দীপাবলি নিয়ে সর্বধর্ম সমন্বয় সভা শাসন থানায়
বিশেষ প্রতিবেদন, হাড়োয়া : উঃ চব্বিশ পরগনা জেলার শাসন থানার আইসি মনিরুল ইসলাম সরকারের ব্যবস্থাপনায় আসন্ন দীপাবলি উপলক্ষে সর্বধর্ম সমন্বয় সভা অনুষ্ঠিত হয় স্বস্তি ভিলেজে।

উক্ত আলোচনা সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নূরুল ইসলাম, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, জনপ্রিয় জনপ্রতিনিধি একেএম ফারহাদ, বিশিষ্ট সমাজসেবী শম্ভুনাথ ঘোষ,শাসন থানার আই সি মনিরুল ইসলাম সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য বাবু, সহসভাপতি ইফতিখার,মানস ঘোষ, আছের আলী মল্লিক সহ অন্যান্য জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন।

শাসন থানার আইসির উদ্যোগে এই অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে এবং এলাকার মানুষের কাছে আকর্ষণীয় হয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন মনিরুল ইসলাম সাহেবের নেতৃত্বে এই এলাকার আইনশৃঙ্খলা যথেষ্ট ভালো রয়েছে এবং সম্প্রীতির বন্ধনও অটুট আছে।

