস্পতিবার সাতঘরা হাই মাদ্রাসায় নবী দিবস এবং দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলি বললেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি জনাব অধ্যাপক ড. আবু তাহের কামরুদ্দিন!

তিনি এদিন বলেন যে মূল্যবোধের শিক্ষা কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছেন তা আজকের দিনে তো বটেই যুগ যুগ ধরে আমাদের কাছে প্রাসঙ্গিক হিসাবেই বিরাজ করবে। তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে তথ্য সহযোগে দেখানোর চেষ্টা করেন কিভাবে হযরত মুহাম্মদ সমগ্র বিশ্বজুড়ে একটা সংহতি এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলেন।

এদিনের অনুষ্ঠানে সাতঘরা হাই মাদ্রাসার দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুল হামিদ এবং বিদায়ী শিক্ষক শেখ শফিউল হক যিনি ৩০ শে সেপ্টেম্বর অবসর নেবেন। এদিন এই দুই শিক্ষক কে সংবর্ধিত করেন মাদ্রাসা পর্ষদের সভাপতি জনাব ডক্টর আবু তাহের কামরুদ্দীন এবং মাদ্রাসা পর্ষদের সদস্য জনাব পীরজাদা এ কে এম ফারহাদ।

এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি কলকাতা জেলার এআই কবিরুল ইসলাম বলেন, শিক্ষাকে গ্রহণ করতে হবে শিক্ষার মাধ্যমেই সমাজের পরিবর্তন হবে। আমাদের সকলকে শিক্ষাকে আত্মস্থ করতে হবে একইসঙ্গে মূল্যবোধের শিক্ষাকেও গ্রহণ করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম যে মূল্যবোধের শিক্ষার কথা বলে গেছেন। তা আমাদের সকলকে আত্মস্থ করতে হবে।

এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান জনাব মুহা শাহ আলম। তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিক জনাব শেখ আব্দুল হামিদ, সংখ্যালঘু দপ্তরের নোডাল অফিসার আশানুর মল্লিক, বিশিষ্ট শিক্ষক ও আল আমিন মিল্লী মিশনের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বিশিষ্ট শিক্ষক শেখ মনির উদ্দিন, বিশিষ্ট শিক্ষক আনিস আলী, বিশিষ্ট শিক্ষক কুতুবুদ্দিন মোল্লা, বিশিষ্ট শিক্ষক হাসানুজ্জামান, বিশিষ্ট শিক্ষক ওলিউল ইসলাম, বিশিষ্ট শিক্ষক আব্দুল মুকিত, পরিচালন সমিতির পক্ষ থেকে সম্পাদক শেখ নূরনবী, সভাপতি গোলাপ রহমান, সহ-সভাপতি শাহজাদি মেহতাব, শেখ নাজিম উদ্দিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সেখ ইবাদুল ইসলাম ও ওলিউল ইসলাম।

এদিনের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পরিবেশিত কেরাত গজল এবং বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীদের পবিত্র কুরআন শরীফ তুলে দেন বিশিষ্ট সমাজসেবী জনাব মুহা শাহ আলম।

 

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ