কলকাতা 

Satghara High Madrasah: বিশ্বনবী (সা) আমাদের প্রকৃত শিক্ষক : এ কে এম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: বিশ্বনবী সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সমগ্র বিশ্বকে পথ দেখিয়েছেন। তিনি যে শিক্ষা দিয়ে গেছেন বিশ্ববাসীকে, সেই শিক্ষার মাধ্যমেই সমগ্র বিশ্বে শান্তি ও সংহতি তৈরি হতে পারে। আজ বৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর কলকাতার মেটিয়াবুরুজের সাতঘরা হাই মাদ্রাসায় আয়োজিত নবী দিবস ও দুই শিক্ষকের বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি এবং জেলা পরিষদের সদস্য ও মাদ্রাসা পর্ষদের সম্মানীয় সদস্য জনাব পীরজাদা একেএম ফারহাদ।

তিনি এদিন বলেন, সাতঘরা হাই মাদ্রাসায় এসে আমাকে খুব ভালো লাগছে এবং এখানকার পরিচালন সমিতির সম্পাদক এবং তার পরিবার এই মাদ্রাসা তৈরি করার নেপথ্যে যে কাজ করেছেন তা এক কথায় অনবদ্য। তিনি বলেন এই মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ ইবাদুল ইসলামের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এদিন ফারহাদ সাহেব বলেন এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমরা সব রকম চেষ্টা করব।  আজ যে দুজন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো তাদের যে অবদান শিক্ষাক্ষেত্রে নিঃসন্দেহে তারা হযরত মুহাম্মদ সাঃ এর দেখানো পথে শিক্ষার প্রসার ঘটিয়েছেন। তাদের এই অবদান অবশ্যই আমাদেরকে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে স্বীকার করতে হবে।

উল্লেখ্য আজ বিশ্ব নবী দিবস উপলক্ষে সাতঘরা হাই মাদ্রাসায় একটি আলোচনা সভা এবং দুই শিক্ষক সেখ শফিউল হক এবং মাওলানা আব্দুল হামিদ সাহেবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ থেকে দু’বছর আগে মাওলানা আব্দুল হামিদ সাহেব অবসর নেন। লকডাউন থাকার কারণে তার বিদায় অনুষ্ঠান করা সম্ভব হয়নি । তাই এ বছর শফিউল সাহেবের কর্মজীবন ৩০শে সেপ্টেম্বর শেষ হচ্ছে এই দুইজনের বিদায় অনুষ্ঠান এক সঙ্গে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পর্ষদের সভাপতি জনাব অধ্যাপক ড. আবু তাহের কামরুদ্দীন সাহেব, বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতার জেলার এ আই জনাব কবিরুল ইসলাম, সংখ্যালঘু দপ্তরের নোডাল অফিসার আশানুর মল্লিক, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শেখ আব্দুল হামিদ, সমাজসেবী জানে আলম, বিশিষ্ট সমাজসেবী মোঃ শাহ আলম, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী মাওলানা আব্দুল ওহাব, মুফতি আহমদ উল্লাহ, শিক্ষক শেখ মনির উদ্দিন, শিক্ষক কুতুবুদ্দিন মোল্লা, শিক্ষক আনিস আলী, শেখ মিনার, সিরাজুল ইসলাম, তানজিলা আফরিন। পরিচালন সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক সেখ নুরনবী, সভাপতি গোলাপ রহমান, সহ-সভাপতি শাহাজাদী মেহতাব প্রমুখ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ