দেশ 

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের দাপাদাপি বাড়ছে মোদি শাহের দাবি নাকচ করে বললেন উপত্যকার উপ রাজ্যপাল

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় দাবি করে থাকেন জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরাও অস্ত্র ফেলে শান্তির পথে ফিরছে। কিন্তু কেন্দ্রের এই দাবি এবার কার্যত নস্যাৎ করে দিলেন কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। সাফ বললেন, উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপ দিনদিন বাড়ছে। যা খুবই উদ্বেগের বিষয়। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয় কেন্দ্র। কেড়ে নেওয়া হয় পূর্ণ রাজ্যের মর্যাদা। কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় সেটি। মোদি ও শাহ-সহ দেশের শীর্ষ নেতৃত্ব দাবি করে আসছেন বিশেষ মর্যাদা বাতিলের ফলে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এসেছে উপত্যকায়। গত ৯ এপ্রিল মুম্বইয়ের এক…

আরও পড়ুন
দেশ 

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি রুখতে আধারভিত্তিক বায়োমেট্রিক প্রমাণপত্র বাধ্যতামূলক করছে এসএসসি!

বাংলার জনরব ডেস্ক : ‘স্টাফ সিলেকশন কমিশন’ (এসএসসি) এ বার পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে। মে মাসেই এসএসসি পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাকে মাথায় রেখেই এগোচ্ছেন কর্তৃপক্ষ। নিয়োগ পরীক্ষায় কোনও রকম জালিয়াতি রুখতে এবং পরিচয় যাচাইকরণ প্রক্রিয়া জোরদার করতে আধারভিত্তিক বায়োমেট্রিক প্রমাণপত্র বাধ্যতামূলক করতে চলেছে এসএসসি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি-র নিয়োগ পরীক্ষায় যাঁরা যোগ দিতে চান, তাঁদের অবশ্যই আধার কার্ড ব্যবহার করে তাঁদের পরিচয়ের প্রমাণ নিশ্চিত করতে হবে। তার জন্য পরীক্ষার্থীরা তিনটি বিকল্প পাবেন। এক: অনলাইনে, দুই: আবেদনপত্র পূরণের সময় এবং তিন: পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষাপদ্ধতি সহজতর করতেই এই উদ্যোগ বলে…

আরও পড়ুন
দেশ 

গণপিটুনিতে নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য কেন? মুসলিম সংগঠন গুলির আবেদনের প্রেক্ষিতে সুপ্রীম কোর্টে শুনানি বুধবার

বাংলার জনরব ডেস্ক : গণপিটুনিতে নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বৈষম্য ঘটছে বলে অভিযোগ তুলেছিল, ‘ইন্ডিয়ান মুসলিম ফর প্রোগ্রেস অ্যান্ড রিফর্মস’ (আইএমপিএআর)। এ বিষয়ে অভিন্ন নীতি প্রণয়নের জন্য ২০২৩ সালে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তারা। সেই আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জবাব চেয়েছে শীর্ষ আদালত। আগামী বুধবার ২৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। ধর্মীয় বিদ্বেষজনিত হিংসা বা স্বঘোষিত গোরক্ষকদের হামলার গত এক দশকে দেশের বিভিন্ন রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে। সমাজকর্মী তহসিম পুনাওয়ালার দায়ের করা একটি মামলায় ২০১৮ সালে সুপ্রিম কোর্টের…

আরও পড়ুন
দেশ 

গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে অসুস্থ বিমান সেবিকাকে আইসিইউতে ডিজিটাল ধর্ষণ,গ্রেফতার অভিযুক্ত

চিকিৎসার জন্য গিয়েছিলেন নামী হাসপাতালে। কিন্তু আইসিইউ-এর মধ্যে বাংলার বাসিন্দা এক বিমানসেবিকাকে ধর্ষণের অভিযোগ হরিয়ানার গুরুগ্রামে। অবশেষে ওই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে ‘ডিজিটাল ধর্ষণে’ অভিযুক্ত হাসপাতালের এক কর্মীকে পাকড়াও করেছে পুলিশ। ধৃত ওই হাসপাতালেরই প্রযুক্তিকর্মী। তাঁর বাড়ি বিহারের মুজফ্‌ফরপুরে। চাকরির সুবাদে বেশ কিছু দিন ধরে তিনি গুরুগ্রামে ছিলেন। ২৫ বছরের যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। গুরুগ্রামের একটি হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে অসুস্থ হয়ে পড়েন ৪৬ বছরের বিমানসেবিকা। ট্রেনিংয়ের জন্য তিনি গুরুগ্রামে ছিলেন। গত ৫ এপ্রিল মহিলাকে ভর্তি…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, জম্মু-কাশ্মীর দিল্লি শহর সহ দেশের বিস্তীর্ণ অঞ্চল

বাংলার জনরব ডেস্ক : ভূমিকম্পে কেটে উঠলো আফগানিস্তান শহর দিল্লি এবং তৎসংলগ্ন ভারতের বিস্তীর্ণ অংশ। তবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন হিসাব পাওয়া যায়নি।এই নিয়ে তিন দিনের মধ্যে পর পর দু’বার ভারতের উত্তর-পশ্চিমের প্রতিবেশী দেশটিতে ভূমিকম্প হল, যার আঁচ পৌঁছোল দিল্লি পর্যন্ত। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, শনিবার বেলা ১২টা ১৭ মিনিটে আফগানিস্তানে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১৩০ কিলোমিটার গভীরে। মনে করা হচ্ছে, গভীরতা বেশি থাকার কারণে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তবে অনেক দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর…

আরও পড়ুন
দেশ 

তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ করে বিহার বিধানসভা নির্বাচনে লড়বে ইন্ডিয়া জোট!

বাংলার জনরব ডেস্ক :  আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ করে বিধানসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিল বিহারের ‘ইন্ডিয়া’র জোট । বিধানসভা ভোটে আসন সমঝোতা এবং ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’র নাম ঘোষণা নিয়ে আলোচনার উদ্দেশ্যে গত মঙ্গলবার দিল্লি গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গে বৈঠক করেন তেজস্বী। এর পর পটনায় বিহারের বিজেপি বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর সহযোগীদের সঙ্গে বৈঠক হয়। আরজেডি, কংগ্রেস, তিন বাম দলের পাশাপাশি ওই বৈঠকে ছিলেন বিহারের প্রাক্তন মন্ত্রী তথা ‘বিকাশশীল ইনসান পার্টি’ (ভিআইপি)-র নেতা মুকেশ সহানি। সেখানে বিধানসভা ভোটের…

আরও পড়ুন
দেশ 

প্রবল বৃষ্টিতে চারতলা বাড়ি ভেঙে পড়ল দিল্লির মুস্তাফাবাদে, মৃত কমপক্ষে ৪

বাংলার জনরব ডেস্ক : প্রবল বৃষ্টিতে শনিবার ভোর তিনটে নাগাদ চারতলা বাড়ি ভেঙে পড়ল দিল্লিতে। বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছিলেন। অন্তত চার জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। উদ্ধারকাজ চলছে। এখনও ধ্বংসস্তূপে অনেকে আটকে আছেন। উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকার ঘটনা। সংবাদ সংস্থা এএনআইকে দিল্লি পুলিশের সহকারী ডিসি (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বা জানিয়েছেন, রাত ৩টে নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। ভিতরে অনেকেই ছিলেন। তাঁরা ধ্বংসস্তূপে আটকে পড়েন। ডিসিপির কথায়, ‘‘১৪ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। তাঁদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। চারতলা বাড়ি ছিল। উদ্ধারকাজ চলছে। আমাদের ধারণা, এখনও ৮ থেকে…

আরও পড়ুন
দেশ 

পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ সম্পত্তি ও বোর্ডে কোন পরিবর্তন করা যাবে না নির্দেশ সুপ্রিম কোর্টের, ৫ই মে পরবর্তী শুনানি

বাংলার জনরব ডেস্ক : আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুনানিতে কোন অন্তর্বর্তী নির্দেশিকা সুপ্রিম কোর্ট না দিলেও কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে ঘোষিত ওয়াকাপ সম্পত্তিতে কোন বদল করা যাবে না। একইসঙ্গে বলে দিয়েছে ওয়াকফ বোর্ডে কোন নিয়োগ নয়। পরবর্তী শুনানি হবে আগামী পাঁচই মে সেদিনই বিশেষ কোনো নির্দেশিকা সুপ্রিম কোর্ট জারি করতে পারে এই আইন নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশ, ১৯৯৫ সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনও বদল ঘটানো যাবে না। পাশাপাশি, নিয়োগ করা যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদেও। নতুন ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। এ…

আরও পড়ুন
দেশ 

ফের যোগী রাজ্যে পাশবিক নির্যাতনের শিকার ১১ বছরের নাবালিকা!

বাংলার জনরব ডেস্ক : এক মূক ও বধির কিশোরীকে পাশবিক ভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের যোগী রাজ্যে। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীর হাসপাতালে চিকিৎসা চলছে। নির্যাতিতার শরীরে একাধিক আঘাত ও গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, এই পাশবিক ঘটনা রামপুরের। ১১ বছরের ওই কিশোরী মঙ্গলবার সন্ধে থেকে নিখোঁজ ছিল। আশপাশের সব জায়গায় খুঁজেও তার খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। গতকাল বুধবার বাড়ির কাছেই একটি খেতের মধ্যে অচৈতন্য অবস্থায় কিশোরীর দেহ দেখতে পাওয়া যায়। অভিযোগ, তার শরীরজুড়ে আঘাতের চিহ্ন…

আরও পড়ুন
কলকাতা দেশ 

চাকরিহারা শিক্ষকদের মেয়াদ ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ালো সুপ্রিম কোর্ট

বিশেষ প্রতিনিধি : চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের মেয়াদ বৃদ্ধি করল ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে এই বৃদ্ধি করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ এর  রিভিউ আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এর মধ্যে ফ্রেস পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে বলেছে শীর্ষ আদালত। গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট এক রায়ে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছিল। এর ফলে ২৫৭৫২ জন শিক্ষক শিক্ষা কর্মী চাকরি হারা হন। এই রায়ে উপর রিভিউ পিটিশন করেছিল। সেই রিভিউ পিটিশনের শুনানি ছিল আজ বৃহস্পতিবার। এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে পরীক্ষা হবে পরীক্ষা…

আরও পড়ুন