জেলা 

ঈশ্বরীপুর মর্জিনা উচ্চ বিদ্যালয়ে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম

ঈশ্বরীপুর, ৩ আগস্ট, ২০২৫: ঈশ্বরীপুর মর্জিনা উচ্চ বিদ্যালয়ে দশম, একাদশ-দ্বাদশ শ্রেণী ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অনুষ্ঠিত হয় স্কুলের সভাগৃহে টিফিনের পর বেলা দুটো থেকে।তিন শতাধিক শিক্ষার্থীর উৎসাহের সাথে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাকরির বাজারে তাদের শিক্ষাগত এবং পেশাদার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন করা ও ভবিষ্যৎ জীবন গড়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সহায়তা করা। স্কুলের প্রধান শিক্ষক শ্রী শশাঙ্ক শেখর সরদার অতিথিদের স্বাগত জানান এবং ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মধ্যে নিবদ্ধ থেকে বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করেন। এই অনুষ্ঠানে…

আরও পড়ুন
জেলা 

হাওড়ায় একদিনের প্রাথমিক শিখন কর্মশালা

নিজস্ব প্রতিবেদন : একেবারে ছোট থেকে যাতে শিশুদের মধ্যে সৃজনশীলতা গড়ে ওঠে, কোনো বিষয়ে জানার ব্যাপারে শিশুরা যাতে কৌতুহলী হয়, অনুসন্ধিৎসু মন সৃষ্টি হয়- সে ব্যাপারে প্রাথমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকাদের জন্য শিখন কর্মশালার আয়োজন করছে অনুসন্ধান সোসাইটি। এমনই এক কর্মশালার আয়োজন করা হয়েছিল গত রবিবার হাওড়া জেলার জগৎবল্লভপুর চক্রে হাফেজপুর প্রাথমিক বিদ্যালয়ে। সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সামাজিক সংগঠন পিস। বিভিন্ন স্কুলের নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিয়ে স্থানীয় শিক্ষক শিক্ষিকাদের জন্য একদিনের এই কর্মশালাটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। দিনের শেষ অবধি শিশুরা উপভোগ করেছে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর উৎসাহের সঙ্গে প্রদান…

আরও পড়ুন
জেলা 

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ দীঘায়

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ দীঘায় দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, হোটেলে কালোবাজারি রুখতে পর্যটকদের জন্য আমরা এই গাইড বুক প্রকাশ করেছি। দিনে দিনে পর্যটক বাড়ায় দিঘায় কালোবাজারির রমরমা দেখা দেয়। Digha Tourist Guide Book: মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, ভিক্টোরিয়া প্রভৃতি পর্যটন এলাকায় পর্যটকদের সুবিধার্থে ” ট্যুরিস্ট গাইড বুক ” রয়েছে। এতদিন রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা ” ট্যুরিস্ট গাইড বুক” ছিল না। দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন উদ্যোগে এবার সেই ” ট্যুরিস্ট গাইড বুক” এর প্রকাশ হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক নীলাঞ্জন মন্ডল,…

আরও পড়ুন
জেলা 

কেন নির্দেশমতো বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ-র ২৫ শতাংশ সরকারি কর্মচারীদের দেওয়া হল না? প্রশ্ন সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : কেন নির্দেশমতো বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ-র ২৫ শতাংশ সরকারি কর্মচারীদের দেওয়া হল না? প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ছ’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি। বরং আদালতের কাছ থেকে আরও ছ’মাস সময় চাওয়া হয়। সোমবার সেই সংক্রান্ত শুনানিতে আদালত প্রশ্ন তোলে, কেন সময়ে টাকা দেওয়া হল না? রাজ্য সরকারের তরফে জানানো হয়, আদালতের নির্দেশ তারা কার্যকর করতে চায়। কিন্তু সময় লাগবে। কারণ, ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন।…

আরও পড়ুন
জেলা 

নদী ভাঙন পরিদর্শনে রাজ্য সভাপতি হাকিকুল ইসলামের নেতৃত্বে মুর্শিদাবাদে এসডিপিআই প্রতিনিধি দল

বিশেষ প্রতিনিধি : ২রা আগস্ট শনিবার মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে সামসেরগঞ্জ পর্যন্ত নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক ডা. কামাল বাসিরুজ্জামান, মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক মোঃ তাজেমুল হক, লালগোলা বিধানসভা সভাপতি আবুল কাসেম, সামসেরগঞ্জ বিধানসভা সভাপতি আলাউদ্দিন সেখ, সম্পাদক নুরুল ইসলাম ও স্থানীয় নেতৃত্ব। প্রতিনিধি দল ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন ও বাস্তব পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেন। এর পরেই রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম ঘোষণা করেন, নদী ভাঙনের স্থায়ী সমাধান, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও…

আরও পড়ুন
জেলা 

ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি

ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি তথা প্রাক্তন জেডি (এস) সাংসদ প্রজ্বল রেভান্নার। পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে শুক্রবারই তাঁকে দোষী সাব্যস্ত করেছিল কর্নাটকের বিশেষ আদালত। শনিবার বিকেলে বহিষ্কৃত জেডি (এস) নেতার সাজা ঘোষণা করা হল। একই সঙ্গে ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত। তার মধ্যে সাত লক্ষ টাকা পাবেন নির্যাতিতা। কর্নাটকের হাসান জেলায় একটি খামারবাড়িতে পরিচারিকাকে আটকে রেখে বার বার ধর্ষণ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই সময়ের ছবি এবং ভিডিয়ো তুলে রেখে পরে নির্যাতিতাকে হুমকি দেওয়া থেকে শুরু করে নানাবিধ অভিযোগ আনা হয়েছিল…

আরও পড়ুন
জেলা 

রচনা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ অসিত মজুমদারের

রচনা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ ঠুকেছেন অসিত মজুমদার। শুক্রবার এ কথা নিজেই জানিয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত। শুধু অভিষেকই নয়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছেও অভিযোগ করেছেন বলে জানান বিধায়ক। চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে স্মার্টক্লাস তৈরিকে কেন্দ্র করে হুগলির সাংসদ রচনার সঙ্গে অসিতের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সাংসদ তহবিলের টাকায় স্মার্টক্লাস তৈরি হচ্ছে দেখে তা নিয়ে স্কুলে গিয়ে তাণ্ডব, প্রধানশিক্ষিকাকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে। তা নিয়ে ক্ষোভ উগরে বিধায়ককে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রচনা। বলেছেন, ‘‘আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করব।…

আরও পড়ুন
জেলা 

মহারাষ্ট্রে আরও এক বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু!

মহারাষ্ট্রে আরও এক বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু! পুণেতে কাজে গিয়ে মৃত্যু হয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিন্নাগুড়ি পঞ্চায়েত এলাকার বাসিন্দা দীপু দাসের (২৮)। পরিবারের দাবি, দীপুকে খুন করা হয়েছে। দীপুর রক্তমাখা ছবিও এসেছে তাঁর ভাইয়ের ফোনে। তা দেখে পরিবার জানিয়েছে, দীপুর গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে হেনস্থা হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই আবহে দিন কয়েক আগে মহারাষ্ট্রের ভাসি থানা এলাকার ওয়াসিগাঁওয়ে খুন হন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার নারায়ণপুর পশ্চিমপাড়ার বাসিন্দা আবু বক্কর মণ্ডল। প্রাথমিক ভাবে দাবি করা হয়েছিল, বাংলাভাষী হওয়ার জন্যই আবু বক্করকে খুন করা হয়েছে।…

আরও পড়ুন
জেলা 

“এই রাজ্যে বিজেপি নয়, সরকার নিজেই হিন্দুত্ববাদ ছড়াচ্ছে” দুর্গাপুরের ঘটনা সরকারের নীতির প্রতিফল: ডাঃ কামাল বাসিরুজ্জামান

বিশেষ প্রতিনিধি : বিজেপি-শাসিত রাজ্য নয়, এবার গরু পাচারের মিথ্যা অভিযোগে হেনস্তার ঘটনা ঘটল খোদ পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের ডিপিএল কলোনি এলাকায় এক দল বিজেপি কর্মীর হাতে জনতালাঞ্ছনার ঘটনা প্রকাশ্যে আসে। বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুরিয়া থেকে একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে দামোদর ব্যারাজ হয়ে দুর্গাপুরে ঢুকছিল একটি গাড়ি। সেই গাড়িকে লক্ষ্য করে বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে কর্মীরা হঠাৎই আক্রমণ চালায়। গাড়ির আরোহীদের মারধর করা হয়, দড়ি দিয়ে বেঁধে রেখে কান ধরে উঠবস করানো হয়—যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। গরুগুলিকেও গাড়ি থেকে নামিয়ে দিয়ে ছেড়ে…

আরও পড়ুন
জেলা 

বাংলাদেশি সন্দেহে গুজরাটের সুরাটে ফের বাংলার ১০ যুবককে নির্যাতন

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশি সন্দেহে গুজরাটের সুরাটে ফের বাংলার ১০ যুবককে নির্যাতন। তাঁদের মধ্যে ৮ জন পিংলা এবং বাকিরা সবংয়ের বাসিন্দা। বাংলার প্রশাসনের হস্তক্ষেপে বাড়ি ফিরলেন তাঁরা। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ পিংলার মালিগ্রামে বাড়িতে ফিরেছেন নির্যাতিত পরিযায়ী শ্রমিক বুদ্ধদেব বারিক। ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান তিনি। বুদ্ধদেব বারিক বলেন, “গুজরাটের সুরাটের ভেন্ডিবাজারে আমরা কাজে গিয়েছিলাম। বিকেলে স্টেশনে নামি। হোটেলে ৬টা নাগাদ পৌঁছই। ঘুমোচ্ছিলাম। হঠাৎ দেখলাম দরজা ভেঙে কয়েকজন পুলিশ ঢুকল। বাংলাদেশি বলল। গালিগালাজ করল। বুকে, পেটে লাথি মারল। সন্ত্রাসবাদী বলল। চুল টেনে ধরে থানায় নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার সময় বাড়ির…

আরও পড়ুন