ডোমকলে বাম কংগ্রেস প্রার্থীদের মনোনয়নে বাধা শাসকদলের কর্মীদের, মানুষের প্রতিরোধে শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিল বিরোধীরা
বাংলার জনরব ডেস্ক : বাম নেতা কর্মীরা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মুর্শিদাবাদের ডোমকল বিডিও অফিসে যাওয়ার চেষ্টা করলে প্রথমে তৃণমূল কর্মী সমর্থকরা বামেদের বাধা দেয় এর ফলে শুরু হয় বিশৃঙ্খলা মারামারি। বাম কর্মী সমর্থকরা খানিকটা পিছু হটেন কিছুক্ষণ পরে আবার বিশাল বাহিনী নিয়ে বাম কংগ্রেস সমর্থকরা এবার ডোমকল বিডিও অফিসের সামনে জড়ো হন। পরিস্থিতি তৃণমূলের অনুকূলে নেই দেখে রনে ভঙ্গ দেয় তৃণমূল কর্মীরা। ফলে পুলিশের উপস্থিতিতে বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন বলে জানা গেছে।
সকাল থেকেই মুর্শিদাবাদের ডোমকল বিডিও অফিসের সামনে রীতিমতো ঘেরাও করে রেখেছিল তৃণমূল কর্মী সমর্থকরা যাতে বিরোধী দল বাম কংগ্রেস মনোনয়নপত্র জমা দিতে না পারে। কিন্তু প্রথমে বামেরা এককভাবে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তৃণমূল কর্মীদের কাছে বাধার মুখে পড়ে। ফলে শুরু হয় সংঘর্ষ পুলিশের সংখ্যা কম থাকায় প্রথমে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ। পরে বিশাল বাহিনী নিয়ে আসা হয়।এরই মাঝে কংগ্রেস এবং সিপিএম নেতৃত্ব সিদ্ধান্ত নেয় যৌথভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার। শেষ পর্যন্ত সাগরদিঘী মডেল অনুসরণ করে বাম কংগ্রেস সমর্থকরা ডোমকল বিডিও অফিসে মিছিল করে যান তৃণমূল কর্মীরা বাধা দিতে গেলে দুই পক্ষের সংঘর্ষ বাধে শেষ পর্যন্ত তৃণমূল কর্মীরা রনে ভঙ্গ দিয়ে এলাকার ছেড়ে পালান। পুলিশের উপস্থিতিতে বিশাল মানুষের উপস্থিতিতে বামেরা এবং কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন পত্র ডোমকলে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল থেকে ডোমকল বিডিও অফিস চত্বরে ভিড় জমাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। সকাল ১০টার মধ্যেই তৃণমূলের লোকজন জমায়েত করে ডোমকল ব্লক অফিস চত্বরে জড়ো হন। সকাল ১১টা নাগাদ মনোনয়ন জমা দেওয়ার জন্য বাম এবং কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ব্লক অফিসে ঢোকার চেষ্টা করলে তাঁদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা বিডিও অফিস চত্বর তৃণমূলের লোকজন ঘিরে রেখেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাম নেতৃত্ব। জোর করে মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। শুরু হয় মারামারি। ঘটনাস্থলে যত পুলিশকর্মী ছিলেন তাঁদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কিছু ক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় আরও পুলিশবাহিনী। বামেদের অভিযোগ, তাদের এক জন কর্মী আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের লাভপুরেও। বিজেপি কর্মীরা মনোনয়ন জমা দিতে গেলে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। গন্ডগোলে এক কর্মীর হাত ভেঙে গিয়েছে বলে দাবি বিজেপির। বিজেপির অভিযোগ, শনিবার লাভপুর ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে গেলে তাদের উপর চড়াও হয় ‘তৃণমূলের দুষ্কৃতীরা’।

