রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাসভবনের সিঁড়ি দিয়ে গড়িয়ে পরে গেলেন! তারপর কী ঘটলো? জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) নাকি তাঁর বাসভবনের সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গিয়েছেন। যার ধাক্কায় অনিচ্ছাকৃত ভাবে মলত্যাগও করে ফেলেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিররে’র দাবি তেমনই। তাদের দাবি, অন্ত্রের ক্যানসারে (Cancer) ভুগছেন ৭০ বছরের রাষ্ট্রনায়ক। আর সেই কারণেই এই ধরনের পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাঁকে।
জানা গিয়েছে, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আচমকাই পা পিছলে পড়ে যান পুতিন। বেশ কয়েক ধাপ গড়িয়ে নিচে নামেন তিনি। এর ধাক্কায় অনিচ্ছাকৃত মলত্যাগ করে পোশাকও নোংরা করে ফেলেন। দ্রুত নিরাপত্তাকর্মীরা এসে তাঁকে একটি সোফায় বসান। পরে তাঁদের সহায়তায় শৌচাগারে গিয়ে পরিষ্কার হয়ে আসেন পুতিন।

‘জেনারেল এসভিআর’ নামের রুশ (Russia) টেলিগ্রাম চ্যানেলে এমনই দাবি করা হয়েছে। তাদের দাবি, পুতিন একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। এর মধ্যে ক্যানসারের মতো মারণ অসুখও রয়েছে। এদিকে এদিন সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে নাকি কক্সিস অর্থাৎ পায়ুর হাড়ে চোট পেয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে এরপরও নাকি তিনি তরুণ বিজ্ঞানীদের একটি কনফারেন্সে গিয়ে ভাষণ দেন।

