“হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে! ক’দিন বাদে বলবে কালীঘাটটা দিয়ে দাও! শেষ রক্তবিন্দু থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না’’ মোদি সরকারকে হুঁশিয়ারি মমতার
বাংলার জনরব ডেস্ক : দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন সম্প্রসারণ করতে গিয়ে ‘স্কাইওয়াক’কে ভাঙ্গা হলে বা ক্ষতিগ্রস্ত করা হলে জীবন দিয়ে রাখার প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলবার বলেন,‘‘শেষ রক্তবিন্দু থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না।’’ সম্প্রতি রেলের তরফে দক্ষিণেশ্বর সংক্রান্ত একটি পরিকল্পনা নিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়ে রেল জানায়, প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বেরের পিছন দিকে স্থান সঙ্কুলান না হওয়ায় যাত্রা শেষে ট্রেন ঘোরানোর জন্য ক্রসওভার নেই। ইংরেজি ‘এক্স’ আকৃতির ওই ক্রসওভার না থাকায় দক্ষিণেশ্বরে আপ এবং ডাউন ট্রেন একই প্ল্যাটফর্ম ব্যবহার করে। ক্রসওভার তৈরির জন্য এই পরিসর কমে যাওয়ার অন্যতম কারণ হিসাবে…
আরও পড়ুন