Jagdeep Dhankhar: রাজ্যপালের চাওয়া তথ্য প্রদান করা রাজ্য সরকারের সাংবিধানিক দায়িত্ব, সরকার তা পালন করছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে অভিযোগ করলেন রাজ্যপাল
বাংলার জনরব ডেস্ক : রাজ্যপাল মমতা সরকারের সঙ্গে সংঘাত নতুন কিছু নয়। রাজ্যপাল জগদীপ ধনকড় বনাম মমতা সরকারের দ্বন্দ্বের বিষয়টি এখন প্রকাশ্যে চলে এসেছে। গত ২৫ শে জানুয়ারি আম্বেদকর মূর্তিতে মাল্যদান কর্মসূচী গিয়ে যে ভাষায় এবং যেসব শব্দ ব্যবহার করে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন রাজ্যপাল যা নজিরবিহীন। তিনি সেখানে বলেন, “বাংলায় ভোটারদের স্বাধীনতা নেই। গণতন্ত্রে ভোটার সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলায় বিপদের মুখে গণতন্ত্র! ‘ভোট পরবর্তী হিংসা’ই সেই ঘটনার প্রমাণ।”
এরপর গতকাল ২৬ শে জানুয়ারি সরকারি অনুষ্ঠানে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলেও সেখানে সেই ভাবে কথা বলতে দেখা যায়নি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী কে। এই সংঘাতের রেশ কাটতে না কাটতেই আজ বৃহস্পতিবার ২৭ শে জানুয়ারি ফের সংঘাতে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠি বৃহস্পতিবার সকালে নিজের টুইটারে প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের। মঙ্গলবার লেখা ওই চিঠিতে রাজ্যপালের অভিযোগ, রাজ্যের কাছে নানা বিষয়ে তথ্য চেয়েও পাচ্ছেন না তিনি। ধনকড়ের দাবি, সংবিধানের ১৬৭ নম্বর ধারা অনুযায়ী এ বিষয়ে তাঁকে অবহিত করা রাজ্য সরকারের বাধ্যবাধকতার মধ্যে পড়ে।
সাম্প্রতিক কালে পেগাসাস-কাণ্ডে রাজ্য সরকার গঠিত তদন্ত কমিশন, রাজ্যের শিল্পক্ষেত্রে বিনিয়োগ এবং বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) আয়োজনের খরচ, মা ক্যান্টিন চালানোর খরচ, গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন, এরোট্রোপলিস প্রকল্প, রাজ্য অর্থ কমিশন, অতিমারি পরিস্থিতি বিভিন্ন সরঞ্জাম কেনার খরচ নানা তথ্য রাজভাবনের তরফে চেয়েও মেলেনি বলে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অভিযোগ ধনখড়ের। বিষয়টি নিয়ে আগেও রাজ্যকে চিঠি দিয়েছেন তিনি। এ বিষয়ে তাঁকে লেখা মুখ্যমন্ত্রীর ২২ জানুয়ারির একটি চিঠির প্রসঙ্গেরও উল্লেখ রয়েছে চিঠিতে।
টুইটারে রাজ্যপাল লিখেছেন, ‘রাজ্যপালের চাওয়া তথ্য প্রদান করা রাজ্য সরকারের সাংবিধানিক দায়িত্ব। সরকার তাঁর কাছ থেকে কোনও তথ্যই আড়াল করতে পারে না, এবং এই ধরনের আচরণ হবে সংবিধান লঙ্ঘন। যা উপেক্ষা করা যাবে না।’
https://twitter.com/jdhankhar1/status/1486560195673092096?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1486560195673092096%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fwest-bengal%2Fwest-bengal-governor-jagdeep-dhankhar-express-anger-as-state-government-delay-about-presenting-information-dgtl%2Fcid%2F1325765
প্রজাতন্ত্র দিবসের আগে মঙ্গলবার বি আর অম্বেডকরের মূর্তিতে মালা দিতে গিয়ে বেনোজির ভাবে রাজ্য সরকারকে নিশানা করে সাংবাদিকদের কাছে আক্রমণ করেছিলেন রাজ্যপাল।

