অফিসিয়াল তৃণমূল বনাম বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত মালদা
বাংলার জনরব ডেস্ক : ঈদুল আযহা উৎসবে যখন সমগ্র দেশ উদ্বেল হয়ে উঠেছে, ঠিক তখনই মালদার ইংরেজবাজার এলাকা পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ব্যাপক বোমাবাজি বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগে উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার বিবরণে জানা যাচ্ছে তৃণমূল এবং বিক্ষিপ্ত তৃণমূলের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে গতকাল রাত থেকে টিকিট না পেয়ে যারা নির্দল হিসেবে ভোটে লড়ছেন সেই সব বিক্ষুব্ধ তৃণমূলীদের শায়েস্তা করতে এবার নেমেছে অফিসিয়াল তৃণমূল।
এর আগে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বকে ঘিরে আমরা লক্ষ্য করেছিলাম একের পর এক হিংসার ঘটনা। ভাঙ্গর ক্যানিং থেকে শুরু করে ডোমকল রানীনগর প্রভৃতিএলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল এখনো পর্যন্ত প্রায় ১১ জনের বেশি মানুষ পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে মারা গেছে। অশান্তি এমন চরম আকার ধারণ করেছিলেন যে শেষ পর্যন্ত রাজ্যপাল কে পর্যন্ত পিস রুম খুলতে হয়েছে।
রাজ্যপাল সম্প্রতি আরও বলেছিলেন,’ আমি তাঁকে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে নিয়োগ করেছিলাম। মানুষের রক্তপাত নিয়ে দরাদরি করা যায় না। হিংসাকে যেকোনও মূল্যে নির্মূল করতে হবে। গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। হিংসা কোনও অবস্থাতেই কাম্য নয়, কিন্তু হিংসা হচ্ছে। মানুষের রক্তের প্রতি বিন্দুর দায় নিতে হবে কমিশনারকে। যে কোনও পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’

