দেশ 

Haryana: সরকারি হাসপাতালে দিনের পর দিন অস্ত্রোপচার করেছেন ভুয়ো হৃদ্‌রোগ বিশেষজ্ঞ! বিজেপি শাসিত হরিয়ানার ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : সরকারি হাসপাতালে ভুয়ো চিকিৎসক। তাও আবার হৃদরোগ বিশেষজ্ঞ। এরকমই অভিযোগ পাওয়া গেল বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যের এক সরকারি হাসপাতালে। ওই ভুয়ো হৃদ রোগ বিশেষজ্ঞ কে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ তিনি অন্য এক হৃদরোগ বিশেষজ্ঞের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সরকারি হাসপাতালে চাকরি করছিলেন। হরিয়ানা পুলিশ সূত্রে খবর, নিজেকে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ পঙ্কজমোহন শর্মা হিসাবে পরিচয় দিয়ে চিকিৎসা করছিলেন। শুধু তা-ই নয়, ৫০টিরও বেশি অস্ত্রোপচারও করেছেন তিনি। হরিয়ানার ফরিদাবাদের এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই হুলস্থুল পড়ে গিয়েছে। আট মাস ধরে তিনি ফরিদাবাদের সরকারি হাসপাতালে হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচার…

আরও পড়ুন
দেশ 

Gangrape Case: বিজেপি শাসিত ওড়িশায় বিয়ের অনুষ্ঠান থেকে দুই কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ, গ্রেফতার ৪

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত ওড়িশায় বিয়ের অনুষ্ঠান থেকে দুই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল । ব্রহ্মপুরের পুলিশ সুপার শ্রবণ বিবেক জানিয়েছেন, গত ৩ জুন ঘটনাটি ঘটেছে। গঞ্জামে একটি বিয়ের অনুষ্ঠানে সপরিবার গিয়েছিল ওই দুই কিশোরী। অভিযোগ, বিয়ের অনুষ্ঠান থেকে দুই কিশোরীকে অপহরণ করা হয়। তাঁদের খুঁজে না পেয়ে হুলস্থুল পড়ে যায়। আশাপাশের এলাকায় খোঁজ চালানো হয়। কিন্তু সারারাত ধরে খুঁজেও দুই কিশোরীকে না পেয়ে শেষে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুই কিশোরীকে তাঁদেরই এক পরিচিত ডেকে নিয়ে যান। তার পর ওই যুবকের সঙ্গে…

আরও পড়ুন
দেশ 

কর্ণাটক ক্রিকেট সংস্থার দুই কর্তার পদত্যাগ!

কর্নাটক ক্রিকেট সংস্থার (কেএসসিএ) দুই কর্তা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। সেই ঘটনার পরেই কেএসসিএ-এর সচিব এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ই জয়রাম ইস্তফা দিয়েছেন। ৩ জুন আইপিএল জিতেছিল আরসিবি। পরের দিনই উৎসবে মেতে ওঠে গোটা দল। সেই দিন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন সমর্থক। যে ঘটনার পর ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে আরসিবি-র এক কর্তাও রয়েছেন। এমন অবস্থায় কর্নাটক ক্রিকেট সংস্থার দুই কর্তা পদত্যাগ করেছেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আরসিবি-কে উৎসবের আয়োজনে সাহায্য…

আরও পড়ুন
দেশ 

পহেলগাঁও হামলার পেছনে পাকিস্তানের মূল উদ্দেশ্য ছিল দাঙ্গা বাঁধানো : নরেন্দ্র মোদি

পহেলগাঁও হামলার পর প্রথমবার জম্মুতে গিয়ে পহেলগাঁওয়ে পাকিস্তানের ষড়যন্ত্রের পর্দাফাঁস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বললেন, পহেলগাঁওয়ে হামলার নেপথ্যে পাকিস্তানের মূল উদ্দেশ্য ছিল দেশে দাঙ্গা বাঁধানো। কিন্তু কাশ্মীরবাসীই গোটা বিশ্বকে বার্তা দিয়ে দিয়েছে, যে সন্ত্রাসবাদকে যোগ্য জবাব দিতে তারা প্রস্তুত। প্রধানমন্ত্রীর মুখে এদিন উঠে এল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আদিল আহমেদ শাহের নামও। জম্মুতে বিশ্বের উচ্চতম রেল সেতুর উদ্বোধন করে প্রধানমন্ত্রী পহেলগাঁও হামলার নেপথ্যে পাকিস্তানের সব ষড়যন্ত্র ফাঁস করলেন। মোদি বললেন, “পাকিস্তান মানবতা আর কাশ্মীরিয়ত দুটোর উপরই আঘাত করেছে। ওদের উদ্দেশ্য ছিল দেশে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া। কিন্তু কাশ্মীরবাসী গোটা…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

অপারেশন সিঁদুর নিয়ে মূল প্রশ্নটা করেই ফেললেন শশী থারুরের পুত্র! প্রশ্নটা ছিল কঠিন, উত্তর কী দিলেন কংগ্রেসের সাংসদ?

বাংলার জনরব ডেস্ক : অপারেশন সিঁদুর নিয়ে বিশ্ববাসীকে বোঝাতে আমাদের দেশের বেশ কয়েকজন সাংসদ এবং প্রাক্তন বিদেশ সচিব পর্যায়ের অফিসার বিশ্বের ৩৩ টা দেশ সফর করছেন। আর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বিভিন্ন সরকারি আধিকারিকদের ভারতবর্ষের অবস্থান সম্পর্কে এবং পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ তুলে ধরেছেন এই কংগ্রেসই সাংসদ। এরই মাঝে সাংবাদিক সম্মেলন করেন ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে শশী থারুর। সাংবাদিক সম্মেলন চলাকালীন সময়ে হঠাতই এক যুবক ওঠে প্রশ্ন করতে ওঠেন। আর তাকে দেখেই কংগ্রেসের এই সাংসদ বলে ওঠেন তিনি আমার পুত্র।…

আরও পড়ুন
দেশ 

অভিনেতা ডিনো মোরিয়ার বাড়িতে তল্লাশি ইডির

বাংলার জনরব ডেস্ক :  অভিনেতা ডিনো মোরিয়াকে মে মাসে তলব করেছিল মুম্বই পুলিশ। কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতের অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। এবার সংশ্লিষ্ট মামলার তদন্তে শুক্রবার সাতসকালে ডিনোর বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। বলিউড মাধ্যম সূত্রে খবর, মিঠি নদীর পলি নিষ্কাশনে ৬৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির তদন্তে এদিন মুম্বই এবং কেরলের ১৫টি এলাকায় তদন্ত অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই তালিকায় বলিউড অভিনেতা ডিনো মোরিয়া যেমন রয়েছেন, তেমনই বৃহন্মুম্বই পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার প্রশান্ত রামুগাড়ে এবং আরও বেশ কজন ঠিকাদারও রয়েছেন। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে শুক্রবার সকালে এঁদের প্রত্যেকের বাড়িতে ইডির…

আরও পড়ুন
দেশ 

অসমের বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও সেবা কাজ ভারত সেবাশ্রম সংঘের

বিশেষ প্রতিনিধি : অসমের বন্যা কবলিত এলাকায় ত্রাণ কাজ শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ। সংঘের গোয়াহাটি, লামডিং,শিলচর, ডিমাপুর সহ আশপাশের বিভিন্ন আশ্রম থেকে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যেই অসমের বন্যা কবলিত এলাকায় পৌঁছে গেছেন। প্রয়োজন অনুযায়ী কোথাও শুকনো খাবার আবার কোথাও রান্না করা খিচুড়ি দেওয়া হচ্ছে দূর্গত মানুষদের। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, বুধবার থেকে বিভিন্ন এলাকায় ত্রাণ কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি দুর্গত মানুষদের উদ্ধার কাজেও সহযোগিতা করছেন সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা।

আরও পড়ুন
দেশ 

বিহার বিধানসভা নির্বাচনে রাহুল ও তেজস্বীর সঙ্গে জোট করতে চায় মিম!

বাংলার জনরব ডেস্ক : বিহারের আসন্ন বিধানসভা ভোটে আরজেডি-কংগ্রেস-বামেদের ‘মহাগঠবন্ধনে’ শামিল হতে চায় মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির দল ইতিমধ্যেই প্রকাশ্যে এ বিষয়ে বার্তা দিয়েছে। দলের বিহার রাজ্য সভাপতি তথা বিধায়ক আখতারউল ইমান বৃহস্পতিবার ‘দ্য প্রিন্ট’-কে বলেছেন, ‘‘ধর্মনিরপেক্ষ ভোটের বিভাজন এড়াতে আমরা মহাগঠবন্ধনের সঙ্গে জোট বেঁধে লড়তে চাই। বল এখন তাদের কোর্টে।’’ ২০২০ সালের বিহার বিধানসভা ভোটে মায়াবতীর বিএসপি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহারা রাষ্ট্রীয় লোকসমতা পার্টি (আরএলএসপি)-র সঙ্গে সমঝোতা করে ওয়েইসির দল ২০টি আসনে লড়ে পাঁচটি দখল করেছিল। সবগুলিই পশ্চিমবঙ্গের গা-ঘেঁষা সীমাঞ্চল এলাকার কিসানগঞ্জ লোকসভা কেন্দ্রে।…

আরও পড়ুন
দেশ 

প্রেমিককে দিয়ে যৌন হেনস্তা করাত মা! হরিদ্বারে নাবালিকার অভিযোগে মা সহ গ্রেফতার দুই

বাংলার জনরব ডেস্ক : প্রেমিক-সহ আরও কয়েকজন যুবককে দিয়ে নিজের ১৩ বছরেরে মেয়েকে যৌন হেনস্তা করাত মা! নাবালিকা মেয়ের অভিযোগের ভিত্তিতে হরিদ্বার পুলিশ মা ও মায়ের প্রেমিক সুমিত পাটওয়ালকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। এদিকে অভিযুক্ত মহিলা বিজেপির সদস্য বলে জানা গিয়েছে। হরিদ্বারের সিনিয়র পুলিশ অফিসার পরমেন্দ্র ডোভাল জানিয়েছেন, এক ১৩ বছর বয়সি নাবালিকা পুলিশের কাছে যৌন হেনস্তার অভিযোগ জানায়। এরপর ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়। রিপোর্টে ধরা পড়ে ওই নাবালিকাকে একাধিকবার যৌন হেনস্তা করা হয়েছে। এরপরই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে নাবালিকার মা…

আরও পড়ুন
দেশ 

সাম্প্রদায়িক মন্তব্যের জন্য অমিত শাহের নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা ও পদত্যাগ দাবি করল এসডিপিআই 

বিশেষ প্রতিনিধি : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার জাতীয় সাধারণ সম্পাদক ইয়াসমিন ফারুকি ১ জুন ২০২৫, কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক প্রদত্ত এক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। উক্ত বক্তব্যে অমিত শাহ অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘অপারেশন সিন্দুর’-এর বিরোধিতা করছেন মুসলিম ভোটব্যাংককে তুষ্ট করার জন্য। এ ধরনের মন্তব্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে না, বরং ভারতীয় মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে এবং একটি সম্প্রদায়কে ভিত্তিহীনভাবে সন্দেহের চোখে দেখা হয়। এই ধরনের উসকানিমূলক বক্তব্য গুলো ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে শত্রুতা বৃদ্ধি করে এবং ভারতের সংবিধানে নির্ধারিত একতা ও ধর্মনিরপেক্ষতার মূলে…

আরও পড়ুন