জেলা 

মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মীয় সম্বন্বয়ের বার্তা দেশের কাছে দৃষ্টান্তস্বরূপ,হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক

শেয়ার করুন

ইসরাফিল বৈদ্য, হাবড়া :   হাবরা থানা উৎসব সমন্বয় কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো পবিত্র রমজানের ইফতার মজলিস। ইফতার মাহফিলে পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন যেভাবে ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করে বিজেপি চক্রান্ত করছে তা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন বর্তমান সরকারের আমলে নিরপেক্ষ ভূমিকা পালন করে কাজ করে চলেছে।

হাবড়া থানা কমিটির উদ্যোগে যে সম্প্রিতীর বন্ধন অটুট রাখতে ইফতার মাহফিল আয়োজিত হলো তা প্রশংসার দাবি রাখে। উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বর্তমান সামাজিক প্রেক্ষাপটে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্ম ক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন সমস্ত সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা পালনের যে দৃষ্টান্ত মুখ্যমন্ত্রী রাজ্যব্যাপী তৈরি করেছে তা দেশের কাছে দৃষ্টান্তমূলক। মাননীয়া মুখ্যমন্ত্রীর কথায় ‘ধর্ম যার যার,উৎসব সবার’।

হাবড়া থানা কমিটির সদস্যরা অত্যন্ত সুন্দর পরিবেশে ইফতার মাহফিলের মাধ্যমে যে বৈচিত্র্যের লীলাভূমি গঠন করলো তাকে কুর্নিশ জানায় কর্মাধ্যক্ষ ফারহাদ।উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ন সাহা,এসডিপিও রসিদ সেখ, আইসি অরিন্দম মুখোপাধ্যায়, কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী, স্থানীয় ইমাম মোয়াজ্জিন, জনপ্রতিনিধ ও সাধারণ মানুষেরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ