জেলা 

বৃহস্পতিবার সকালে নিউ দিঘার হোটেলে আগুন আতঙ্কে কার্নিশ থেকে ঝাঁপ পর্যটকদের, দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ বৃহস্পতিবার সকালে নিউ দিঘার একটি হোটেলে হঠাৎ আগুন লেগে যায় এর ফলে পর্যটকদের একাংশ আতঙ্কে কার্নিশ থেকে ঝাঁপ দেন বলে জানা গেছে।হোটেলের ঘরে বহু পর্যটক আটকে থাকার আশঙ্কা করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্টিট থেকে আগুন লেগেছে।

বৃহস্পতিবার বেলা প্রায় ১১টা নাগাদ হোটেলের দোতলায় সিঁড়ির লবি থেকে আগুন এবং কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। তড়িঘড়ি হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন কর্মীরা। দোতলায় থাকা কয়েকজন পর্যটক প্রাণ বাঁচাতে রেলিং টপকে কোনওক্রমে নীচে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান।

Advertisement

খবর পেয়ে দিঘা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। সেই সঙ্গে রামনগর থেকে আসে দমকলের দু’টি ইঞ্জিন। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। হোটেল কর্মীদের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলার দিকে হঠাৎই সিঁড়ির লবি থেকে ধোঁয়া বেরতে দেখা যায়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই হোটেলে ইলেকট্রিকের কাজ চলছিল। পার্শ্ববর্তী হোটেলের কর্মীরা জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগে থাকতে পারে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ