কলকাতা 

West Bengal SSC Scam : হাইকোর্টের নির্দেশে দমদম বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হল শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, এসএসসি মামলায় আরো চাপে তৃনমূল

বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ অসম থেকে নিয়ে আসা এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতা থেকে ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ইডি আজ সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ বিশাল কেন্দ্রীয় বাহিনীর কনভয় এস এস কে এম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার জন্য যায়। ঠিক সাড়ে সাতটা নাগাদ এস এস কে এম থেকে পার্থকে নিয়ে কনভয় রওনা হয় দমদম বিমানবন্দরের দিকে। আট নাগাদ বিমান বন্দরে পৌঁছায়,সেখানে অসম থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে তুলে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। শনিবারই পার্থকে তোলা হয় ব্যাংকশাল…

আরও পড়ুন
কলকাতা 

TET: ২০১৭ সালের টেটেও প্রশ্ন ভুল! মামলা দায়ের হাই কোর্টে, শুনানি ২২ জুলাই

প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতার মান যাচাইয়ের পরীক্ষা (টেট)-য় আবারও ভুল প্রশ্নের অভিযোগ উঠল। এ বার আতশকাচের তলায় ২০১৭ সালের পরীক্ষা। এ নিয়ে অভিযোগকারীর করা মামলা গ্রহণ করল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। বাংলা, পরিবেশ বিদ্যা-সহ বিভিন্ন বিষয়ের আটটি প্রশ্ন ভুল রয়েছে বলে অভিযোগ করা হয়েছে আদালতে। হাই কোর্টে মামলাটি করেন রাজু গাজি নামে এক ব্যক্তি। আদালতের কাছে তাঁর প্রশ্ন, প্রতি বার প্রাথমিক শিক্ষা পর্যদ ‘ইচ্ছাকৃত ভাবে’ ভুল কী ভাবে করে? তাঁর অভিযোগ, এ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আদালতের কাছে আবেদন…

আরও পড়ুন
কলকাতা 

Primary TET: আদালতের নির্দেশ মেনে সিবিআইকে ৪৩ হাজার শিক্ষকের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

বাংলার জনরব ডেস্ক : আদালতের নির্দেশ মেনে সিবিআইয়ের হাতে ৪৩ হাজার শিক্ষকের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিল  প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, গত শুক্রবার এই তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে। সেই তদন্তের কাজেই এই সংক্রান্ত তথ্য তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের তলব পেয়েই, তৎপরতা বাড়িয়ে এই সমস্ত তথ্য হাতে পেতে বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা হাই কোর্টের নির্দেশে ৪২,৯৪৯ শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা…

আরও পড়ুন
কলকাতা 

Primary Teacher Recruitment: আগামী মঙ্গলবারের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি তদন্তে কী অগ্রগতি হয়েছে তা নথি সহ রিপোর্ট পেশ করতে নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে কী অগ্রগতি হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট। আগামী মঙ্গলবারের মধ্যে সিবিআইকে ওই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়, আগামী মঙ্গলবার সিবিআইকে এই মামলার তদন্তে অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। বিচারপতিরা সিবিআইয়ের আইনজীবীকে জানান, এই মামলার তদন্তে এখনও পর্যন্ত সিবিআইয়ের কী অগ্রগতি, সে সম্পর্কে আদালত অবগত হতে চায়। তখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী জানান, আদালতের নজরদারিতে সিবিআইয়ের ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট)…

আরও পড়ুন
কলকাতা 

Manik Bhattacharyay: ‘আমার মক্কেলকে অপসারণের নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিতে পারে না’প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারণ নিয়ে ডিভিশন বেঞ্চে সওয়াল মানিকের আইনজীবীর

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক মালিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি পদ থেকে মালিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশ এবং তার এবং তার পরিবারের সম্পত্তির হিসাব পেশ করতে নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করলেন তিনি। আজ মঙ্গলবার ডিভিশন বেঞ্চে মানিকের আইনজীবী বলেন, তাঁর মক্কেলকে অপসারণের নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিতে পারে না। কারণ, এটা সিঙ্গল বেঞ্চের এক্তিয়ার বহির্ভূত বিষয়। তখন…

আরও পড়ুন
কলকাতা 

TET: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যের আবেদন খারিজ হাইকোর্টে

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত সিবিআই ইডিকে দিয়ে এত বছর পরে না করানোর আবেদন করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। জনস্বার্থ সংশ্লিষ্ট এই আবেদনটি আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ খারিজ করে দিয়েছে। দুর্নীতি বিষয়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে বলল আদালত। সময়ের বিচারে প্রায় আট বছর পর এই বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা করায় তা গ্রহণযোগ্য নয় বলে আদালতের কাছে দাবি করেছিল রাজ্য। উচ্চ আদালত রাজ্যের আপত্তি খারিজ করে দেয়। একই সঙ্গে জানায়, মামলাটি গ্রহণযোগ্য। আগামী ১৬ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি। ২০১৪ সালে…

আরও পড়ুন
কলকাতা 

Visva Bharati: চাকরি থেকে ‘অন্যায় ভাবে’ বরখাস্ত করার জন্য বিশ্বভারতীকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট, অবিলম্বে ওই কর্মীকে পুনর্বাহল করারও নির্দেশ

বাংলার জনরব ডেস্ক : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক কর্মীকে বরখাস্ত করার জন্য আজ শুক্রবার কলকাতা হাইকোর্ট জরিমানা করল।২০২০ সালে কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘অন্যায়’ ভাবে চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন শ্রাবন্তী গঙ্গোপাধ্যায়। সেই মামলাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জরিমানা করল আদালত। আবেদনকারীকে চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বকেয়া বেতনও দিতে নির্দেশ। ২০১৩-য় বিশ্বভারতীর ভাষা ভবনের লাইব্রেরি ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে যোগ দেন শ্রাবন্তী। ২০১৮-এর মার্চে বিশ্বভারতী তাঁকে জানায়, এই খাতে টাকা শেষ। তাই তাঁকে আর বেতন দেওয়া সম্ভব নয়। তাঁকে কাজ বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়। কিন্তু কিছু দিন পর তাঁকে…

আরও পড়ুন
কলকাতা 

TET: প্রাথমিক টেট দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে তল্লাশি সিবিআইয়ের, মানিক ভট্টাচার্যের দুটি বাড়িতেও তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক টেট দুর্নীতি মামলায় আজ বৃহস্পতিবার সকাল থেকে পঞ্চাশ ষাট জনের সিবিআই এর দল কলকাতা শহর থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য বাড়ি পর্যন্ত তল্লাশি চালাচ্ছে সিবিআই। শুধু মানিকের বাড়িই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও সিবিআই তল্লাশি চালাচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। মানিকের দু’টি বাড়িতে তল্লাশি অভিযানের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও তল্লাশি চালানো হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। আদালত নির্দেশে আরও জানিয়েছিল যে, প্রয়োজনে প্রাথমিক…

আরও পড়ুন
কলকাতা 

Calcutta High Court : প্রাথমিক শিক্ষক নিয়োগের অনিয়ম নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতিদের তোপের মুখে পর্ষদ, কী বলে ভর্ৎসনা করলেন বিচারপতিরা ? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগে নয়া মোড়। সিবিআই তদন্তের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ পর্ষদের প্রতি অসন্তোষ ব্যক্ত করেন। পর্ষদের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি সুব্রত তালুকদার বলেন,”এখন দিতে হলে দিন, না হলে আপনার বক্তব্য আপনার কাছেই রাখুন।” উল্লেখ্য, আদালত জানতে চেয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন যুক্তির ভিত্তিতে কিছু পরীক্ষার্থীকে এক নম্বর করে বেশি দিয়েছিল বাকিদের কেন দেয়নি তা নিয়ে হলফনামা জমা দিতে বলেছিল। আজ মঙ্গলবার সেই হলফনামা জমা পড়েনি বলে বিচারপতি সুব্রত তালুকদার উপরোক্ত মন্তব্যটি…

আরও পড়ুন
কলকাতা 

Calcutta High Court: সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে অফ লাইনে হবে কলকাতা বিশ্বদ্যালয়ের পরীক্ষা নির্দেশ ডিভিশন বেঞ্চের

বাংলার জনরব ডেস্ক : অফ লাইনে কলকাতা বিশ্বদ্যালয়ের পড়ুয়াদের পরীক্ষা দিতে হবে।  সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। অনলাইনে পরীক্ষার দাবিতে আন্দোলনে নামে ছাত্রছাত্রীরা। কিন্তু মাথা নোয়ায়নি কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) কর্তৃপক্ষ। নিয়ামক সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছিল, স্নাতক-স্নাতকোত্তরের পরীক্ষা হবে অফলাইনেই। কিন্তু তাতেও থামেনি আন্দোলন। এ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। সিঙ্গল বেঞ্চ জানিয়ে দিয়েছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে। এবার ডিভিশন বেঞ্চও একই রায় দিল। পড়ুয়াদের অভিযোগ ছিল, অতিমারী (Corona Pandemic) কালে দীর্ঘদিন অনলাইনে ক্লাস হয়েছে। সিলেবাসও শেষ হয়নি। এমন পরিস্থিতিতে অফলাইনে…

আরও পড়ুন