পুষ্পেন্দু সেন স্মারক রক্তদান শিবির
বিশেষ প্রতিনিধি : ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন (ITEF), বেঙ্গল সার্কেলের উদ্যোগে ৩০তম কমরেড পুষ্পেন্দু সেন স্মারক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠীত হল কলকাতার ধর্মতলায় আয়কর ভবনে। বুধবার শিবিরে ৪৫৬ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছেন, যা নিঃসন্দেহে একটি বড় সাফল্যের নজির। আজকের শিবির শুরুর আগেই কলকাতার অন্যান্য শিবিরগুলিতে ২৮৪ জন রক্তদাতা রক্তদান করেছিলেন। আজ দিনের শেষে সংখ্যাটি ছাড়িয়ে যায় ৪৫০-এর গণ্ডি। উল্লেখযোগ্যভাবে, মহিলা রক্তদাতাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা সমাজের সচেতনতার ইতিবাচক দিক তুলে ধরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়কর দফতরের বিশিষ্ট আধিকারিকরা, ITEF-এর নেতৃত্ব, এবং অন্যান্য কর্মীবৃন্দ। তাঁদের সক্রিয় সহযোগিতায় ও…
আরও পড়ুন