প্রকাশিত হল মফিকুল ইসলামের লেখা ভারতীয় ওয়াকফ ঐতিহ্য আইন ও ভবিষ্যৎ শীর্ষক গ্রন্থ
বিশেষ প্রতিনিধি : বাংলা ভাষায় প্রকাশিত হল ভারতীয় ওয়াকফ ঐতিহ্য আইন ও ভবিষ্যৎ। গতকাল ১৫ ই জুন রবিবার কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত হোটেল আইভরি ইন এর সেমিনার কক্ষে বইটির উদ্বোধন করেন ভারতের এক ঝাঁক মুসলিম বুদ্ধিজীবী।
এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন,ডাঃ রইসুদ্দিন সাহেব – সর্বভারতীয় সভাপতি, ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া

ড. এস কিউ আর ইলিয়াস – মুখপাত্র, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড
ঈশাক মাদানী সাহেব – সদস্য, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড
মো. শাফি সাহেব – সর্বভারতীয় সহ-সভাপতি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া
মো. নুরুদ্দিন শাহ্- প্রাক্তন আমীর এ হালকা, জামাত ই ইসলামী হিন্দ, পশ্চিমবঙ্গ।
মো. কামরুজ্জামান – সদস্য, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড
*বইটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ:*
২০২৫ সালের ১৫ জুন, রবিবার, কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত হোটেল আইভরি ইন-এ অনুষ্ঠিত হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ “ভারতীয় ওয়াকফ: ঐতিহ্য, আইন ও ভবিষ্যৎ”-এর আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান। লেখক মফিকুল ইসলাম, একজন বিশ্লেষক ও সমাজচিন্তক, এই বইয়ে বাংলা ভাষায় ওয়াকফ বিষয়ক একটি পূর্ণাঙ্গ গবেষণাধর্মী আলোচনা উপস্থাপন করেছেন। বইটি ওয়াকফের ঐতিহাসিক পটভূমি, আইনগত কাঠামো এবং সমকালীন চ্যালেঞ্জ ও সম্ভাবনার বাস্তব বিশ্লেষণ তুলে ধরেছে।
*প্রাসঙ্গিকতা ও সময়োপযোগিতা:*
ভারতে ওয়াকফ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, যা মুসলিম সমাজের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও ধর্মীয় কাজে নিবেদিত সম্পদ পরিচালনার সঙ্গে সম্পর্কিত।
লেখক তুলে ধরেছেন—যেখানে ভারতে আনুমানিক ৯,৪০,০০০ একর ওয়াকফ সম্পদ রয়েছে, সেখানে এর সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও ব্যবহার এখনও বড় একটি চ্যালেঞ্জ।
বইটিতে বিশ্লেষণ করা হয়েছে ওয়াকফ সম্পদের অপব্যবহার, প্রশাসনিক দুর্বলতা, রাজনৈতিক হস্তক্ষেপ ও আইনি জটিলতা। বিশেষ করে ২০২৫ সালে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত “ওয়াকফ (সংশোধনী) আইন” নিয়েও বইটিতে বিস্তারিত আলোচনা রয়েছে, যা সমপ্রতি দেশে বিতর্কের জন্ম দিয়েছে।
বইটির ষষ্ঠ অধ্যায়ে লেখক ভবিষ্যতের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ, স্বচ্ছ এবং ন্যায়নিষ্ঠ ওয়াকফ ব্যবস্থার রূপরেখা দিয়েছেন। প্রশাসনিক সংস্কার, কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ, প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক-শিক্ষামূলক প্রকল্পে বিনিয়োগের সম্ভাবনা বইটিকে সময়োপযোগী ও বাস্তবমুখী করে তুলেছে।
*লেখকের বক্তব্য:*
লেখক মফিকুল ইসলাম অনুষ্ঠানে বলেন—
“ওয়াকফ কেবল অতীতের ঐতিহ্য নয়, এটি ভবিষ্যতের সম্ভাবনাও। এটি একদিকে ধর্মীয় অনুশীলনের, অন্যদিকে সমাজকল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নের শক্তিশালী মাধ্যম। এই বই পাঠকদের ওয়াকফ বিষয়ে তাত্ত্বিক, বাস্তব ও ভবিষ্যতমুখী এক উপলব্ধি দেবে বলে আমার বিশ্বাস।”
*যোগাযোগ:*
প্রকাশক: জ্ঞানদীপ প্রকাশন
ফোন: +91 99338 40685
মূল্য: ₹১০০ মাত্র

