কলকাতা 

শীর্ষ আদালতেও রক্ষাকবচ পেলেন না অভিষেক !

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কুন্তল ঘোষ এর চিঠি সংক্রান্ত মামলায় দেশের শীর্ষ আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল না। আজ সোমবার কুন্তল ঘোষের সিটি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে যাতে রক্ষাকবচ দেয়া হয়। তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। সেই আবেদন খারিজ করে দেশের শীর্ষ আদালত বলেছে এ বিষয়ে কলকাতা হাইকোর্টে পুনরায় আবেদন করতে।

সোমবার ইডি এবং অভিষেকের আইনজীবীর বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এ ব্যাপারে হাই কোর্টের একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করলে তদন্তে বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আদালত এ ব্যাপারে নাক গলাবে না। তবে জেরার ব্যাপারে ছাড়পত্র দিলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, অভিষেককে এই মামলায় জরিমানা দিতে হবে না।

Advertisement

অভিষেকের আবেদনের সারবত্তা নেই জানিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ মামলাটি খারিজ করে জানিয়েছিল, অভিষেক এবং কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। সুপ্রিম কোর্টে সেই নির্দেশকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন অভিষেক। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অভিষেক। সেই মামলারই শুনানি ছিল সোমবার। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, হাই কোর্টের একক বেঞ্চে আবার যেতে পারেন মামলাকারী। পুনরায় সিদ্ধান্ত নিতে পারে হাই কোর্ট।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ