কলকাতা 

স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কবে নাগাদ খুলবে ?হাইকোর্ট কী জানালো রাজ্য সরকার? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দিতে হবে এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এই ধরনের মোট চারটি মামলা হয়েছে। এই চারটি মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে হয়। স্কুল কলেজ কবে নাগাদ খুলবে রাজ্য সরকার প্রধান বিচারপতির এই প্রশ্নের উত্তরে রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনো এক সপ্তাহ সময় লাগবে।এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে এজি হাইকোর্টে বলেন, রাজ্য সরকার চাইছে স্কুল-কলেজ দ্রুত খুলতে। কিন্তু সমস্যা হচ্ছে স্কুল কলেজ খোলার পর আবার যদি সংক্রমণ ছড়িয়ে পড়ে তাহলে আবার বন্ধ করতে হবে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার এমন ভাবে সিদ্ধান্ত নিতে চাইছে যাতে স্কুল-কলেজ খোলার পর আর যেন বন্ধ করতে না হয়।

১৫ থেকে ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে ।এরপর আরো কম বয়সী ছেলেমেয়েদের ভ্যাকসিন দেয়ার কাজ শুরু হবে তাই এই কাজটা কখন শুরু হবে এবং কোন সময় শেষ হবে তা ঠিক করার পরেই রাজ্য সরকার স্কুল খোলার স্কুল কলেজ খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

একইসঙ্গে কলকাতা হাইকোর্টে এজি বলেন এক সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে তাই সরকারকে আরো এক সপ্তাহ সময় দেওয়া হোক। এডভোকেট জেনারেলের এই আবেদনে সাড়া দিয়ে প্রধান বিচারপতি এক সপ্তাহ সময় দিয়েছেন এবং আগামী ১৪ ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে।

শুক্রবারের সওয়াল-জবাবে রাজ্যের পক্ষে এজি (AG) জানান, রাজ্য সরকারই স্কুল খুলতে সবচেয়ে আগ্রহী। কারণ, তারা মনে করেন, অনলাইন ক্লাসের চেয়ে ক্লাসরুমে সশরীরে গিয়ে পড়াশোনা অনেক বেশি ফলপ্রসূ। কিন্তু এমন যেন না হয় যে সংক্রমণের কারণে ফের স্কুল বন্ধ হয়ে যায়। এখনও ছোটদের করোনা ভ্যাকসিনেশন (Corona vaccination)সম্পূর্ণ হয়নি। ১৫ থেকে ১৮ বছর বয়সিরা টিকা পাচ্ছে। কিন্তু তার চেয়ে কমবয়সিদের টিকাকরণ কবে হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এই সব দিক মাথায় রেখে স্কুল খোলা নিয়েই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ