Satghara High Madrasah: হযরত মুহাম্মদ সাঃ মেয়েদের সমান অধিকার প্রতিষ্ঠা করেছিলেন: মুহা শাহ আলম
বিশেষ প্রতিনিধি: বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক সংস্কারের পাশাপাশি মেয়েদের সমান অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। নবীজি বলেছেন তিনি সবচেয়ে বেশি ভাগ্যবান এবং আল্লাহর প্রিয় বান্দা যার তিনটে মেয়ে রয়েছেন এবং সেই মেয়েগুলোকে ভালো শিক্ষা দিয়েছেন এবং ভাল ঘরে বিয়ে দিয়েছেন। আল্লাহ সেই বাবা মার জন্য উত্তম পুরস্কার নির্ধারিত করেছেন। আজ বৃহস্পতিবার বিশ্ব নবী দিবস উপলক্ষে এবং দুই শিক্ষকের বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন বিশিষ্ট সমাজসেবী ও আমানত ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি জনাব মুহা শাহ আলম।
তিনি এদিন সাতঘরা হাই মাদ্রাসার নবী দিবস এবং দুই শিক্ষকের বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। একইসঙ্গে কেরাত, গজল ও নবীজির জীবন নিয়ে বক্তৃতা প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারীদের কোরআন শরীফ তুলে দেন শাহ আলম সাহেব। তিনি সংক্ষিপ্ত বক্তৃতায় নবীজির ২৩ বছরের নবী জীবনের বর্ণনা দেন একইসঙ্গে মেয়েদেরকে ইসলাম ধর্ম ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মর্যাদা দান করে তুলেছেন তার বিবরণ দেন। তিনি যেদিন বলেন সেই পুরুষই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এটা নবীজির নির্দেশ। সুতরাং সামাজিক বন্ধন কে কিভাবে দৃঢ় করা যায় তাও তিনি তার পথনির্দেশের মধ্য দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন।
নবীজির জীবনকে অনুকরণ করতে হলে কোরআন শরীফকে আত্মস্থ করতে হবে। কুরআন শরীফ মূলত আরবি ভাষায় লেখা তাই তার অনুবাদ পড়ে আমরা যদি উপলব্ধি করতে পারি তবেই নবী আদর্শকে গ্রহণ করতে পারব এবং আমাদের জীবনে তা বাস্তবায়িত করতে পারব। সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা কোরআন শরীফ বিতরণ করছি আমাদের অনুরোধ যারা কোরআন শরীফ নিচ্ছেন তাদের প্রত্যেক কে প্রতিদিন পাঁচটি করে আয়াত পড়ার জন্য। এবং জীবনে তা প্রতিফলিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। জীবনকে কোরানিকভাবে গড়ে তুলতে পারলে আমাদের সমাজের সব সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুহা শাহ আলম।
এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক সেখ আব্দুল হামিদ বলেন ছাত্র-ছাত্রীদের কেরিয়ার গড়ে তুলতে হবে তার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে সেদিকে লক্ষ্য দেওয়াটা আমাদের সকলের জরুরি। এদিনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতঘরা হাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব শেখ তৈয়ব আলী সাহেব।

