দেশ 

অন্ধ্রপ্রদেশের মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত সাত জনের মৃত্যু!

বিশেষ প্রতিনিধি : একাদশীর ভিড়ে অন্ধ্রপ্রদেশের মন্দিরে পদপিষ্টের পরিস্থিতি। অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি, অন্তত ৯ থেকে ১০ জনের মৃত্যু হয়েছে ওই ঘটনায়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার একাদশী উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়েছিল। কী থেকে হুড়োহুড়ি শুরু হল, কেন এই বিপর্যয়, এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, একাদশীর পুজো দিতে একই সময়ে এত বেশি সংখ্যক ভক্ত মন্দিরে চলে এসেছিলেন যে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ধাক্কাধাক্কি শুরু হয়। অন্ধ্রপ্রদেশের…

আরও পড়ুন
দেশ 

সরকার বদলে দেওয়ার লক্ষ্যে ষড়যন্ত্র করেছিলেন উমর খালিদ শারজিল ইমামরা! সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর দাবী দিল্লী পুলিশের

২০২০ সালের দিল্লি হিংসা মামলায় উমর খালিদ, শারজিল ইমাম এবং আরও সাত অভিযুক্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর হলফনামা জমা দিল দিল্লি পুলিশ। তাদের দাবি, দিল্লি হিংসা ছিল সরকার বদলে দেওয়ার লক্ষ্যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। গত সেপ্টেম্বরে হাই কোর্টে জামিন খারিজ হয় উমর খালিদ এবং তাঁর সঙ্গীদের। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। শীর্ষ আদালতেও অভিযুক্তদের জামিন আটকাতে হলফনামা জমা দিল পুলিশ। দিল্লি পুলিশের হলফনামায় দাবি করা হয়েছে, স্বতঃস্ফূর্ত প্রতিবাদের কারণে দাঙ্গা হয়নি দিল্লিতে, বরং ভারতের অভ্যন্তরীণ সম্প্রীতির আবহকে অস্থিতিশীল করতে এবং আন্তর্জাতিক অবস্থান নড়বড়ে করার পরিকল্পনায় ষড়যন্ত্র হয়েছিল। তদন্তকারীদের বক্তব্য,…

আরও পড়ুন
দেশ 

আসন্ন বাংলাদেশের সাধারণ নির্বাচন বয়কট করতে চলেছে আওয়ামী লীগ জানালেন হাসিনা

বাংলার জনরব ডেস্ক : আসন্ন বাংলাদেশের সাধারণ নির্বাচন বয়কট করতে চলেছে আওয়ামী লীগ। বুধবার সংবাদ সংস্থা রয়টার্স-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা নিয়ে উষ্মাপ্রকাশ করেন হাসিনা। জানান যে, আওয়ামী লীগের সমর্থকেরা সাধারণ নির্বাচনে ভোটদানে বিরত থাকলে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় শামিল হবেন না। বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়েও মুখ খুলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। জানিয়েছেন, যে দলের নেতৃত্বেই বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হোক, সেই সরকার আওয়ামী লীগকে স্বীকৃতি না-দিলে তিনি বাংলাদেশে ফিরবেন না। রয়টার্স জানিয়েছে, আপাতত ভারতেই থাকার পরিকল্পনা রয়েছে তাঁর। বুধবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেন, “বাংলাদেশের…

আরও পড়ুন
কলকাতা দেশ 

ল্যান্ডফলের পর তান্ডব চালিয়ে দুর্বল হল ঘূর্ণিঝড় মন্থা! প্রভাব পড়েছে বাংলায়

তীব্র ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর তাণ্ডব চালিয়ে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মন্থার প্রভাব পড়েছে বাংলাতেও। এখানে ঝড় না হলেও বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই। মন্থার তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একজনের মৃত্যুর কথাও জানা গিয়েছে। প্রবল ঝড়বৃষ্টির প্রকোপে ওড়িশায় বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে প্রশাসন। কর্মকর্তারা জানিয়েছেন, যত স্থলপথ দিয়ে এগোচ্ছে, ততই শক্তি হারাচ্ছে। এবং এখনও পর্যন্ত তার আচরণ পূর্বাভাস মেনেই হচ্ছে। পশ্চিম গোদাবরী, কৃষ্ণা এবং পূর্ব গোদাবরী তীরবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস বইছে। নিম্নাঞ্চলে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের…

আরও পড়ুন
দেশ 

আগামীকাল থেকে পশ্চিমবাংলা সহ দেশের বারটি রাজ্যে এসআইআর শুরু হচ্ছে! ঘোষণা নির্বাচন কমিশনের

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবাংলার সহ দেশের বারটি রাজ্যের স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়া বা এসআইআর শুরু হচ্ছে। আগামীকাল থেকেই এসআইআর প্রক্রিয়া শুরু হবে। সোমবার রাতের মধ্যে সমস্ত ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হবে।  সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন কমিশনের তরফে জানানো হয়েছে দ্বিতীয় পর্বে SIR হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি এবং আন্দামান নিকোবরে। অসমের এনআরসি প্রায় শেষের পথে। সেখানের নিজস্ব বিধানও রয়েছে। তাই সেখানে হচ্ছে না SIR। জ্ঞানেশ কুমার…

আরও পড়ুন
দেশ 

বিহার নির্বাচনে এনডিএ জোটে দল ছাড়ার হিড়িক পড়েছে! সংকটে বিজেপি জেডিইউ!

বাংলার জনরব ডেস্ক : নির্বাচনে বড় সংকটে পড়েছে বিজেপি। শুধু বিজেপি নয় এনডিএ শিবিরে বড় সংকট চলছে এবং একের পর এক নেতা দল ছাড়ছেন বা দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হচ্ছে। রবিবার রাতেই দল বিরোধী কাজের জন্য বিজেপির এক বিধায়ক সহ ছয় জন নেতাকে বহিষ্কার করা হয়েছে এই সকল নেতারা সকলেই যথেষ্ট প্রভাবশালী নেতা হিসাব পরিচিত। সেই বিবৃতিতে বলা হয়েছে, বিধায়ক-সহ ছয়জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁদেরকে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিহারের বিধানসভা নির্বাচনে, দলের ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে কাজ করার অভিযোগ উঠেছে এই…

আরও পড়ুন
দেশ 

মহারাষ্ট্রের পর এবার দিল্লিতে সেনার পরিচয়ে হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ!

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের তরুণী চিকিৎসকের আত্মঘাতী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সমগ্র দেশ জুড়ে যে চাঞ্চল্য তৈরি হয়েছে কারণ এই ঘটনার সঙ্গে ওই এলাকার এক পুলিশ আধিকারিক এবং ভাড়াটিয়ার্স সন্তান জড়িয়ে রয়েছে। এই মামলার ড্রেস কাটতে না কাটতেই আবার দিল্লিতে হাসপাতালের ভিতরে ভর্তি তো হলেন আরেক চিকিৎসক। সেনার পরিচয়ে দিল্লির সফদরজং হাসপাতালে কর্মরত এক চিকিৎসককে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ২৭ বছর বয়সি ওই চিকিৎসকের সঙ্গে সোশাল মিডিয়ায় আলাপ জমিয়েছিল আরভ মালিক নামে এক যুবক। অনলাইন সংস্থার ডেলিভারি বয়…

আরও পড়ুন
কলকাতা দেশ 

একশ দিনের কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে টাকা দিতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবাংলার মানুষদের যে ১০০ দিনের কাজ থেকে বিজেপি সরকার বা মোদী সরকার বঞ্চিত করে চলেছে এই অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল বামেরা! সেই মামলাতে বলা হয়েছিল ১ আগস্ট থেকে পশ্চিমবাংলায় ১০০ দিনের কাজ শুরু করতে। কলকাতা হাইকোর্টের এই রায় কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মোদি সরকার। সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেয়। কেন্দ্রের উদ্দেশে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের মন্তব্য, “আপনারা মামলা তুলে নেবেন, না কি আমরা খারিজ করব?”…

আরও পড়ুন
দেশ 

আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে মহারাষ্ট্রে মহিলা চিকিৎসকের আত্মঘাতী হওয়ার ঘটনায় বিজেপি সরকারকে তোপ রাহুলের

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রে মহিলা চিকিৎসককে লাগাতর ধর্ষণ করেছে পুলিশ আধিকারিক বলে যে অভিযোগ উঠেছে এবং তার পরিপ্রেক্ষিতে ওই তরুণী চিকিৎসকের আত্মঘাতী হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি এক বিবৃতিতে বলেছেন আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে। সমগ্র ঘটনাটিকে একটি প্রাতিষ্ঠানিক খুন বলে তিনি আখ্যা দিয়েছেন। রাহুল তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ক্ষমতায় থাকা ব্যক্তিরা যখন অপরাধীদের ঢাল হয়ে দাঁড়ায়, তখন তাঁদের কাছ থেকে কি ন্যায়বিচার আশা করা যায়? মহারাষ্ট্রে ওই মহিলা চিকিৎসকের মৃত্যু বিজেপি সরকারের মুখোশ খুলে দিয়েছে। এই সরকার অমানবিক এবং অসংবেদনশীল। বিচারের এই…

আরও পড়ুন
দেশ 

মহারাষ্ট্রে মহিলা চিকিৎসকের আত্মঘাতীর ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের তরুণীর চিকিৎসকের আত্মঘাতী হওয়ার ঘটনার পেছনে প্রধান অভিযুক্ত পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। আত্মঘাতী হওয়ার আগে ওই মহিলা চিকিৎসক সুইসাইড নোটে দাবি করেছেন ওই পুলিশ আধিকারিক তাকে লাগাতার ধর্ষণ করেছেন তার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়েছেন। সুইসাইড নোটের ভিত্তিতেই শনিবার রাতে গ্রেফতার করা হলো এই মামলার মূল অভিযুক্ত সাব ইন্সপেক্টর গোপাল বাদনেকে।ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। শনিবার সকালেই ফল্টন পুলিশ প্রশান্ত বাঙ্কার নামে এক যুবককে গ্রেফতার করে। পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুইসাইড নোটে তাঁর নামও ছিল। অন্যদিকে,…

আরও পড়ুন