আনিসের দ্বিতীয় বার ময়নাতদন্তের রিপোর্ট গুরুত্ব পূর্ণ কেন ? জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার শেষ পর্যন্ত কবর থেকে আনিস খানের দেহ দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য তুলতে পেরেছেন সিট সদস্যরা। এসএসকেএম হাসপাতালে হবে এই ময়নাতদন্ত। সূত্র মারফত জানা গিয়েছে, তদন্তকারী আধিকারিকরা আনিস-কাণ্ডের রহস্য ভেদ করতে ময়নাতদন্তের উপরই জোর দিচ্ছেন। উল্লেখযোগ্য, এই ময়নাতদন্ত করবেন ৩ চিকিৎসক।
সিটের দুই তদন্তকারী অধিকারিক চিকিৎসক। সূত্রে জানা গিয়েছে, তাঁরাই ময়নাতদন্তে যে তথ্য উঠে আসবে, তার তালিকা তৈরি করবেন।

যে বিষয়গুলি দেখা হবে তার মধ্যে রয়েছে, দেহের বাইরে আঘাতের চিহ্ন ছাড়াও ভিতরে কোনও আঘাত রয়েছে কি না, তার আকার এবং গভীরতা কত ইত্যাদি। তা ছাড়া, উপর থেকে পড়ার ফলে শরীরের কোন কোন হাড় ভেঙেছে সে বিষয়ে বিস্তারিত তথ্যও চাইছিলেন তদন্তকারী আধিকারিকরা।
মৃত্যুর পর আনিসে দেহ এক বার ময়নাতদন্ত হয়। কিন্তু তাঁর পরিবারের লোকেরা সেই ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে অনাস্থা প্রকাশ করেন। আদালতের নির্দেশ দেয় ফের ময়নাতদন্তের। সেই নির্দেশ অনুযায়ী জেলা জজের উপস্থিতিতে সোমবার বেলা সাডে় বারোটা নাগাদ ফের ময়নাতদন্তের জন্য কবর থেকে মৃতদেহ তোলা হয়। দেহ নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। তিন চিকিৎসক এই ময়নাতদন্ত করবেন, যা কি না খুব কম ক্ষেত্রেই হয়ে থাকে বলে পুলিশ আাধিকারিকরা জানাচ্ছে।

