বিজেপি শাসিত মহারাষ্ট্রে ভেঙে পড়ল আস্ত সেতু! ৩০ জন ভেসে গেছে
বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুণেয় ভেঙে পড়ল সেতু। এখনও অবধি ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ৫। ২৫ থেকে ৩০ জনের ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিন পুণের ইন্দ্রায়নী নদীর ওপর সেতুর একাংশ ভেঙে পড়ে। উত্তাল নদীতে ভেসে গেলেন ২৫-৩০ জন পর্যটক। কয়েকজন পর্যটকের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কুণ্ডমালা পারাপার করার জন্য সেতুর একাংশ ভেঙে পড়ে মৃত একাধিক। সেতুর ওপর ছিলেন বেশ কয়েকজন পর্যটক।
Advertisement

শেষ অবধি পাওয়া খবরে, ৩ জনকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে NDRF-এর ২টি দল। পুণেতে সেতু ভেঙে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ‘পর্যটকদের তলিয়ে যাওয়ার খবর হৃদয়বিদারক। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা জানাই’, প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারের আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

