দেশ 

বিজেপির শাসিত মহারাষ্ট্রের পুণের উচ্চবিত্ত আবাসনে তরুণীকে ধর্ষণ করে সেলফি তুলল ডেলিভারি বয়!

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুণে শহরের এক বিত্তশালী অভিজাত আবাসনের বাসিন্দার ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ একটি কুরিয়ার সার্ভিস সংস্থার এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে! ওটিপির জন্য মোবাইল ফোন নিতে ঘরে ঢুকেছিলেন তরুণী। পিছন পিছন ভিতরে ঢুকে পড়েন অভিযুক্তও। এর পরই জোর করে দরজা বন্ধ করে কুকর্ম সেরে পলাতক হন যুবক। সূত্রের খবর, ঘরে ঢুকে তরুণীর মুখে এক ধরনের তরল স্প্রে করেন অভিযুক্ত। ফলে জ্ঞান হারান ওই তরুণী। এর পরেই কি ধর্ষণ করেন যুবক? তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে পালানোর আগে নির্যাতিতার ফোনে যুবক সেলফি…

আরও পড়ুন
দেশ 

‘ভালোবাসি’ বলাটা যৌন হেনস্তার মধ্যে পড়ে না, অভিযুক্তকে মুক্তি দিয়ে জানালো আদালত

বাংলার জনরব ডেস্ক : ‘ভালোবাসি’ বলাটা যৌন হেনস্তার মধ্যে পড়ে না। যদি না সেই শব্দের সঙ্গে এমন কোনও আচরণ থাকে যা স্পষ্টভাবে যৌন অভিপ্রায়কে প্রতিফলিত করে। পকসো মামলায় অভিযুক্ত এক যুবককে মুক্তি দিয়ে এমনটাই জানাল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। বিচারপতি উর্মিলা যোশী-ফালকের পর্যবেক্ষণ, আমি তোমাকে ভালোবাসি এই বাক্যটি কেবল অনুভূতির বহিঃপ্রকাশ। এটি কখনই যৌন হেনস্তা কিংবা শ্লীলতাহানির উদ্দেশ্য প্রতিষ্ঠা করে না। শুনানি চলাকালীন আদালত জানিয়েছে, বলপূর্বক হাত বা পোশাক ধরে টানাটানি, অশ্লীল অঙ্গভঙ্গি, কুপ্রস্তাব, আশালীন মন্তব্যের মতো বিষয়গুলি যৌন কার্যকলাপের মধ্যে পড়ে। কিন্তু শুধুমাত্র ‘ভালোবাসি’ বলাটা কোনও যৌন অভিপ্রায়কে প্রতিফলিত করে…

আরও পড়ুন
দেশ 

মাদক খাইয়ে মহিলাকে অজ্ঞান করে ধর্ষণ করার অভিযোগ নৌসেনা আধিকারিকের বিরুদ্ধে, যোগী রাজ্যের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক: এবার নৌসেনা আধিকারিক এর বিরুদ্ধে মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। যোগীরাজ্যে এই ঘটনায় ব্যাপক সাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে শুধুমাত্র ধর্ষণ নাই একইসঙ্গে ধর্ষণের পর সেই ভিডিও এবং ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ও হুমকি দেন বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার দাদার বন্ধু ছিলেন অভিযুক্ত। সেই সূত্রেই নিয়মিত তাঁদের বাড়িতে আসতেন তিনি। সেখান থেকেই মহিলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। ধীরে ধীরে ওই যুবক নির্যাতিতার দাদার অনুপস্থিতিতেও তাঁদের বাড়িতে আসতেন বলে জানা গিয়েছে। এমনকী মহিলাকে বিয়ের প্রতিশ্রুতিও…

আরও পড়ুন
দেশ 

১০০ গ্রাম সোনা চুরি করে পালাতে গিয়ে ওড়িশায় গ্রেফতার বাংলার বিজেপি নেতা

গয়নার দোকান থেকে ১০০ গ্রাম সোনা চুরির অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের বিজেপি নেতা! এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে। স্বাভাবিক ভাবে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে শাসকদল। সমাজমাধ্যমে রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, হবিবপুরের বিজেপি যুব মোর্চার নেতা সোমনাথ সাউ ২৫ লক্ষ টাকার গয়না চুরি করার সময় ওড়িশা পুলিশের হাতে ধরা পড়েছেন। পাল্টা বিজেপির দাবি, একদা বিজেপির সঙ্গে যোগ ছিল চুরিকাণ্ডে ধৃত সোমনাথের। বর্তমানে পদ্মশিবিরের কোনও পদে নেই তিনি। তা ছাড়াও যুক্তি দেওয়া হচ্ছে, দলীয় রং না দেখে না বিজেপি শাসিত ওড়িশায় সোমনাথের গ্রেফতারি এ…

আরও পড়ুন
দেশ 

বিহার থেকে দিল্লিগামী বাস সেতু থেকে নিচে পড়ে গেল! মৃত দুই

বাংলার জনরব ডেস্ক ; বিহার থেকে দিল্লী যাচ্ছিল যাত্রী বোঝায় বাস ।আগরা-লখনউ এক্সপ্রেসওয়েতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায়। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। এই দুর্ঘটনায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত ৪০ জন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, ইটাওয়ার কাছে সৈফই থানা এলাকায় আগরা-লখনউ এক্সপ্রেসওয়েতে ১০৩ মাইলস্টোনের কাছে একটি উড়ালপুলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর সেটি রেলিং ভেঙে নীচে পড়ে যায়। বাসটি নীচে পড়তে দেখেই স্থানীয়েরা উদ্ধারকাজের জন্য ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশেও। সকলের তৎপরতায় যাত্রীদের দ্রুত উদ্ধার…

আরও পড়ুন
দেশ 

সবার উপরে সংবিধান ফের বললেন প্রধান বিচারপতি বি আর গবই

বাংলার জনরব ডেস্ক : আরো একবার সংবিধান দেশের সর্বোচ্চ সবার ঊর্ধ্বে বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি  বিআর গবই। গত কাল বুধবার তাঁকে তাঁর জন্মভূমি মহারাষ্ট্রের অমরাবতীতে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি বলেন, “অনেকেই বলেন এবং বিশ্বাস করেন যে, সংসদই সর্বোচ্চ। কিন্তু আমার কাছে ভারতের সংবিধান রয়েছে সর্বোচ্চ স্থানে। গণতন্ত্রের তিনটি শাখা (আইন, শাসন এবং বিচার বিভাগ) সংবিধানের মাধ্যমেই পরিচালিত হয়।” প্রধান বিচারপতি জানান, সংবিধানের মূল কাঠামো (বেসিক স্ট্রাকচার) সংসদ সংশোধন করতে পারে, কিন্তু তাকে বদলাতে পারে না। বিচারপতিদের কর্তব্যের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন বিচারপতি গবই। তিনি জানান, সরকারের বিরুদ্ধে রায়…

আরও পড়ুন
দেশ 

হিমাচলের সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার রাশি রাশি মদের বোতল ও নগদ টাকা

বাংলার জনরব ডেস্ক : হিমাচল প্রদেশের এক সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার হল রাশি রাশি মদের বোতল, নগদ টাকা! ওই আধিকারিকের বাড়িতে হানা দিয়ে এগুলি বাজেয়াপ্ত করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্তারা। পাশাপাশি, তল্লাশি অভিযান চালানো হয়েছে পঞ্জাব ও হরিয়ানার একাধিক অঞ্চলে। জানা গিয়েছে, অভিযুক্ত আধিকারিকের নাম নিশান্ত সারীন। নিশান্ত হিমাচলের ধর্মশালায় সহকারী ড্রাগ কন্ট্রোলার (এডিসি) পদে নিযুক্ত। আগে থেকেই তাঁর বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ নেওয়া এবং সরকারি পদের অপব্যবহারের মতো নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি নিশান্তের বিরুদ্ধে এফআইআরও দায়ের করে হিমাচল প্রদেশ পুলিশের নজরদারি ও দুর্নীতিদমন বিভাগ। এর পরেই তহবিল তছরুপ প্রতিরোধী…

আরও পড়ুন
দেশ 

ভোটের মুখে একলাফে তিনগুণ ভাতা বৃদ্ধি করল বিহার সরকার

বাংলার জনরব ডেস্ক : ভোটের মুখে বিহারের বয়স্ক নাগরিক বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য ভাতা বৃদ্ধি করল নীতীশ কুমারের সরকার। ভোটের তিন-চার মাস আগে বিহারে বিধবা এবং বয়স্কদের পেনশন প্রায় ৩ গুণ করে দিলেন নীতীশ। একধাক্কায় ৭০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হল ওই সামাজিক সুরক্ষা ভাতা। এত দিন বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকেরা সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে পেতেন। এবার থেকে ওই পেনশন বেড়ে হবে ১১০০ টাকা। অর্থাৎ, একধাক্কায় ৭০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হল ওই সামাজিক সুরক্ষা ভাতা।…

আরও পড়ুন
দেশ 

ইসরাইল-ইরান সংঘাত নিয়ে কেন্দ্রের মৌন অবস্থানকে নীতি বিরুদ্ধ ও ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করলেন সোনিয়া গান্ধী

বাংলার জনরব ডেস্ক : ইসরাইল-ইরান সংঘাতে এখনও কমবেশি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ভারত সরকার। শুধু শান্তির বার্তা ছাড়া মোদি সরকার কারও পক্ষ নিয়েই কোনওরকম বার্তা দেয়নি। কিন্তু কেন্দ্রের এই মৌন অবস্থানকে ‘নীতি বিরুদ্ধ’ এবং ‘কাপুরুষোচিত’ বলে তোপ দেগে দিলেন কংগ্রেসের প্রাক্তন চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। সোনিয়া সাফ বলে দিলেন, “ইসরাইল ইরানের সাধারণ জনগণের উপর যে হামলা চালাচ্ছে সেটা একতরফা ও আইনবিরুদ্ধ। ভারত সরকারের উচিত এ নিয়ে নীরবতা ভঙ্গ করা।” মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে সরকার নীরব থাকলেও কংগ্রেস যে ইরানের পক্ষে সেটা স্পষ্ট করে দিয়েছেন সোনিয়া। কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন দ্য হিন্দু পত্রিকায়…

আরও পড়ুন
দেশ 

বিজেপি শাসিত মহারাষ্ট্রে ভেঙে পড়ল আস্ত সেতু! ৩০ জন ভেসে গেছে

বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুণেয় ভেঙে পড়ল সেতু। এখনও অবধি ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ৫।  ২৫ থেকে ৩০ জনের ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিন পুণের ইন্দ্রায়নী নদীর ওপর সেতুর একাংশ ভেঙে পড়ে। উত্তাল নদীতে ভেসে গেলেন ২৫-৩০ জন পর্যটক। কয়েকজন পর্যটকের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কুণ্ডমালা পারাপার করার জন্য সেতুর একাংশ ভেঙে পড়ে মৃত একাধিক। সেতুর ওপর ছিলেন বেশ কয়েকজন পর্যটক। শেষ অবধি পাওয়া খবরে, ৩ জনকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে NDRF-এর ২টি দল। পুণেতে সেতু ভেঙে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে…

আরও পড়ুন