জেলা 

ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে ক্যারিয়ার কাউন্সিলিং বিষযে সেমিনার

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ছাত্রদের স্বপ্ন দেখাতে এবং ছাত্রদের উচ্চশিক্ষা গ্রহণের কি কি সুযোগ আছে, এই বিষয়ে ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে একটি সেমিনার অনুষ্ঠিত হল। সেমিনারে অবসরপ্রাপ্ত দুই স্বনামধন্য আমলা জাভেদ আখতার ও লিয়াকত আলি বক্তব্য রাখেন। উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে উচ্চশিক্ষায় কোন কোন ডিগ্রীর জন্য কোন বিশ্ববিদ্যালয় কি সুবিধা দিয়ে থাকেন, কোন ডিগ্রী অর্জন করলে চাকরির কি কি সুবিধা আছে ? এ ধরনের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে ছাত্রদের সঙ্গে আলোচনাও করেন। এই সেমিনারে অংশ নিয়ে ছাত্ররা খুবই খুশি। বক্তারা আগামী দিনেও ছাত্রদের ক্যারিয়ার কাউন্সিলিং এর মাধ্যমে সঠিক দিশা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত অফিসার রফিকুল ইসলাম, আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আলম, ফ্রন্টপেজ অ্যাকাডেমির চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান প্রমূখ।

এদিন ফ্রন্টপেজ অ্যাকাডেমির ছাত্ররা আগত অতিথিদের গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানান। অতিথিরা সকলেই উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া রোড রেল স্টেশন সংলগ্ন ফ্রন্টপেজ অ্যাকাডেমির বালক ও বালিকাদের আলাদা আলাদা সুবিশাল পরিকাঠামো ও শিক্ষা প্রদান পদ্ধতি দেখে আপ্লুত হন।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ