কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

পাণ্ডুলিপি প্রকাশনীর বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার ২০২২ প্রদান ও গুণীজন সম্বর্ধনা

শেয়ার করুন

নায়ীমুল হক :  কলকাতার মহাবোধি সোসাইটি হলে ১৫ ই অক্টোবর শনিবার বিকেলে অনুষ্ঠিত হল পাণ্ডুলিপি প্রকাশনীর দশম বর্ষীয় বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার ২০২২ প্রদান ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের খ্যাতিমান বিশিষ্ট জন শ্যামল বিশ্বাস, ড শ্যামল চক্রবর্তী, কৃস্না রায়, সতীনাথ মুখোপাধ্যায় সহ সুবিমল সরকার, বরুণ মুখোপাধ্যায়, সুদীপ দে, শুভেন্দু মিশ্র, যতীন্দ্রনাথ সরকার।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মানবেন্দ্র নাথ দত্ত।

এ ছাড়া জিনিয়া রায়,সঞ্চারী চক্রবর্তী, শাস্বতী দত্ত, দোলা গাঙ্গুলী, রুমা চক্রবর্তী, অভিজিৎ চক্রবর্তী, শম্পা গুপ্ত, দেবাশিস ভট্টাচাৰ্য, অঙ্কিতা দে প্রমুখ বিশেষ ভূমিকা পালন করেন।

এ বছরের নির্বাচিত দশ জন সাহিত্যিক, বিজ্ঞান গবেষক, পর্যটক, রবীন্দ্র আলোচককে পুরস্কার প্রদান এর জন্য প্রায় একশো জনের মধ্যে বেছে নিয়ে ছিলেন বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার কমিটি!

এ বারের নির্বাচনে ড. অর্ধেন্দু সরকার, শ্রীমতি সুধা বসু, সরোজ ভট্টাচাৰ্য, দেবশ্রী চক্রবর্তী, শ্রীদাম কুমার মন্ডল, শুভেন্দু মন্ডল,বিধান চন্দ্র রায়, ড.ইন্দ্রানী সেনগুপ্ত, কুমুদ চন্দ্র কর, হিরেন সিংহ রায় মঞ্চে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।

এ ছাড়া গুণী জন সম্বর্ধনা দেওয়া হয় ভবানীশঙ্কর জোয়ারদার, দীপক ভট্টাচাৰ্য, কল্যাণ সেনগুপ্ত, সুবিমল সরকার ও অমল নায়েক মহাশয়দের।

মঞ্চে উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ পাণ্ডুলিপি প্রকাশনীর এই উদ্যোগ ও সদিচ্ছার ভুয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ লগ্নে বিশিষ্ট বাচিক শিল্পী কৃষ্ণপদ দাস ও সুস্মিতা দাস আবৃত্তি পরিবেশন করে শ্রোতা সাধারণের মনে রেখাপাত করেন। সেই সঙ্গে আরো কয়েকজন গুণী শিল্পী মঞ্চে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন।

সব শেষে পাণ্ডুলিপির কর্ণধার শুভেন্দু মিশ্র সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী বছরের জন্যও এই পুরস্কার প্রদান করার কথা মঞ্চে ঘোষণা করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ