দেশ 

উমর খালিদদের জামিনের আবেদনের পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর

২০২০ সালের দিল্লির হিংসার ঘটনায় উমর খালিদ, শারজিল ইমাম, শিফা উর রেহমান, মিরান হায়দার-সহ একাধিক জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত জামিনের আর্জি খারিজ করেছে। জানা গিয়েছে, ২০২০ সালের দিল্লি হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে বৃহত্তর ষড়যন্ত্র হিসাবে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়। শুক্রবার বিচারপতি জাস্টিস অরবিন্দ কুমার জানান, এই জামিনের বিষয়টি আদালত আগামী সোমবার শোনা হবে। গত ২ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট উমর খালিদ-সহ অভিযুক্তদের জামিন নামঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। এই প্রসঙ্গে দিল্লির ডিভিশন বেঞ্চের বিচারপতি…

আরও পড়ুন
দেশ 

বেকার যুবকদের মাসে এক হাজার ভাতা দেবেন নীতিশ, নির্বাচনের আগে বড় ঘোষণা

বাংলার জনরব ডেস্ক : দান ছত্রে রাজনীতিতে কোন কালই বিশ্বাস করতেন না নীতিশ কুমার। আর ভোটে জিততে এখন তাতেই ভরসা রাখতে হচ্ছে। ভোটের মাত্র মাস দুয়েক আগে বিহারের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এবার থেকে বিহারের ২০-২৫ বছর বয়সি সব বেকার যুবক-যুবতী মাসিক ১ হাজার টাকা করে ভাতা পাবেন। দু’বছর পর্যন্ত রোজগার না পেলে ওই ভাতা দেওয়া চলবে। বিহারে বিধানসভা ভোটের (Bihar Elections) মুখে একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করছেন নীতীশ (Nitish Kumar)। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছেন তিনি। যুব সম্প্রদায়ের স্বার্থে ‘বিহার যুব কমিশন’ গঠনের কথাও ঘোষণা…

আরও পড়ুন
দেশ 

কর্নাটকে এক কেন্দ্রেই ৬০০০ ভোট চুরি! নতুন প্রমাণ পেশ রাহুলের, নিশানায় কমিশন

ভোটার তালিকায় কারচুপি নিয়ে ফের বিতর্কের ঝড় তুললেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা এ বার সরাসরি নির্বাচন কমিশনকে করে অভিযোগ তুললেন, নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ভোটার তালিকায় কারচুপি চলছে। তাঁর বক্তব্য, কোথাও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, আবার কোথাও অবৈধভাবে নতুন নাম যুক্ত হচ্ছে। রাহুল গান্ধী এ প্রসঙ্গে উদাহরণ দেন কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রের। তাঁর দাবি, ওই কেন্দ্র থেকে একেবারে ৬০১৮ জন ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। বিশেষ করে, কংগ্রেস শক্তিশালী বুথগুলিতেই এই নাম বাদ দেওয়ার ঘটনা ঘটছে। ফলে তাঁর অভিযোগ আরও বিস্তৃত আকার নিয়েছে। রাহুলের বক্তব্য অনুযায়ী, এটি নিছক…

আরও পড়ুন
দেশ 

ওয়াক্‌ফ সংশোধনী আইন বিষয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশে গভীর উদ্বেগ প্রকাশ করল এসডিপিআই

বিশেষ প্রতিনিধি : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার জাতীয় সহ-সভাপতি অ্যাডভোকেট শরফউদ্দিন আহমদ সুপ্রিম কোর্টের দেওয়া ওয়াক্‌ফ সংশোধনী আইন সংক্রান্ত অন্তর্বর্তী আদেশ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। দলের মতে, সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী আদেশ মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও মর্যাদাকে পুরোপুরি সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, কারণ আদালত কেবলমাত্র আইনের কিছু ধারাকে স্থগিত করেছে, অথচ বহু বিপজ্জনক ধারা অক্ষুণ্ণ রেখেছে। এসডিপিআই-এর জাতীয় সহ-সভাপতি মোহাম্মদ শফি ওয়াক্‌ফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার অন্যতম আবেদনকারী। যদিও কয়েকটি শর্তে স্থগিতাদেশ আংশিক স্বস্তি দিয়েছে, তথাপি নিম্নলিখিত ধারাগুলি ওয়াক্‌ফ ব্যবস্থার উপর ভয়াবহ হুমকি সৃষ্টি…

আরও পড়ুন
দেশ 

পরিবেশ দূষণকারীদের জেলে পাঠান তাহলে সমস্যার সমাধান হয় বললেন প্রধান বিচারপতি

প্রতি বছর অক্টোবর মাসে রাজধানী দিল্লি-সহ গোটা উত্তর ভারত ভয়ংকর পরিবেশ দূষণের মুখোমুখি হয়। অন্যতম কারণ শস্যের গোড়া পোড়ানো। এই নিয়ে মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। বুধবার ওই মামলায় কড়া মন্তব্য করলেন প্রধান বিচারপতি বিআর গাভাই। তাঁর সাফ কথা, প্রশাসনের নির্দেশিকা না মানলে কয়েক জনকে জেলে পাঠানো হোক। তাঁর মতে, এই পদক্ষেপ করলে সকলের কাছে সঠিক বার্তা যাবে। সচেতন হবে মানুষ। এদিন দূষণ সংক্রান্ত মামলা উঠেছিল প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে। দুই বিচারপতি সাফ জানান, শস্যের গোড়া পোড়ানোর কারণে তৈরি হওয়া বায়ু দূষণ কমাতেই হবে। শুনানিতে…

আরও পড়ুন
দেশ 

সরকারি স্কুলগুলিতে দেখাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন অবলম্বনে তৈরি ছবি নির্দেশ কেন্দ্রের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন অবলম্বনে তৈরি ছবি ১৭ দিন ধরে দেখানো হবে কেন্দ্রীয় সরকারের স্কুলগুলিতে । একযোগে সিবিএসই, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতিকে নির্দেশ পাঠাল কেন্দ্র। ওই নির্দেশ অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ওই বোর্ডগুলির অধীনে থাকা সব স্কুলে দেখাতে হবে ‘চলো জিতে হ্যায়’ ছবিটি। ওই ছবিটিতে প্রধানমন্ত্রীর ছেলেবেলার বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ওই নির্দেশিকা পৌঁছে গিয়েছে সিবিএসই, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতিতে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘চলো জিতে হ্যায়’ ছবিটি দেখাতে…

আরও পড়ুন
দেশ 

মুসলিম সমাজের আপত্তিতেই সিলমোহর শীর্ষ আদালতের, মোদি সরকারের ওয়াকফ সংশোধিত আইনের বিতর্কিত ধারাগুলিতে স্থগিতাদেশ, এই ধারাগুলি “অসাংবিধানিক ও স্বেচ্ছাচারী ক্ষমতা প্রয়োগের ঝুঁকি” বললেন প্রধান বিচারপতি

বাংলার জনরব ডেস্ক : ওয়াকফ সংশোধিত আইন নিয়ে মুসলিম সমাজের আপত্তিকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট। কার্যত চারটি বিতর্কিত ধারার উপরে স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এর ফলে নতুন ওয়াকফ সংশোধিত আইন কার্যত অপ্রয়োজনীয় হয়ে গেল বলে দেশের মানুষ মনে করছে। যদিও গদি মিডিয়া নানাভাবে এটাকে মোদি সরকারের জয় বলে দেখাতে চেয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এই ধারার মধ্যে যে চারটি আপত্তিকর জায়গা ছিল সবকটি ধারাকে বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতি বি. আর. গাভাই ও বিচারপতি এ.জি. মাসিহ–এর ডিভিশন বেঞ্চ জানায়, পুরো আইনকে স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি,…

আরও পড়ুন
দেশ 

ঝাড়খণ্ডের হাজারিবাগে যৌথ বাহিনীর অভিযানে হত মাওবাদী শীর্ষনেতা সহ ৩, মাথার দাম ছিল এক কোটি টাকা!

মাওবাদী দমন অভিযানে ফের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার ভোরে ঝাড়খণ্ডের হাজারিবাগে যৌথ বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়েছেন মাওবাদীদের অন্যতম শীর্ষনেতা সহদেব সোরেন। তিনি নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। সোমবারের অভিযানে সহদেব ছাড়াও হত হয়েছেন আরও দুই মাওবাদী সদস্য— রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল এবং বীরসেন গাঞ্ঝু ওরফে রামখেলওয়ান। রঘুনাথ মাওবাদীদের বিহার-ঝাড়়খণ্ড স্পেশ্যাল এরিয়া কমিটির সদস্য ছিলেন। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। আর বীরসেন ছিলেন জ়োনাল কমিটির সদস্য। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। গোপন সূত্রে মাওবাদীদের উপস্থিতির…

আরও পড়ুন
কলকাতা দেশ 

অসমের ভূমিকম্পে উত্তরবঙ্গ সহ কেঁপে উঠল কলকাতা ও দক্ষিণবঙ্গ!

অসমের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। রবিবার বিকেল ৪টে ৪১ মিনিটে ভূমিকম্পটি হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুরি নামে একটি জায়গা। ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। অসমের ওই ভূমিকম্পের জেরে কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয়েছে। মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও। রবিবারের ওই ভূমিকম্পে উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের বেশ কিছু অঞ্চলেও। ভূমিকম্পের জেরে…

আরও পড়ুন
দেশ 

ওয়াকফ সংশোধিত আইন সংবিধান সম্মত না অসংবিধানিক জানা যাবে আগামীকাল সোমবার!

বাংলার জনরব ডেস্ক : মোদি সরকারের তৈরি করা ওয়াকফ সংশোধিত আইন কার্যকর থাকবে না বদল হবে না এই আইনকে সংবিধান বিরোধী বলে রায় দেবে সুপ্রিম কোর্ট তা জানা যাবে আগামীকাল সোমবার। গত বাইশে মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয় তারপর রায় দান স্থগিত রাখা হয়েছিল। সুপ্রিম কোর্ট থেকেই প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে আগামীকাল সোমবার ১৫ সেপ্টেম্বর এই মামলার চূড়ান্ত রায় প্রদান করবেন প্রধান বিচারপতির বেঞ্চ। সংসদের দুই কক্ষে পাশ এবং রাষ্ট্রপতি সই করার পর ৮ এপ্রিল থেকে কার্যকর হয়েছে সংশোধিত ওয়াকফ আইন। তার পর…

আরও পড়ুন