হাওড়ার বেলিলিয়াস রোডে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দুস্থদের শীতবস্ত্র প্রদান
সেখ আবদুল আজিম : আজ ২৬শে জানুয়ারি ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাওড়া জেলার শিবপুর কেন্দ্রে বেলিলিয়াস রোড ২১নং ওয়ার্ড তৃণমূল কর্মী সন্তোষী সান্তালিয়া উদ্যোগে ২০০জন গরীব অসহায় মানুষদের কম্বল বিতরণ ও ছোট শিশুদের চকলেট বিতরণ করা হয়।
ছোট শিশুদের দিয়ে পতাকা উত্তোলন করেন তৃণমূল কর্মী সন্তোষি সান্তালিয়া বিগত ১০ বৎসরের ধরে গরিব মানুষের পাশে দাঁড়ান।উনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া শিবপুর অঞ্চলে ২১ নং ওয়ার্ড সভাপতি স্বপন মণ্ডল, তৃণমূল নেত্রী সন্তোষী সান্তালিয়া, সাহিত্যিক দিলিপ কুমার দে, সমাজসেবী বাবলু সান্তালিয়া,তৃণমূল কর্মী বৈদ্যনাথ নন্দী, প্রদীপ মাঝি, বুদ্ধদেব সামন্ত, আরও অনেক বিশিষ্ট গুণীজন ব্যক্তি।

