কলকাতা 

SSC: এসএসসির গ্রুপ সিতে ৩৮১ জনকে বেআইনিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল, এরমধ্যে ২২২ জন পরীক্ষায় দেয়নি কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে জানালো বাগ কমিটি, ভুয়ো নিয়োগ পত্র তৈরি করেছিলেন কল্যাণময় গাঙ্গুলী, ১৮ মে চূড়ান্ত রায়

বাংলার জনরব ডেস্ক: এসএসসি গ্রুপ সি (SSC Group C) নিয়োগে ‘দুর্নীতি’র অভিযোগের তদন্ত করার জন্য কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগ এর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল। আজ শুক্রবার কলকাতা হাই কোর্টে রিপোর্ট পেশ করল বাগ কমিটি। ওই রিপোর্টে দুর্নীতির সঙ্গে জড়িত হিসাবে মোট এগারোজন আধিকারিকের নাম উল্লেখ করা হয়েছে। মোট চারজনের বিরুদ্ধে প্রয়োজনে করা যাবে এফআইআর। ছ’জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ বাগ কমিটির। আগামী ১৮ মে মামলার রায় ঘোষণা। শুক্রবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি সুব্রত তালুকদার এবং আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। বিচারপতি…

আরও পড়ুন
কলকাতা 

High Court: নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় নম্বর-সহ পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ করতে বলল হাই কোর্ট

বাংলার জনরব ডেস্ক : আবারো কড়া পদক্ষেপ দিল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশন নির্দেশ দিল আগামী ১০ দিনের মধ্যে নিয়োগ এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে কুড়ি হাজার নাম নম্বর সহ মেধাতালিকা প্রকাশ করতে হবে নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ আসছিল তারই পরিপ্রেক্ষিতে এই রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নম্বরসহ মেধাতালিকা প্রকাশ করতে হবে। এছাড়া, ১৭ জুন অবধি নতুন কোনও নিয়োগ করতে পারবে না রাজ্য। নিয়োগ এবং ওয়েটিং মিলিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

Summer Vacation in Bengal: একটানা ৪৫ দিন গরমের ছুটি হিসাবে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে ? তা হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে বলল কলকাতা হাই কোর্ট

বাংলার জনরব ডেস্ক :  একটানা ৪৫ দিন গরমের ছুটি  হিসাবে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে তা আগামী ২০ মে’র মধ্যে হলফনামা দিয়ে রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আজ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। আগামী ২০ মে মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, তাপপ্রবাহ শুরু হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ২ মে থেকে গরমের ছুটি পড়বে। সেই অনুযায়ী সরকারি নির্দেশিকা বেরোয়। প্রথমে গ্রীষ্মের ছুটি ছিল ১২ দিনের। তা বাড়িয়ে ৪৫ দিন করায় আপত্তি…

আরও পড়ুন
কলকাতা 

Cossipore BJP Leader Death : গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে কাশীপুরের বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার ময়না তদন্তে উঠে এলো এই তথ্য, কলকাতা পুলিশের উপর আস্থা রাখল আদালত

বাংলার জনরব্র ডেস্ক : কলকাতার কাশীপুরে বিজেপি নেতার মৃত্যুর (Cossipore BJP Leader Death) ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়ল কলকাতা হাই কোর্ট। গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে কাশীপুরের বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার, তা ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট। এই রিপোর্ট রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কাশীপুরে বিজেপি (BJP) নেতার মৃত্যু ঘিরে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। দলীয় নেতাকে খুনের অভিযোগ তুলেছিল বিজেপি। এমনকী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও খুনের অভিযোগ করেছিলেন। এমন পরিস্থিতিতে আদালতের নির্দেশে আলিপুর কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত হয় অর্জুনের। মঙ্গলবার সেই রিপোর্ট আদালতে জমা পড়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে,…

আরও পড়ুন
কলকাতা 

Anubrata Mondol : অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি ব্যবহার নিয়ে হাইকোর্টে মামলা, চাপে এই টিএমসি নেতা

বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জনস্বার্থে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। অনুব্রত মণ্ডল সাংসদ কিংবা বিধায়ক নয় এমনকি মন্ত্রীও নয় সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্ঠিত নয় তা সত্ত্বেও কেন লালবাতি গাড়ি ব্যবহার করেন তা নিয়েই দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা। জনা গিয়েছে, বরাবরই লালবাতি লাগানো গাড়িতে ঘোরেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। চলতি মাসের শুরুতে সিবিআই তলবে সাড়া দিতে যখন কলকাতা এসেছিলেন কেষ্ট, তখনও সেই গাড়িতেই এসেছিলেন। পরের দিন হাসপাতালেও গিয়েছিলেন লালবাতি লাগানো গাড়িতে। সেই সময়ই শুরু হয়েছিল, নানারকম আলোচনা। প্রশ্ন…

আরও পড়ুন
কলকাতা 

Anis Khan Death Mystery: ‘আনিস খান খুন হন নি’ আদালতে জানালো রাজ্যের গঠিত সিট, ‘রিপোর্ট ভুল’ বলছেন আনিসের পরিবার, সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের বাবা

বাংলার জনরব ডেস্ক : আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর তদন্ত রিপোর্টকে ‘ভুল’ বলে জানাল আনিসের পরিবার। কলকাতা হাই কোর্টে আনিসের পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সোমবার বলেন, ‘‘রাজ্য এটাকে ‘খুন’ বলছে না। আমরা তা মেনে নিতে পারছি না। এই রিপোর্টে ভুল আছে।’’ গত ১৮ ফেব্রুয়ারি আমতায় ছাত্রনেতা আনিসের দেহ তাঁর বাড়ির সামনে থেকে উদ্ধার হয়। পরিবারের অভিযোগ ছিল, তার আগে আনিসের বাড়িতে এসেছিলেন কয়েকজন পুলিশকর্মী। তাঁরা আনিসের খোঁজে বাড়ির তিনতলাতেও যান। সেখান থেকেই আনিসকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছিল পরিবার। ঘটনাটির সিবিআই তদন্তও দাবি করেছিলেন তাঁরা। যদিও…

আরও পড়ুন
কলকাতা 

Calcutta High Court: বগটুই-কাণ্ডে ক্ষতিপূরণ স্বরূপ অর্থ ও চাকরি দিয়ে সাক্ষীদের প্রভাবিত করা হচ্ছে ! এ বিষয়ে রাজ্যের জবাব তলব হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : বীরভূম জেলার রামপুরহাটের বগটুইয়ের জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে আর্থিক সহায়তা এবং মৃতদের পরিবার পিছু চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাতে মামলার সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা প্রবল মনে করছে বগটুই-কাণ্ডের মামলাকারীর আইনজীবী। এই বিষয়টি সামনে আসার পরেই রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাই কোর্ট। আজ সোমবার বগটুইয়ের ক্ষতিপূরণ মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। হাই কোর্টের বেঞ্চের কাছে মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, বগটুইয়ে হত্যাকাণ্ডের পরে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। বিকাশ জানতে চান,…

আরও পড়ুন
কলকাতা 

Calcutta High Court : বদলির ছাড়পত্র দেওয়ার জন্য শিক্ষকের কাছে লক্ষাধিক টাকা ঘুষ চাইলেন পরিচালন সমিতির সদস্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শোনানো হল সেই অডিও ক্লিপিং তারপর কি ঘটলো? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : শিক্ষকের বদলির ছাড়পত্র দেওয়ার জন্য স্কুল পরিচালন সমিতির সদস্য এক লক্ষ ২৫ হাজার টাকা দাবি করলেন। আর এই দাবির অডিও কলকাতা হাইকোর্টে অভিজিৎ গাঙ্গুলি এজলাসে পেশ করলেন ওই শিক্ষক। যা শুনে তাজ্জব বনে যান স্বয়ং বিচারপতিও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সপ্তাহ আগেই বলেছিলেন আমি দুর্নীতির শিখরে পৌঁছাতে চাই তা খুঁজে বের করে সন্ধান করবো দুর্নীতির উৎস কোথা থেকে। সেই বিচারপতির এজলাসে আজ এই অডিও শোনালেন এক সহকারি শিক্ষক।এজলাসে সেই কথোপকথনের অডিয়ো শুনে আবেদনকারী শিক্ষক এবং পরিচালন সমিতির সদস্যের ফোনে কথোপকথন বয়ান হলফনামা আকারে চাইল কলকাতা হাই…

আরও পড়ুন
কলকাতা 

Anish Khan Death Mystery : আনিস হত্যা রহস্যের তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিল সিট, বিচারপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার দায়ে আনিসের বাবাকে ক্ষমা চাওয়ার নির্দেশ আদলতের

বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার আনিস হত্যাকাণ্ডের (Anis Khan Murder Case) তদন্ত রিপোর্ট জমা পড়ল আদালতে। মুখবন্ধ খামে ৮২ পাতার রিপোর্ট জমা দিল সিট। সেই রিপোর্ট খতিয়ে দেখবেন বিচারপতিরা। সোমবার এজলাসে বসেননি বিচারপতি রাজশেখর মান্থার। এজলাসে তাঁর অনুপস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আনিস খানের বাবা। এদিন বিষয়টি বিচারপতির মান্থারের নজরে আসতেই মামলা থেকে অ্যবাহতি চান তিনি। আইনজীবীদের অনুরোধে নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেও আনিস খানের বাবাকে হলফনামা দিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থার। মঙ্গলবার আনিস খানের মৃত্যুর তদন্ত করছে সিট। এদিন তারা মুখবন্ধ খামে ৮২ পাতার রিপোর্ট…

আরও পড়ুন
কলকাতা 

Calcutta High Court: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টের সামনে বিক্ষোভ, ঘেরাও তৃণমূল সমর্থিত আইনজীবীদের একাংশের

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার আইনজীবীদের একাংশের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কলকাতা হাইকোর্ট চত্বর। বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায়ের এজলাস বয়কট করতে চেয়ে ১৭ নম্বর কোর্টের সমানে বিক্ষোভ দেখান তৃণমূলের আইনজীবী সেলের সদস্যদের একাংশ। ঘেরাও করে রাখেন বিচারপতির কোর্টও। এমনকি ওই কোর্টের ভিতরে কোনও আইনজীবীকে ঢুকতে না দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। রাজ্যের কয়েকটি ঘটনায় পর পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায়। নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে কেন সরব হয়েছেন তিনি, সেই অভিযোগে এজলাস বয়কটের ডাক দেন ওই আইনজীবীরা। বিচারপতির কোর্টের বাইরে চিৎকার করতে থাকেন তাঁরা। বিচারপতি…

আরও পড়ুন