দেশ 

একজন মুসলিম হিসেবে আমি আমার সমস্ত হিন্দু ভাইবোন এবং আমার সহ-নাগরিকদের কাছে ক্ষমা চাইছি। আমি চাই, আমার হিন্দু কাশ্মিরী পণ্ডিত ভাইবোনদের কাশ্মীরে ফিরিয়ে আনা হোক : হিনা খান

বাংলার জনরব ডেস্ক : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ৭২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত জঙ্গিদের কে ধরতে পারেনি প্রশাসন। ইতিমধ্যে ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়েছে। এই আবহেই নতুন কাশ্মীর গড়ার ডাক দিলেন সেখানকার ভূমিকন্যা অভিনেত্রী হিনা খান! অভিনেত্রী হিনা খান সংবাদমাধ্যমকে বলেছেন, “ভারতের জন্য অন্ধকার দিন। চোখে জল নিয়ে জানাচ্ছি, বাস্তবকে এড়ানো যায় না। মগজধোলাই হওয়া সন্ত্রাসবাদীরা নিজেদের মুসলিম বলে দাবি করেছেন ঠিকই। কিন্তু তাঁরা অমানবিক ও অমানুষ। বন্দুকের নলের মুখে দাঁড় করিয়ে একজন মুসলিমকে যদি তাঁর ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হয় এবং তার…

আরও পড়ুন
দেশ 

মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞার মৃত্যুদণ্ড চাইল এনআইএ

বিশেষ প্রতিনিধি : আদালতে প্রাক্তন বিজেপি সাংসদ তথা বিজেপি নেত্রী প্রজ্ঞা সিংহ ঠাকুরের মৃত্যুদণ্ডের আবেদন জানাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলার তদন্তের পরে মুম্বইয়ের বিশেষ আদালতে এনআইএ এই আবেদন জানিয়েছে। তবে শুধু প্রজ্ঞা নয়, মৃত্যুদণ্ডের আবেদন জানানো হয়েছে আরও ছয় জন অভিযুক্তের নামেও। ১৭ বছর আগের ওই বিস্ফোরণে ছয় জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন শতাধিক। সেই মামলায় আদালতে বিচারক এ কে লোহটির এজলাসে প্রায় দেড় হাজার পাতার তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল এনআইএ। সেই রিপোর্টে প্রজ্ঞা-সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে ১৬ এবং ১৮ ইউপিএ ধারা ও ভারতীয় দণ্ডবিধির ১২০…

আরও পড়ুন
দেশ 

পাক সেনার হাতে আটক বিএসএফ জওয়ান! আলোচনায় দুই দেশের আধিকারিক

পহেলগাঁওকাণ্ডের আবহে ভারতীয় সেনা জওয়ান আটক পাকিস্তানি সেনার হাতে। সেনা সূত্রে খবর, ভুল করে পঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন ওই জওয়ান। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক পাকসেনা। ওই জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে পাকসেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসেছে বিএসএফ। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণ গিয়েছে। তা নিয়ে নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। সেই আবহে পাকিস্তান রেঞ্জারের হাতে আটক হন বিএসএফের ১৮২ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল পিকে সিংহ। সেনা সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বুধবার ঘটেছে। ফিরোজপুর সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে কর্মরত ছিলেন পিকে সিংহ। ভুল করেই তিনি সীমান্ত পেরিয়ে…

আরও পড়ুন
দেশ 

‘‘আমাদের সরকার যদি শুধু তাদের লোকেদেরই বাঁচাতে চায়, আর ভোট চাইতে আসবেন না। আমরা আর এই সরকারকে ভোট দেব না’’ জঙ্গি হামলায় স্বামীহারা স্ত্রী ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় মন্ত্রীর সামনে!

বাংলার জনরব ডেস্ক : স্বামীর মৃত্যুর জন্য সরাসরি কেন্দ্রের মোদি সরকারকে দায়ী করলেন গুজরাটের এক গৃহবধূ। ওই গৃহবধুর অভিযোগ ওই দিন ওখানে কোন পুলিশ ও সেনাবাহিনী ছিল না তার ফলে এতগুলো লোককে মরতে হয়েছে। তিনি এই কথাগুলো বলেছেন আমির শেষকৃত্যে যোগ দিতে আস এক কেন্দ্রীয় মন্ত্রীর সামনে যিনি আবার গুজরাট বিজেপির সভাপতি।তিনি বলেন, ‘‘কিছুই ছিল না ওখানে। না কোনও সেনা, না কোনও পুলিশ, না কোনও সুযোগসুবিধা!’’ তাঁর প্রশ্ন, কিন্তু যখন ভিআইপিরা বা কোনও বড় নেতা যান, তখন কত কত গাড়ি যায়। হেলিকপ্টার ওড়ে। এগুলোর জন্য কারা টাকা দেয়? আমরা দিই।…

আরও পড়ুন
দেশ 

পহেলগাঁওয়ের হামলাকারীরা কোনওভাবেই ছাড় পাবে না বিশ্বের যে কোনও প্রান্ত থেকে খুঁজে বের করবে ভারত : নরেন্দ্র মোদি

কোনওভাবেই ছাড় পাবে না পহেলগাঁওয়ের হামলাকারীরা। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে খুঁজে বের করবে ভারত। জোরালো এবং স্পষ্টভাষায় হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৪৮ ঘণ্টা আগে দেশে ভয়াবহ জঙ্গি হামলা হয়ে গিয়েছে। শোকের আবহ থেকে এখনও বেরোতে পারেনি আমজনতা। সরকারের তরফেও যে তৎপরতা নেই, তেমন নয়। বুধবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে একাধিক কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিন্ধু চুক্তি বাতিল, আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিলের মতো একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অপেক্ষা ছিল প্রধানমন্ত্রীর বার্তায়। প্রথমবার প্রকাশ্যে পহেলগাঁও নিয়ে মুখ খুলেই প্রধানমন্ত্রী বলে দিলেন, “ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস…

আরও পড়ুন
কলকাতা দেশ 

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত বাংলার তিন

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় আরেক বাঙালির মৃত্যুর কথা জানা গেল। নিহতের নাম সমীর গুহ। তিনি কলকাতার বেহালা অঞ্চলের বাসিন্দা। এই নিয়ে রাজ্যে তিনজনের মৃত্যুর কথা জানা গেল মঙ্গলবারের জঙ্গি হামলায়। এর আগে কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর কথা জানা গিয়েছিল। এছাড়া পুরুলিয়ার মণীশরঞ্জন মিত্র নামেও একজনের মৃত্যুর কথা প্রকাশ্যে এসেছে। এ পর্যন্ত যাঁদের দেহ শনাক্ত করা গিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। বাড়ি পাটুলির বৈষ্ণবনগরে। মৃতের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবে সোহিনীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। আরেকজন পুরুলিয়ার বাসিন্দা মণীশরঞ্জন…

আরও পড়ুন
দেশ 

আমরা কি অনধিকার চর্চা করি? বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার আরজি শুনে ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, শুধুই প্রশ্ন নাকি রহস্য গভীরে?

বিশেষ প্রতিনিধি : ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মামলার শুনানি চলাকালীন সময়ে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণে ক্ষুব্ধ হয়ে উঠেছেন দেশের উপরাষ্ট্রপতি থেকে শুরু করে বিজেপির সাংসদ ও নেতারা। যদিও উপরাষ্ট্রপতি সরাসরি এই বিষয়টির না বলে তিনি রাষ্ট্রপতিকে কেন নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি তা নিয়ে প্রশ্ন তুলেছেন। উপরাষ্ট্রপতি বলেছেন সংবিধানের ১৪২ নম্বর ধারায় গণতন্ত্রের উপর নিউক্লিয়ার মিসাইল নিক্ষেপ করা হচ্ছে সাত দিন ২৪ ঘন্টা ধরে নজরদারি চালাচ্ছে। তিনি আরও বলেছেন দেশের সুপ্রিম কোর্ট সুপার পার্লামেন্টের ভূমিকা বহন করছে। এরপর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদেশে…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

নির্বাচন কমিশনের সিস্টেমে খুব বড় কোনও গলদ আছে আমেরিকায় প্রবাসী ভারতীয়দের কাছে বক্তব্য রাখতে গিয়ে দাবী রাহুলের

বাংলার জনরব ডেস্ক : আমেরিকা সফররত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি, নির্বাচন কমিশন আপস করছে। তাঁর কথায়, সিস্টেমে খুব বড় কোনও গলদ আছে। উল্লেখ্য, রবিবার আমেরিকার বস্টনে পৌঁছান রাহুল গান্ধী। সেখানেই প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রাহুল নির্বাচন কমিশনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। নিজের দাবির পক্ষে তিনি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের উদাহরণ তুলে ধরেন। তিনি দাবি করেন যে দুই ঘণ্টার মধ্যে ৬৫ লক্ষ ভোট পড়েছে বলে কমিশন দাবি করেছিল। তবে এটা অসম্ভব বলে পালটা দাবি রাহুলের। রাহুল গান্ধী বলেন, নির্বাচনের দিন বিকেল সাড়ে পাঁচটায় আমাদের নির্বাচন কমিশন যে সংখ্যা দিয়েছিল,…

আরও পড়ুন
জেলা দেশ 

মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মামলা প্রত্যাহার করা নির্দেশ শীর্ষ আদালতের আইনজীবীকে কড়া ধমক বিচারপতিদের

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের অশান্তির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে জমা করা আবেদন প্রত্যাহার করা নির্দেশ দিল শীর্ষ আদালত।সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ ওই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলাকারী আইনজীবীকে কড়া ভাষায় ধমকও দিয়েছে। বিচারপতিদের মন্তব্য, ওই আইনজীবীর আরও পড়াশোনা করার প্রয়োজন রয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে সম্প্রতি অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। বেসরকারি সূত্রে খবর, তিন জনের মৃত্যুও হয়েছে সেখানে। সেই সব অশান্তির ঘটনার সঠিক তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী শশাঙ্কশেখর ঝা। তিনি চেয়েছিলেন, সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি বিশেষ দল…

আরও পড়ুন
দেশ 

কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি বাড়িতে খুন, মূল অভিযুক্ত স্ত্রী অনুমান পুলিশের

বাংলার জনরব ডেস্ক : কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি ওম প্রকাশকে খুনের ঘটনায় তাঁর স্ত্রীকেই মূল অভিযুক্ত বলে মনে করছে পুলিশ। এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি। তবে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রাক্তন ওই পুলিশকর্তার স্ত্রী পল্লবী এবং কন্যাকে রবিবার রাত থেকে টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জেরায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর। তদন্তকারীরা জানতে পেরেছেন, রবিবার দুপুরে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন ৬৮ বছরের ওম। তখনই তাঁর দিকে লঙ্কাগুঁড়ো ছুড়ে মারা হয়। স্বামীকে দড়ি দিয়ে বেঁধে ধারালো অস্ত্রের আঘাত করেন স্ত্রী। সেই আঘাতেই মৃত্যু হয়েছে ওমের।…

আরও পড়ুন