কলকাতা দেশ 

বিহারের ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মহুয়া!

বাংলার জনরব ডেস্ক : বিহারে ভোটার তালিকা সংশোধনের যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে, তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অবিলম্বে ওই নির্দেশ বাতিলের আবেদন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে অনুরূপ নির্দেশ যাতে বাংলা বা অন্য কোনও রাজ্যের ক্ষেত্রে না দেওয়া হয়, সেই আবেদনও জানিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। শনিবারই মামলা করেছে অসরকারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’। এ ছাড়া, বিহারে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি আলাদা করে মামলার তোড়জোড় করছে। মহুয়া তাঁর আবেদনে লিখেছেন, ‘‘কমিশনের এই নির্দেশ ভারতীয় সংবিধানের ১৪, ১৯(১), ২১, ৩২৫, ৩২৬…

আরও পড়ুন
দেশ 

অবসরের বেশ কয়েক মাস পরেও প্রধান বিচারপতির বাসভবন ছাড়েননি চন্দ্রচূড়! বাড়ি খালি করাতে কেন্দ্রকে চিঠি সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : অবসর নিয়েছেন বেশ কয়েক মাস আগে তার পরেও সরকারি বাসভবন ছাড়েননি দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়! বাড়ি খালি করার আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রককে পাঠানো চিঠিতে জরুরি ভিত্তিতে বাড়িটি খালি করার আর্জি জানানো হয়েছে। দিল্লির ৫ নম্বর কৃষ্ণ মেনন মার্গে ‘টাইপ এইট’ বাংলোটি দেশের প্রধান বিচারপতিদের জন্য নির্দিষ্ট। তবে বিচারপতি চন্দ্রচূড়ের দুই উত্তরসূরি, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বর্তমান প্রধান বিচারপতি বিআর গবই এই বাসভবনে থাকেননি। তাঁরা তাঁদের পুরনো বাংলোতেই থাকার সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের নভেম্বর মাসে প্রধান…

আরও পড়ুন
দেশ 

মোদি সরকারের আমলে‘বৃহত্তম মেডিক্যাল কলেজ দুর্নীতি’ জড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারের শীর্ষ আমলা থেকে স্বঘোষিত গুরু সহ নানা কর্মকর্তা, বলছে সিবিআই

বাংলার জনরব ডেস্ক : মেডিকেল কলেজের অনুমোদন দেওয়ার নাম করে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন আমলা ও শিক্ষাবিদের বিরুদ্ধে। বলা হচ্ছে ভারতের মেডিকেলের ইতিহাস ে এত বড় কেলেঙ্কারি এর আগে ঘটে নি। নরেন্দ্র মোদি সরকারের আমলে যে দুর্নীতি সামনে এসেছে তা আগের সব দুর্নীতিকে ছাপিয়ে গেছে বলে অভিজ্ঞরা বলছেন। মেডিকেল কলেজের পরিকাঠামো নেই ডাক্তারি পড়ানোর কোন প্রয়োজনীয় সামগ্রী নেই অথচ ঘুষ দিয়ে তা বহাল তবিয়তে স্বীকৃতি পেয়ে যাচ্ছে। বেআইনি ভাবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-এর ছাড়পত্র পেতে কয়েকটি মেডিক্যাল কলেজ লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছে বলে অভিযোগ।…

আরও পড়ুন
দেশ 

“বাধ্য ছেলের মতো ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইনের সামনে ঝুঁকে বাণিজ্য চুক্তি সই করবেন মোদি”: রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তানের সঙ্গে যেভাবে সংঘর্ষ বিরতি মেনে নিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একইভাবে অনুগত ও বাধ্য ছেলের মত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেড লাইন মেনে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথা বলেছেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আসলে এই মুহূর্তে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে রীতিমতো অচলাবস্থা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই নয়াদিল্লিকে ডেডলাইন বেঁধে দিয়েছেন। আমেরিকার স্পষ্ট বার্তা, আগামী ৯ জুলাইয়ের মধ্যে তাঁদের শর্তেই চুক্তি করতে হবে দিল্লিকে। না হলে কোনও চুক্তিতে তারা স্বাক্ষর করবে না। শোনা গিয়েছে চুক্তির বেশ কয়েকটি বিষয় নিয়ে উভয়…

আরও পড়ুন
দেশ 

সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক নয় এই ধারনা ভাঙার চেষ্টা করছি’, বিচার বিভাগের স্বচ্ছতা নিয়ে আর কী বললেন প্রধান বিচারপতি!

বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্টের ভূমিকা, শীর্ষ আদালতে নিয়োগে স্বচ্ছতার গুরুত্ব, সুপ্রিম কোর্টের যাবতীয় ভূমিকা কি প্রধান বিচারপতিকেন্দ্রিক? শনিবার বম্বে বার অ্যাসোসিয়েশনের সংবর্ধনা সভায় এমন একাধিক বিষয়ে বক্তব্য রাখলেন প্রধান বিচারপতি বিআর গাভাই। কী বলেছেন তিনি? গাভাই জানান, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক, এমন ধারণা ভাঙার চেষ্টা হচ্ছে। পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালতে নিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা হচ্ছে। বিচারপতি গাভাই বলেন, “সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক, আমরা এই ধারণা ভাঙার চেষ্টা করছি। প্রতিষ্ঠানের স্বার্থে, বিচারপতি সঞ্জীব খন্নার সময় থেকেই আমরা নিয়োগের ব্যাপারে আরও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছি।” প্রধান বিচারপতি জানান,…

আরও পড়ুন
দেশ 

গাড়ি থেকে নামতেই গুলিতে ঝাঁজরা বিহারের বিজেপি নেতা!

ছ’বছর আগে ছেলের মৃত্যু হয়েছিল বাইকে আরোহী দুষ্কৃতীদের গুলিতে। এবার বাবারও মৃত্যু হল একই ভাবে। পাটনার ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকার মর্মান্তিক মৃত্যু হল আততায়ীদের গুলিতে। বাড়ির কাছে একটি গাড়ি থেকে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। এদিকে গোপালের ভাই শংকরের অভিযোগ, খবর পেয়েও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেনি পুলিশ। প্রায় তিন ঘণ্টা পরে তদন্তকারীরা সেখানে পৌঁছন। শংকরের দাবি, রাত ১১টা ৪০ মিনিট নাগাদ গাড়ি থেকে নামেন গোপাল। সঙ্গে সঙ্গে তাঁকে গুলিতে ঝাঁজরা করে দিয়ে যায় দুষ্কৃতীরা। কিন্তু পুলিশ সেখানে আসে রাত আড়াইটেয়। বছরের…

আরও পড়ুন
দেশ 

পুনেতে ক্যুরিয়ার বয় সেজে তথ্যপ্রযুক্তি কর্মীকে ধর্ষণের ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ

ক্যুরিয়ার ডেলিভারি এজেন্ট সেজে বাড়িতে জোর করে ঢুকে তথ্যপ্রযুক্তি কর্মীকে ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে চিহ্নিত করে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, গত বুধবার সন্ধ্যায় পুণের কোন্ডওয়ায় একটি হাউজ়িং সোসাইটিতে ক্যুরিয়ার ডেলিভারি এজেন্ট সেজে এক যুবক আসেন। সেই সময় তথ্যপ্রযুক্তি কর্মী বাড়িতে একাই ছিলেন। ওই যুবক কলিং বেল বাজান। তরুণী বেরিয়ে আসতেই তাঁকে বলা হয়, একটি পার্সেল আছে। তরুণী তখন জানান, তাঁর তো কোনও পার্সেল আসার কথা নয়। ডেলিভারি এজেন্ট তখন তাঁকে দরজা খুলতে বলেন। তরুণীকে জানান, একটা সইয়ের…

আরও পড়ুন
দেশ 

মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মৃত ৬৩

বাংলার জনরব ডেস্ক : মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। তবে এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি নেই বলেও পূর্বাভাস। সমস্ত জেলায় সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে ৬৩ জনের। তার মধ্যে শুধু মন্ডীতেই মৃত্যু হয়েছে ১৭ জনের। কাংড়া জেলায় মৃতের সংখ্যা ১৩। চম্বায় মৃত ৬, শিমলায় ৫। এ ছাড়াও বিলাসপুর, হামিরপুর, কিন্নৌর, কুল্লু, লাহুল স্পিতি, সিরমৌর, সোলান এবং উনা থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে আহতের সংখ্যাও ১০০ ছাড়িয়েছে। রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা মন্ডী। আর এই জেলার…

আরও পড়ুন
দেশ 

বিহার বিধানসভায় একা লড়াই করবে আপ জানালেন কেজরিওয়াল

বাংলার জনরব ডেস্ক : দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, গোয়া, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, অসমের পর এবার বিহারের রাজনীতিতে পা রাখছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিহারের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাৎপর্যপূর্ণভাবে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে নয়, বিহারে আপ লড়বে নিজের দমে। বুধবার গুজরাটের গান্ধীনগরে সাংবাদিক বৈঠক করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, “আমরা বিহারের আসন্ন নির্বাচনে লড়তে চলেছি। কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও জোট নেই।” তাৎপর্যপূর্ণভাবে কেজরিওয়াল স্পষ্ট করে দিয়েছেন, ইন্ডিয়া জোট যেটা তৈরি হয়েছিল, সেটা ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য তৈরি হয়েছিল। আপ আর সেই জোটে নেই। চলতি বছরের…

আরও পড়ুন
দেশ 

যান্ত্রিক ত্রুটির কারণে ওয়াশিংটনগামী এয়ার ইন্ডিয়ার বিমান অস্ট্রিয়াতেই বাতিল!

বাংলার জনরব ডেস্ক : ফের যান্ত্রিক ত্রুটির কারণে ওয়াশিংটন গামী এয়ার ইন্ডিয়া বিমানকে মাঝপথে বাতিল করে দেওয়া হলো।জ্বালানি ভরার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবতরণের পরই উড়ানটিকে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার রাতে দিল্লি থেকে আমেরিকার ওয়াশিংটনের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। মাঝে জ্বালানি ভরার জন্য সেটি ভিয়েনাতে অবতরণ করে। সূত্রের খবর, এরপরই উড়ানটিতে কিছু যান্ত্রিক গোলযোগ চোখে পড়ে বিমানকর্মীদের। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, “পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, জ্বালানি ভারার জন্য বিমানটি ভিয়েনাতে অবতরণ করে। সেখানে বিমানটির যন্ত্রাংশ পরীক্ষা নিরীক্ষার সময় কিছু ত্রুটি…

আরও পড়ুন