দেশ 

অলিম্পিকে ইতিহাস সৃষ্টিকারী পদকজয়ী মনু ভাকের দেশে ফিরেই দেখা করলেন সোনিয়ার সঙ্গে, দেশজুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : একই অলিম্পিকে জোড়া পদক পেয়ে ইতিহাস সৃষ্টিকারী সৃষ্টিকারী মনু ভাকের দেশে ফিরেই সোজা চলে গেলেন কংগ্রেস নেত্রী, প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে। প্যারিস থেকে বুধবারই দেশে ফিরেছেন মনু। তার কিছু পরেই ১০ জনপথে গিয়ে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন মনু। ১২৪ বছরের পুরনো ইতিহাস ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির এখন তাঁর নামের পাশে। এর আগে এই কীর্তি গড়েছিলেন এক ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয়। ১৯০০ সালে ভারতীয় হিসাবে এক অলিম্পিকে দুটি পদক…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ব্রিটেন কিম্বা আমেরিকা কোথাও রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেননি হাসিনা দাবি পুত্রের

বাংলার জনরব ডেস্ক : বাজারে খবর ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তবে দেশের সরকার এ বিষয়ে কোনো সবুজ সংকেত দেয়নি। কিন্তু আজ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয়ের দাবি তার মা কোন দেশেই আশ্রয় চাননি। এ নিয়ে জাতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা-পুত্র জয় বলেন, ‘‘মায়ের আশ্রয়ের অনুরোধ সম্পর্কিত যে সব প্রতিবেদন ছাপা হচ্ছে, তা সম্পূর্ণ ভুল। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। তাই ব্রিটেন বা আমেরিকার তরফে আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করার বিষয়ও অসত্য।’’ জয় আরও দাবি করেন, তাঁর মায়ের আশ্রয় নিয়ে আমেরিকার সঙ্গে…

আরও পড়ুন
দেশ 

হাসিনার পরিণতি দেখে বিশ্বের সব স্বৈরাচারীর শিক্ষা পাওয়া উচিত : ফারুক আব্দুল্লাহ

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ। তাঁর বক্তব্য, হাসিনার পরিণতি দেখে বিশ্বের সব স্বৈরাচারীর শিক্ষা পাওয়া উচিত। বাংলাদেশের পরিস্থিতি এবং হাসিনার দেশত্যাগ নিয়ে ফারুকের বক্তব্য, “এবার আমাদের আরও সতর্ক হতে হবে। পরিস্থিতির উপর সতর্ক নজর রাখতে হবে। বহুবছর ধরেই অশান্ত বাংলাদেশ। বেকারত্ব বড় সমস্যা। আর্থিক পরিস্থিতিও ভালো না। সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে সরকারের পতন অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল।” তাঁর কথাবার্তায় বোঝা গিয়েছে, বাংলাদেশে যে…

আরও পড়ুন
দেশ 

আপাতত দিল্লিতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় বৈঠকে জানালেন বিদেশ মন্ত্রী

আপাতত দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে কিছু দিন সময় দিয়েছে ভারত। সর্বদল বৈঠকে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজেজুরাও। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বৈঠকে জয়শঙ্কর জানিয়েছেন, হাসিনা এখন মানসিক ভাবে বিপর্যস্ত। তাই তাঁকে ধাতস্থ হতে সময় দিয়েছে ভারত। এ ছাড়া, বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা দেখা…

আরও পড়ুন
দেশ 

বাংলাদেশ থেকে পালিয়ে গাজিয়াবাদে পৌঁছালেন শেখ হাসিনা

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ থেকে প্রস্থান করে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভারতে চলে এলেন। তিনটে নাগাদ ঢাকা থেকে সেনাবাহিনীর কার্গো বিমানে ভারতে প্রবেশ করেন। প্রথমে কথা ছিল কলকাতায় আসবেন পরে তিনি ভারত সরকারের কাছ থেকে কোনরকম ভাবে রাজনৈতিক আশ্রয় চাননি ফলে ভারত সরকার ও আনুষ্ঠানিকভাবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেনি। সোমবার সন্ধ্যে ছটা নাগাদ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ার বেশ বা বায়ুসানার ঘাঁটিতে নামল হাসিনার বিমান।ভারতে তিনি কোনও রাজনৈতিক আশ্রয় চাননি। সোমবার রাতেই তিনি লন্ডনের উড়়ান ধরতে পারেন। বায়ুসেনার ওয়েস্টার্ন এয়ার কমান্ড এই এয়ারবেসটির দেখভাল করে থাকে। একটি সূত্রের…

আরও পড়ুন
কলকাতা দেশ 

স্থগিতাদেশ মিলল না, এক সপ্তাহের মধ্যে রাজ্যকে দিতে হবে হলফনামা, ওবিসি শংসাপত্র মামলায় নির্দেশ শীর্ষ আদালতের

ওবিসি শংসাপত্র বাতিলের যে রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল তার উপর কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট।হাই কোর্টের নির্দেশে বাতিল হয়েছিল রাজ্যের প্রায় ১২ লাখ ওবিসি শংসাপত্র। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। সোমবার শীর্ষ আদালতে সেই মামলার প্রথম শুনানি ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সোমবারের মধ্যে ওবিসি তালিকাভুক্ত ৭৭টি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করেছে। শীর্ষ আদালতের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যা-সহ হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। রাজ্যের বক্তব্য জানার পর আগামী সপ্তাহের শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে।…

আরও পড়ুন
দেশ 

ফের রেল দুর্ঘটনা ! বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

তৃতীয় মোদি সরকারের আমলে প্রতি সপ্তাহে রেল দুর্ঘটনা যেন ভবিতব্য হয়ে উঠেছে! আজ রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে ভয়াবহ আগুন লাগে। এদিন বিশাখাপত্তনম স্টেশনে ঢোকার পরই কোবরা এক্সপ্রেসে আগুন লাগে। পরপর বি৬, বি৭, এম১ কামরা দাউ দাউ করে জ্বলতে থাকে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে বিশাখাপত্তনম স্টেশন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। এই প্রতিবেদন লেখার সময় দুপুর ২টা পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, এদিন বিশাখাপত্তনমের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। আচমকাই ধোঁয়া উঠতে শুরু করে বি-৭…

আরও পড়ুন
দেশ 

নয়া সংসদ ভবনের মেঝেতে বয়ে চলেছে স্রোতের ধারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি, অস্বস্তিতে মোদি সরকার

বাংলার জনরব ডেস্ক : বারোশো কোটি টাকা খরচ করে নরেন্দ্র মোদী তৈরি করেছেন নয়া সংসদ ভবন। কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে যেই নয়া সংসদ ভবনের ছাদ চুইয়ে জল পড়ছে। আর আজ শনিবার সামাজিক মাধ্যমে ভাইরাল হল সংসদ ভবনের মেঝেতে জলের ধারা স্রোত বয়ে চলার।তাতে হিন্দিতে কাউকে বলতে শোনা যাচ্ছে, ‘‘ইয়ে হ্যায় হমারে রাজ্যসভা!’’ অর্থাৎ, এই হল আমাদের রাজ্যসভা। যা থেকে অনেকেই অনুমান করছেন, ওই জলস্রোত বইছে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা চত্বরে। বছর ঘোরার আগেই কেন বৃষ্টির জলে থৈ থৈ নতুন সংসদ ভবন? লোকসভা সচিবালয়ের তরফে শুক্রবার তার এক ‘অভিনব’…

আরও পড়ুন
দেশ 

কেরলের বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও সেবাকাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ 

বিশেষ প্রতিনিধি : কেরালার ওয়েনাড় জেলার কালপেটা ব্লকের মধুমালাই জঙ্গল সংলগ্ন বিশাল এলাকা ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত। বহু গ্রাম সম্পূর্ণ রূপে নদীগর্ভে চলে গেছে। শয়ে শয়ে মানুষ নিখোঁজ। স্থানীয় মানুষের পাশাপাশি বহু সংখ্যক বাঙ্গালী, অসমীয়া ও ঝাড়খণ্ড থেকে আসা পরিযায়ী শ্রমিকদের প্রাণহানি হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের ত্রিবান্দম শাখার পক্ষ থেকে দুর্গত এলাকা গুলিতে উদ্ধার কাজ ও ত্রান বিতরনের কাজ শুরু হয়েছে। চুরামালা মেপ্পাদি,মুন্ডাকাই, চালিয়ার , পত্তুকালী, নিলামবুর, চাম্বুতারা সহ বিভিন্ন গ্রামে ত্রাণ ও সেবা কাজ শুরু হয়েছে। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন,পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এলাকা…

আরও পড়ুন
দেশ 

নির্বাচনী বন্ড নিয়ে তদন্ত নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

নির্বাচনী বন্ড নিয়ে দুর্নীতির অভিযোগে বিশেষ তদন্তকারী দল বসিয়ে তদন্ত করার প্রয়োজন নেই বলে আজ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। নির্বাচনী বন্ড দুর্নীতির তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেছিল দুই স্বেচ্ছাসেবী সংস্থা সেই মামলার শুনানিতে শুক্রবার শিষ্য আদালত এই আবেদন খারিজ করে দিল।নির্দেশ ঘোষণা করতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, ‘‘বর্তমান পরিস্থিতিতে ৩২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এ ক্ষেত্রে হস্তক্ষেপ করা সম্ভব নয়।’’ গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড প্রকল্পকে ‘অসাংবিধানিক’ অ্যাখ্যা দিয়ে খারিজ করেছিল শীর্ষ আদালত। সেই সঙ্গে বন্ড কেনাবেচা সংক্রান্ত সব তথ্য প্রকাশ করতে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও নির্বাচন…

আরও পড়ুন