দেশ 

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, মৃত ৩৪ , উদ্ধার কাজে সেনা

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজ়োরাম, সিকিমে গত দু’দিনে দুর্যোগের কারণে ৩৪ জনের মৃত্যু হয়েছে। বন্যা এবং ভূমিধসের কারণে বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরিস্থিতির ক্রমাবনতি হওয়ায় উদ্ধারকাজে নামানো হয়েছে ভারতের বায়ুসেনা এবং অসম রাইফেলসের আধিকারিকদেরও। অসমের ১৯টি জেলার ৭৬৪টি গ্রামে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত সে রাজ্যে দুর্যোগের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর জলের তলায় চলে যাওয়ায় ঘরছাড়া হতে হয়েছে বহু মানুষকে। সবচেয়ে খারাপ পরিস্থিতি অসমের কাছাড় জেলায়। সেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন…

আরও পড়ুন
দেশ 

ইডির দুর্নীতি ও চাঁদাবাজির তীব্র নিন্দা জানাচ্ছে এসডিপিআই

বিশেষ প্রতিনিধি : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার জাতীয় সাধারণ সম্পাদক ইলিয়াস মুহাম্মদ থুম্বে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নগ্ন চাঁদাবাজি ও ঘুষখোরির তীব্র নিন্দা জানিয়েছেন। সম্প্রতি ওডিশায় ঘটে যাওয়া ঘটনায় ইডির উপ-পরিচালক চিন্তন রঘুবংশীকে এক স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে সিবিআই। এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, কীভাবে একটি তদন্তকারী সংস্থা হিসেবে ইডি দুর্নীতির গভীরে নিমজ্জিত হয়েছে এবং তাদের নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা একেবারেই বিলুপ্ত হয়েছে। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থ পাচারের মামলা মিটিয়ে দেওয়ার জন্য রঘুবংশী প্রথমে ৫ কোটি দাবি করেন, যা পরে…

আরও পড়ুন
দেশ 

ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার আইআরএস অফিসার

বাংলার জনরব ডেস্ক : ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লি থেকে এক আমলাকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম অমিতকুমার সিংহল। ২০০৭ সালের ব্যাচের ওই আইআরএস আধিকারিক ‘ডিরেক্টরেট অফ ট্যাক্সপেয়ার সার্ভিসেস’-এ অতিরিক্ত ডিরেক্টর জেনারেল হিসাবে কর্মরত ছিলেন। ২৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের কাছে আগে থেকেই নজর ছিল ওই কেন্দ্রীয় সংস্থার ওই আধিকারিকের দিকে। সিংহল এক ব্যক্তির থেকে মোট ৪৫ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ পায় সিবিআই। প্রথম দফায় ২৫ লক্ষ টাকা পাঠানোর কথা ছিল সিংহলকে। সেই সূত্র ধরেই গত শনিবার পঞ্জাবের মোহালিতে আমলার…

আরও পড়ুন
দেশ 

দলিত হয়ে বিয়ে বাড়ি ভাড়া? এত বড় স্পর্ধা! বর কনের পরিবারকে বেধড়ক মারধর যোগী রাজ্যে

বাংলার জনরব ডেস্ক : হিন্দু হিন্দু ভাই ভাই বলা সত্বেও এখনো জাতিভেদ প্রথা নির্মূল করতে পারল না তথাকথিত হিন্দুত্বের সম্রাট যোগী আদিত্যনাথ। শুধুমাত্র দলিত হওয়ার কারণে এবং বিয়ে করার জন্য ভাড়া বাড়ি নেয়ার জন্য ওই পরিবারকে বেধড়ক মারধর করলো উচ্চবর্ণের কিছু মানুষ। যোগী আদিত্যনাথ এর প্রশাসন নিরব দর্শক হয়ে রইল। ঐ সকল ব্যক্তিদের প্রশ্ন করা হয় কেন তারা বিয়ে বাড়িতে এসে মারধর করছে, উত্তরের বলা হয়, ‘‘দলিত হয়ে বিয়েবাড়ি ভাড়া নিয়ে বিয়ের অনুষ্ঠান করিস কোন সাহসে?’’ লাঠি এবং রড দিয়ে পরিবারের একাধিক সদস্যকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় থানায়…

আরও পড়ুন
দেশ 

পরিবার ও দল থেকে ত্যাজ্য হওয়ার এক সপ্তাহ পর মুখ খুললেন লালুপুত্র তেজ প্রতাপ! বাবা মাকে কী বার্তা দিলেন?

বাংলার জনরব ডেস্ক : এক সপ্তাহ আগে অর্থাৎ গত রবিবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব নিজের বড় পুত্রকে বাড়ি থেকে বিতাড়িত করেছিলেন একই সঙ্গে দল থেকে বহিষ্কার করেছিলেন।  সেই সিদ্ধান্তের পর বিহারের রাজনীতিতে অনেক কিছু ঘটেছে। একে একে মুখ খুলেছেন তেজপ্রতাপের ভাই তেজস্বী থেকে স্ত্রী ঐশ্বর্যা। তবে এত দিন চুপই ছিলেন তেজ। এক সপ্তাহ পর মুখ খুললেন তেজ প্রতাপ। আজ রবিবার সকালে সমাজমাধ্যমে পর পর দু’টি পোস্ট করেন তেজপ্রতাপ। প্রথম পোস্টে তিনি জানান, লালুর ‘আদেশ’ মেনে নিচ্ছেন! তবে দ্বিতীয় পোস্টে দলেরই কিছু নেতার দিকে আঙুল তুলেছেন তেজ। তাঁর কথায়,…

আরও পড়ুন
দেশ 

উত্তরপ্রদেশের লখনউয়ে শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘এনকাউন্টার’ ইউ পি পুলিশের

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের লখনউয়ে ধর্ষণে অভিযুক্তকে ‘এনকাউন্টার’ করল পুলিশ। অনেক দিন ধরেই অভিযুক্তকে খুঁজছিল পুলিশ। শনিবার গোপন সূত্রে পুলিশ খবর পায়, লখনউয়ের মাদেগঞ্জে আশ্রয় নিয়েছেন অভিযুক্ত। সেই খবর পেয়েই সাব-ইনস্পেক্টর সাকিনা খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযুক্তকে গ্রেফতার করতে যায়। পুলিশ সূত্রে খবর, এই অভিযানের খবর পাওয়ামাত্রই অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করেন। কিন্তু তাঁকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। পুলিশের দাবি, অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। পাল্টা পুলিশও গুলি চালায়। অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তা না করে পুলিশের উপর হামলা…

আরও পড়ুন
দেশ 

ভারতের যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করেছিল, স্বীকার করলেন সেনা সর্বাধিনায়ক! কতগুলি? উত্তরে কী বললেন অনিল চৌহান?

বাংলার জনরব ডেস্ক : প্রশ্নটা অনেকবার এসেছে। গত ৭মে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে হামলা চালিয়েছিল ভারত। তারপর বেশ কয়েক ঘন্টা ধরে দুই দেশের মধ্যে গোলাগুলি ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ি হয়েছিল। এরই মাঝে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ভারতের কয়েকটি যুদ্ধবিমান দ্বারা বিধ্বংস করেছে। কিন্তু এতদিন ধরে ভারত সরকারের পক্ষ থেকে তার স্বীকার করা হচ্ছিল না অবশেষে পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এ কথা স্বীকার করে দিলেন সেনা সর্বাধিনায়ক বা চিফ অফ ডিফেন্স স্টাফ বা CDS অনিল চৌহান। তিনি সাংগ্রিলা বৈঠকে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছেন। শনিবার সেখানেই ব্লুমবার্গ টিভিকে একটি সাক্ষাৎকার দেন…

আরও পড়ুন
দেশ 

জাল নোটের সংখ্যা বেড়েই চলেছে! এক বছরে ৩৭ শতাংশ বাড়লো ৫০০ টাকার জাল নোট, রিজার্ভ ব্যাংকের রিপোর্টে অস্বস্তিতে মোদি সরকার

বাংলার জনরব ডেস্ক : ৫০০ টাকার জাল নোটে বাজার ছেয়ে গেছে, যতদিন যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে জাল নোটের সংখ্যাও একথা স্বীকার করেছে দেশের রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে বলছে, গত এক বছরের মধ্যে ৫০০ টাকার জাল নোট বৃদ্ধি পেয়েছে ৩৭.৩ শতাংশ। যা ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর ৫০০ টাকার নোট নিষিদ্ধ ঘোষণার দাবি করেছেন বিজেপির জোটসঙ্গী চন্দ্রবাবু নাইডু। গত বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক জাল নোট নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ২০২৩-২৪ আর্থিক বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষে চিহ্নিত ৫০০ টাকার জাল নোটের সংখ্যা বেড়েছে ৩৭.৩ শতাংশ।…

আরও পড়ুন
দেশ 

বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাইল ভারত

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন   চাইল ভারত (India)। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal, spokesperson, ministry of foreign affairs) এক প্রশ্নের জবাবে বলেছেন, ভারত চায় বাংলাদেশে দ্রুত একটি নির্বাচিত সরকার (elected government) দেশ পরিচালনার দায়িত্ব নিক। সেই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, তারা যেন নিজেদের ব্যর্থতার দায় ভারতের উপর না চাপায়। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যাগুলি সেখানকার বর্তমান সরকারকেই সমাধান করতে হবে। অজুহাত তৈরি করে সমস্যার সমাধান করা যায় না। সম্প্রতি প্রধান উপদেষ্টা মহম্মদ…

আরও পড়ুন
দেশ 

ভয়াবহ দুর্ঘটনা উত্তর সিকিমে! ১১ পর্যটককে নিয়ে হাজার ফুট নিচে তিস্তা নদীতে পড়লো গাড়ি!

বাংলার জনরব ডেস্ক : নিয়ন্ত্রণ হারিয়েই রাস্তা থেকে 1000 ফুট নিচে পড়ে গেল পর্যটকদের গাড়ি ঘটনাটি ঘটেছে উত্তর সিকিমে। পাহাড়ের ঢাল থেকে পড়ে গিয়ে সরাসরি গাড়িটি তিস্তা নদীতে পড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে সারা রাত ভরে উদ্ধার কাজ চলছে খারাপ ব্যবহার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। ওই গাড়িতে মোট ১১ জন ছিল এর মধ্যে কলকাতার তিনজন। এখনও অনেকের খোঁজ মেলেনি। উদ্ধার করা গিয়েছে শুধু দু’জনকে। তাঁদের গ্যাংটকের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন পশ্চিমবঙ্গ-সহ তিন রাজ্যের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাংয়ের…

আরও পড়ুন