জেলা 

৪৮ ঘন্টার মধ্যে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী পদ্মশ্রী স্মারকসহ ২৯৫ টি পদক উদ্ধার করল পুলিশ, গ্রেফতার চোর, খুশি বুলা

বাংলার জনরব ডেস্ক : প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী স্মারক এবং অন্যান্য পদক উদ্ধার করল পুলিশ। অভিযোগের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে চোরকে। রবিবার শ্রীরামপুর ডিসিপি অফিসে এ নিয়ে সাংবাদিক বৈঠক করল পুলিশ। জানানো হয়েছে, চুরি যাওয়া সমস্ত পদকই উদ্ধার করা গিয়েছে। সেগুলো প্রাক্তন সাঁতারুর হাতে তুলে দেওয়া হবে। গত শুক্রবার হুগলির হিন্দমোটর দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু তথা পদ্মশ্রী প্রাপক বুলার বাড়িতে চুরির ঘটনা সামনে আসে। তাঁর দাবি, পেশাজীবনের প্রাপ্ত যাবতীয় পদক রাখা ছিল ঘরের একটি আলমারিতে। সেখান থেকে সব কিছু চুরি হয়ে গিয়েছে। বুলা হিন্দমোটরের বাড়িতে নিয়মিত থাকেন…

আরও পড়ুন
জেলা 

শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়,মৃত ৩

বাংলার জনরব ডেস্ক : শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় । কোলাঘাট থেকে মেছোগ্রাম যাওয়ার পথে বেপরোয়া গতির লরি পিষে দিল রাস্তার পাশে থাকা চারটি দোকান। শনিবার রাত ৮টা ১৫ নাগাদ এই দুর্ঘটনায় অন্তত তিনজনের দেহ উদ্ধার হয়েছে। ৭ থেকে ৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ৬ নং জাতীয় সড়কের সিদ্ধা বাজার এলাকায় দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে সরিয়ে ক্রেন দিয়ে সরিয়ে এই মুহূর্তে উদ্ধারকাজ চলছে। প্রাথমিক অনুমান, চালক মদ্যপ থাকায় গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। ঘড়িতে সময় তখন ৮টা বেজে ১৫ প্রায়। আচমকাই বেপরোয়া গতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের অন্তত…

আরও পড়ুন
জেলা 

ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে ক্যারিয়ার কাউন্সিলিং বিষযে সেমিনার

বিশেষ প্রতিনিধি : ছাত্রদের স্বপ্ন দেখাতে এবং ছাত্রদের উচ্চশিক্ষা গ্রহণের কি কি সুযোগ আছে, এই বিষয়ে ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে একটি সেমিনার অনুষ্ঠিত হল। সেমিনারে অবসরপ্রাপ্ত দুই স্বনামধন্য আমলা জাভেদ আখতার ও লিয়াকত আলি বক্তব্য রাখেন। উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে উচ্চশিক্ষায় কোন কোন ডিগ্রীর জন্য কোন বিশ্ববিদ্যালয় কি সুবিধা দিয়ে থাকেন, কোন ডিগ্রী অর্জন করলে চাকরির কি কি সুবিধা আছে ? এ ধরনের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে ছাত্রদের সঙ্গে আলোচনাও করেন। এই সেমিনারে অংশ নিয়ে ছাত্ররা খুবই খুশি। বক্তারা আগামী দিনেও ছাত্রদের ক্যারিয়ার কাউন্সিলিং এর মাধ্যমে সঠিক দিশা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিন অন্যদের মধ্যে…

আরও পড়ুন
জেলা 

মায়ের পচাগলা দেহ আগলে বসে ছেলে, রবিনসন স্ট্রিট কাণ্ডের ভয়াবহ স্মৃতি ফিরে এল মুর্শিদাবাদে!

বিশেষ প্রতিনিধি : প্রতিবেশীদের বক্তব্য, মা-ছেলে একসঙ্গে ওই বাড়িতে থাকতেন এবং খুব একটা কারও সঙ্গে মিশতেন না। এক সপ্তাহ আগে শেষবার তাদের দেখা গিয়েছিল। এরপর থেকেই দরজা ছিল বন্ধ, এবং চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে পচা গন্ধ। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা থানায় খবর দেন। রবিনসন স্ট্রিট কাণ্ডের ভয়াবহ স্মৃতি যেন ফের ফিরে এল। মুর্শিদাবাদের সমশেরগঞ্জে ঘটে গেল এক গা-ছমছমে ও মর্মান্তিক ঘটনা। প্রায় এক সপ্তাহ ধরে নিজের মায়ের পচাগলা দেহ আগলে বসে ছিল ছেলে। মৃতার নাম বাসন্তী সাহা (৬২)। তিনি নিমতিতা এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

আরও পড়ুন
জেলা 

রাজা পাটের সাফল্য তুলে ধরতে এবার ঢাকে বোল তুললেন পদ্মশ্রী গোকুল ঢাকি

বিশেষ প্রতিনিধি : পরিবেশ দুষণ কমাতে সারা বিশ্ব জুড়ে প্লাস্টিকের বদলে পাটের তৈরি জিনিসের ব্যাবহার বাড়ছে দিন দিন। আর এই অতিরিক্ত পাটের অনেকটাই জোগান দিচ্ছে হায়দ্রাবাদের নুজিভীডু সিডস কোম্পানীর রাজা পাট৷ এই পাটের অপ্রত্যাশিত অধিক উৎপাদন চাষিদের মুখে হাসি ফুটিয়েছে। গত বছরের তুলনায় এবছর পাটের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। গতবছর যেখানে প্রতি কেজি পাটের দাম ছিল ৪০০০ টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮০০০ টাকা প্রতি কেজি। ফলে রাজা পাট চাষে আগ্রহ বেড়েছে রাজ্যের বহু কৃষকের। এনজে-৭০০৫, রাজা পাটের এই নতুন প্রজাতিটি ২০২০ সালে উদ্ভাবন করেন নুজিভীডু সিডস সংস্থার গবেষণা বিভাগের…

আরও পড়ুন
জেলা 

‘NRC মানব না, যাঁরা আইন করেছে তাঁদের বার্থ সার্টিফিকেট আছে?’, প্রশ্ন মমতার

বাংলার জনরব ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন এবং বাঙালি হেনস্তা ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। ঝাড়গ্রামের মঞ্চ থেকে NRC নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা নতুন আইন করছেন, তাঁদের বার্থ সার্টিফিকেট আছে কিনা সে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি নয়া ষড়যন্ত্র করছে বলে অভিযোগ মমতার। তাঁর কথায়, “ভোটার তালিকায় নাম আছে কিনা, তা আবার দেখতে হবে। কেন্দ্র নাম বাদ দিতে নতুন করে চক্রান্ত করেছে। না জেনে ফর্ম ফিল আপ করবেন না। নতুন ভোটার যাঁরা হচ্ছেন মনে রাখবেন বাবা-মায়ের সার্টিফিকেট লাগবে। এটা ডবল ইঞ্জিনের সরকারের চক্রান্ত।…

আরও পড়ুন
জেলা 

“কাউকে সাসপেন্ড করব না” নির্বাচন কমিশন বিজেপির ক্রীতদাস বললেন মমতা

বাংলার জনরব ডেস্ক : ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে কারচুপির অভিযোগে বাংলার মোট চার আধিকারিককে সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবকে ওই চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে। ওই চারজনের তালিকায় রয়েছেন দুই ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার) এবং দুই এইআরও (অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)। এদিন সেই ইস্যুতে আক্রমণাত্মক হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। কোন অধিকারে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে? সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নই, কোনও অফিসারকেই সাসপেন্ড করা হবে না। এদিন দ্ব্যর্থহীন ভাষায় সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন নির্বাচন কমিশন ‘বিজেপির ক্রীতদাস’ হিসেবে কাজ করছে বলে…

আরও পড়ুন
জেলা 

দুর্গাপুরে হিন্দুত্ববাদীদের হামলায় আক্রান্ত গোরু ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ, মূল অভিযুক্ত পারিজাতের অবিলম্বে গ্রেফতারের দাবি এসডিপিআই-এর 

৫ আগষ্ট, ২০২৫, দুর্গাপুর : গত বৃহঃবার দুর্গাপুরের জেমুয়া গ্ৰামের কয়েক জন গোরু ব্যবসায়ীকে নৃশংস ভাবে আক্রমণ ও আঘাত করার মূল পান্ডা পারিজাত এর অবিলম্বে গ্রেফতারের দাবি জানাল এসডিপিআই এর জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম। আজ জেমুয়া গ্ৰামে আহত ব্যক্তিদের সাথে দেখা করার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এই দাবি করেন। সাত জনের এক প্রতিনিধি দলের তিনি নেতৃত্বে ছিলেন। তিনি আরও বলেন ঘটনার সময় উপস্থিত গোরু ব্যবসায়ী চার জনের থেকে জানা যাচ্ছে তারা দীর্ঘদিনের ছোট গোরু ব্যবসায়ী। তারা দাবী করেন দু তিন ঘণ্টা ধরে আমাদেরকে নিষ্ঠুর ভাবে মারা হয়েছে।…

আরও পড়ুন
জেলা 

কোচবিহারে শুভেন্দুর কনভয় লক্ষ্য করে হামলা!

বাংলার জনরব ডেস্ক : কোচবিহার সফরে গিয়ে আক্রান্ত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর গাড়িতে ভাঙচুর চালানো হয়। শুধু তা-ই নয়, তাঁর কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ির উপর হামলা চালানো হয়। সেই গাড়ির কাচ ভেঙেছে। বিজেপি বিধায়কদের উপর হামলার ঘটনা নিয়ে মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দুর। সেইমতো তিনি কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছোন। তার পর তাঁর কনভয় রওনা দেয় কোচবিহারের দিকে। বেলা ১২টা ৩৫ মিনিট নাগাদ তাঁর কনভয় কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছোতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে জানা যায়। মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি ছিল…

আরও পড়ুন
জেলা 

আরামবাগের গোঘাটের এক ত্রাণ শিবিরে খিচুড়ি পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

বাংলার জনরব ডেস্ক : আরামবাগের গোঘাটের এক ত্রাণ শিবিরে বন্যাদুর্গতেরা বালতি থেকে খিচুড়ি পরিবেশন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু খিচুড়ি নয়, বন্যাদুর্গতদের জন্য আরও কিছু খাবারের পদের ব্যবস্থাও ছিল। সেই সব পদও নিজের হাতে পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী। তাঁকে এ ভাবে কাছে পেয়ে আপ্লুত অনেকে। কেউ কেউ আবার নিজেদের পরিস্থিতির কথাও মুখ্যমন্ত্রীকে জানান। নিম্নচাপের বৃষ্টি, ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত বহু এলাকা। বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। প্রতি বছরের মতো এ বছরও হুগলির বিভিন্ন এলাকা জলের তলায়। প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার আরামবাগে যান মমতা। কলকাতা থেকে সড়কপথে তিনি পৌঁছোন। সেখানে গোঘাটের…

আরও পড়ুন