কলকাতা 

রাজ্যের পুর নির্বাচনের ভোট গণনা ২ মার্চ, বিরোধীদের দাবিকে মান্যতা দিলো কমিশন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারিতে রাজ্যের যে ১০৮ টি পুরসভায় নির্বাচন হতে চলেছে তার ভোটগণনা ২ মার্চ। ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের দিন আগেই ধার্য করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু গণনার দিন ঘোষণা না করায় তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

২৭ ফেব্রুয়ারি নির্বাচন আর ২ মার্চ গণনা। মাঝে দু’দিন। ঠিক যেমনটা দাবি ছিল, বিরোধীদের। বিরোধীদের দাবি ছিল, ভোটগ্রহণ থেকে গণনা পর্যন্ত যেন হাতে অন্তত দু’দিন সময় থাকে। তার মধ্যে একদিন স্ক্রুটিনি এবং একদিন পুর্ননির্বাচনের জন্য রাখার দাবি জানিয়েছিল তারা। কলকাতা পুরসভা এবং শিলিগুড়ি-সহ বাকি চার পুরনিগমের নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচন এবং গণনার মাঝে একদিন সময় ছিল। আর তা নিয়েই বারেবারে সরব হন বিরোধীরা। তবে এই বার গণনার আগে দু’দিন সময় দেওয়ায়, রাজ্য নির্বাচন কমিশন বিরোধীদের দাবিকে মান্যতা দিল বলেই মনে করা হচ্ছে।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ