দেশ 

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য করার দায়ে অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেছিলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হল। ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ও ৫০৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে। তেলেঙ্গানা কংগ্রেসের দাবি, গ্রেপ্তার করা হোক হিমন্তকে।

কয়েক দিন আগে হিমন্ত বলেছিলেন, পাকিস্তানের মাটিতে সত্যিই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কিনা তা জানতে চেয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। সেই প্রসঙ্গে হিমন্ত রাহুলকে কটাক্ষ করে এক জনসভায় প্রশ্ন করেছিলেন, ”আমরা কি জানতে চেয়েছি রাজীব গান্ধী সত্যিই আপনার বাবা কিনা?” তাঁর এহেন মন্তব্যে স্বাভাবিক ভাবেই প্রবল ক্ষুব্ধ হয় কংগ্রেস। পোড়ানো হয় হিমন্তর কুশপুতুলও। এবার দায়ের হল এফআইআর।

Advertisement

উত্তরাখণ্ডের এক জনসভায় অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, ”আমাদের সেনা জওয়ানরা শত্রু অঞ্চলে কোনও অভিযানে যাওয়ার এক মাস আগে থেকে পরিকল্পনা করে ফেলে। এবং এই কৌশলী পদক্ষেপগুলির বিষয়ে পরে সাংবাদিক বৈঠক করে জানানো হয়। আমরা সেই সময়ই এবিষয়ে জানতে পারি। এখন, কেউ যখন এসবের প্রমাণ চান বুঝতে পারি সেনা জওয়ানরা তাতে কতটা যন্ত্রণা পেতে পারেন তা শুনে।”

এখানেই শেষ নয়। পরের দিন আরেক জনসভায় ফের রাহুলকে আক্রমণ করেছিলেন হিমন্ত। সংসদে বিজেপিকে যেভাবে রাহুল আক্রমণ করে চলেছেন, সেবিষয়ে বলতে গিয়ে জিন্নার প্রসঙ্গ তোলেন বিজেপি নেতা। তাঁর কথায়, ”জিন্নার ভূত ওঁর শরীরে ঢুকে পড়েছে।”

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ