জেলা 

ডায়মন্ডহারবারের জেটিতে মর্মান্তিক দুর্ঘটনা লঞ্চ থেকে নামতে গিয়ে দুই শিশু হুগলি নদীতে তলিয়ে গেল কলকাতা থেকে বেড়াতে যাওয়াই কাল হয়ে দাঁড়ালো জাকিরের পরিবারের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতা থেকে পূর্ব মেদিনীপুর বেড়াতে গিয়ে মারা গেল দুই শিশু। জানা গেছে কলকাতার তপশিয়ার পঞ্চানন এলাকা থেকে জাকির হোসেন নামে এক ব্যক্তির পরিবার সহ বেড়াতে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুর। ফেরার সময় কুকড়াহাটি হয়ে লঞ্চে ডায়মন্ডহারবার আসছিলেন। এই আসার পথে ডায়মন্ড হারবারে নামার সময় দুই শিশু জলে পড়ে যান আর হুগলি নদীর জলের স্রোতে দুই শিশুই ভেসে যায় ফলে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত ওই দুই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি উদ্ধারের জন্য নামানো হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীসহ ডায়মন্ড হারবার এলাকার পুলিশ প্রশাসনকে কাজে লাগানো হয়েছে।পরিবার সূত্রে খবর, দুই নিখোঁজ শিশু সম্পর্কে দিদি ও বোন। খবর পেয়ে তপসিয়া থেকে ডায়মন্ড হারবারে যায় পরিবার।

ঘটনার বিবরনের জানা গেছে,পরিবারের সঙ্গে পূর্ব মেদিনীপুরে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। তপসিয়ার পঞ্চানন তলার বাসিন্দা জাকির হোসেন। তাঁর দুই কন্যা ও পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন জাকির। সন্ধে সাড়ে ছ’টা নাগাদ ভেসেল পৌঁছয় ডায়মন্ড হারবার জেটি ঘাটে। সেখানেই ঘটে দুর্ঘটনা। লঞ্চ থেকে নেমে আসার সময় নদীতে পড়ে যায় তারা। জানা গিয়েছে, দুটি ভেসেলের মাঝে ফাঁক ছিল। কিন্তু নামার সময় তা খেয়াল করেনি ওই দুই বোন। ফলে ফাঁক দিয়ে গলে হুগলি নদীতে পড়ে যায়। দুই শিশুর তলিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তড়িঘড়ি সিভিল ডিফেন্স টিমকেও উদ্ধারকাজে নামানো হয়েছে।

ঘটনাটি জানাজানি হতেই জেটি ঘাটে পৌঁছয় পুলিশ, পুরসভার আধিকারিকরা। খবর দেওয়া হয় কুইক রেসপন্স টিম, সিভিল ডিফেন্সকে। ঘটনাস্থলে খোদ ডায়মন্ড হারবার এসডিও অঞ্জন ঘোষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, হুগলি নদীতে তল্লাশি চালানো হলেও এখনও ওই দুই শিশুকন্যার হদিশ মেলেনি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ