জেলা 

মহালয়ার মহা তর্পণ অনুষ্ঠান সুন্দরবনে

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় মহালয়ার ভোরে মহা তর্পণ অনুষ্ঠিত হলো কালনাগিনী নদিবক্ষে । মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের উদ্যোগে গুন্ডাকাটা ত্রিমুখী নদীর সঙ্গমস্থলে তর্পণকে ঘিরে ছিল এলাকাবাসীর উৎসাহ। স্থানীয় মহিলারা গুন্ডাকাটার শিবলিঙ্গ প্রদক্ষিণের পর পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য তর্পণ সম্পন্ন করেন। ভোর থেকে কালনাগিনী নদীর দুই তীরে মহিলাদের এই বিশেষ তর্পণ দেখতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন
জেলা 

অবলম্বনের মানবিক প্রয়াস 

নিজস্ব প্রতিনিধি: হরিপাল নৈটির আওয়ার অবলম্বনের উদ্যোগে একটি মানবিক প্রয়াস, শারদীয়া উৎসব উপলক্ষ্যে,গরিব দুঃস্থ মানুষদের খাদ্যদ্রব্য বিতরণ এবং এম.পি বিড়লা চক্ষু হসপিটালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির ও আই.আই এম.সি সোনারপুরের সহযোগিতায় স্বাস্থ্য শিবির হয়ে গেল ২০শে সেপ্টেম্বর নৈটি হলিডে লজ প্রাঙ্গণে। অনুষ্ঠানের উদ্বোধন করেন হরিপালের বিধায়ক ডা: করবী মান্না। তিনি অবলম্বনের অসাম্প্রদায়িক প্রয়াসকে অভিনন্দন জানান। এছাড়া অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে, সাংবাদিক নৌশাদ মল্লিক,স্থানীয় পঞ্চায়েত প্রধান লক্ষ্মী বেসরা, উপপ্রধান প্রদীপ দলুই, লেখক জয়নারায়ণ সরকার, ডা: হানিফ, আই.আই.এম সির অন্যতম কর্ণধার ইকবাল হোসেন, শিক্ষিকা রুম্পা সামন্ত…

আরও পড়ুন
জেলা 

আইআইটি খড়গপুর থেকে ফের উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ, চলতি বছর ৬ জনের মৃত্যু

আবার দেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে। শনিবার দুপুর ২টো নাগাদ বিআর অম্বে়ডকর হল থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার অধীনস্থ হিজলি ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম হর্ষকুমার পাণ্ডে। বাড়ি ঝাড়খণ্ডে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। তবে ঠিক কী ভাবে, কী কারণে মৃত্যু, তা ময়নাতদন্ত না হলে বলা সম্ভব নয় বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে। চলতি বছর এই নিয়ে ছ’জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল আইআইটি খড়্গপুরে। এর মধ্যে পাঁচ জনের ঝুলন্ত দেহ…

আরও পড়ুন
জেলা 

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে খুন তাহেরপুরে

বারবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করছিল কিশোরী। তবুও প্রেমের সম্পর্ক গড়তে মরিয়া ছিল নাছোড় তরুণ। ফের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাস্তাতেই কুপিয়ে খুন ওই দশম শ্রেণির ছাত্রী! শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরে। পুলিশ তদন্তে নেমে ১৯ বছরের শুভ মণ্ডলকে গ্রেফতার করেছে। গত মাসেই প্রেমের সম্পর্ক ভেঙে বেরিয়ে আসায় কৃষ্ণনগরে ছাত্রী ঈশিতা মল্লিককে খুন হতে হয়েছিল। প্রেমিক দেশরাজ বন্দুক নিয়ে ঈশিতার বাড়ি গিয়ে তাকে খুন করেছিল। পরে গ্রেফতার হয় অভিযুক্ত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এল এই ঘটনা। তাহেরপুর থানার বীরনগর ইছাপুর এলাকার বাসিন্দা ওই কিশোরী। একই এলাকায়…

আরও পড়ুন
জেলা 

আতরের শিশি নিয়ে স্কুলে যাওয়ার অপরাধে খুদে ছাত্রকে বেধড়ক মারধর করলেন প্রধান শিক্ষক, আটক অভিযুক্ত

বিশেষ প্রতিনিধি : আতরের শিশি নিয়ে স্কুলে যাওয়ার অপরাধে খুদে ছাত্রীকে বেধড়ক মারধর করলেন প্রধান শিক্ষক। আর এই অমানবিক ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বাঁকড়ায়। জখম ওই ছাত্রীর পরিবারের থেকে স্কুলে বিক্ষোভ দেখান হয়। মারধরের ঘটনা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। পরে পুলিশ ওই প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে খবর। জানা গিয়েছে, পাঁচ বছরের ওই শিশু হাওড়ার বাঁকড়া এলাকার বাসিন্দা। এলাকারই একটি বেসরকারি ইংরাজি মাধ্যম কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রী। শিশুটির মা তাকে একটি আতরের শিশি উপহার দিয়েছিলেন। আজ, শুক্রবার সকালে স্কুলে সেই আতরের শিশি নিয়ে চলে গিয়েছিল ওই শিশু। বাড়ি…

আরও পড়ুন
জেলা 

জেলে ভালো আচরণ, ১৪ বছর পর মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮৪০, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে ৮৪০জন বন্দি। তারা প্রত্যেকেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিল। সংশোধনাগারে ভালো আচরণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখার পর আইন অনুযায়ী, তাদের মুক্তি দিয়েছে রাজ্য সরকার। আরও ৪৫জনকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দিদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে, তাঁদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা।’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ১৪ বছর বা তারও বেশি সময় বন্দি থাকার পর মুক্তির জন্য আবেদন করতে পারে। আদালত অনেক দিক বিবেচনা…

আরও পড়ুন
জেলা 

নলহাটির অবৈধ পাথর খাদানে ৬ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করলেন এসডিপিআই-এর প্রতিনিধি দল 

১৭ সেপ্টেম্বর ২০২৫, বীরভূম: বীরভূম জেলার নলহাটি ১ নম্বর ব্লকের বাহাদুরপুর পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন পরিশ্রমী শ্রমিক। তাদের মধ্যে বাগানপাড়া গ্রামের দুই তরুণ— মোঃ হযরত আলি (২২) ও জিয়ারুল শেখ (২৪)। এ ছাড়া মহল্লা গ্রামের আরও চারজন শ্রমিক নিহত হন এবং অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকে স্তব্ধ গ্রাম। এই অবস্থায় মৃতদের পরিবারগুলির সাথে সাক্ষাৎ করলেন এসডিপিআই-এর প্রতিনিধি দল। এদিন বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদস্য নাজিরুল ইসলাম, সহিদুল শেখ ও কিয়াম শেখ।…

আরও পড়ুন
জেলা 

শুধু গড়াইমারী হাসপাতাল নয়, রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর পূর্ণ সংস্কারে অঙ্গীকারবদ্ধ এসডিপিআই : ডা. কামাল বাসিরুজ্জামান

১৭ সেপ্টেম্বর ২০২৫, কলকাতা : দীর্ঘ তিন বছরের ধারাবাহিক আন্দোলনের ফলস্বরূপ অবশেষে মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের গড়াইমারী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ১,৪২,৪৭,৬৯৪ টাকা অনুমোদন করেছে। এই প্রসঙ্গে আজ রাজ্য দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে এসডিপিআই-এর রাজ্য সাধারণ সম্পাদক ডা. কামাল বাসিরুজ্জামান বলেন— “শুধু গড়াইমারী হাসপাতাল নয়, রাজ্যের সমস্ত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ও জনপরিকাঠামোর পূর্ণ সংস্কারের জন্য এসডিপিআই আন্দোলনকে অন্যতম পথ বলে মনে করে।” তিনি ডোমকল বিধানসভার গড়াইমারী এলাকার মানুষকে অভিনন্দন জানিয়ে বলেন— “এসডিপিআই-এর নেতৃত্বে থেকে জনগণ যেভাবে নানান বাধা অতিক্রম…

আরও পড়ুন
জেলা 

স্পোর্টস অ্যাকাডেমি শুরু হল হাওড়ার প্রাইমারি স্কুলে

বিশেষ প্রতিনিধি : হাওড়া জেলার জগৎবল্লভপুর চক্রের অন্তর্গত ঝিংরা স্পেশ্যাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে ব্যাবস্থা করা হয়েছে পড়াশুনার বাইরে যোগা, জিমন্যাস্টিক ও স্পোর্টস এর জন্য আলাদা ট্রেনিং। আজ ১৫ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে স্পোর্টস্ অ্যাকাডেমি শুরু হল। ছাত্র ছাত্রীদের বহুমুখী প্রতিভাকে ধরে রাখতে আগামী দিনে কেরিয়ার গঠনের সহযোগিতার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ জামিল মনোয়ার ও সহকারী শিক্ষিকা লাবনী পাল জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানত নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর বাচ্চারাই পড়াশোনা করে। বেসরকারি বিদ্যালয়ে বিভিন্ন সুযোগ সুবিধা থাকলেও সরকারি বিদ্যালয়ে নেই। তাই শিক্ষক…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদের রানিনগরে বোমা বিস্ফোরণের জেরে জখম ১, আটক তিন দুষ্কৃতী

মুর্শিদাবাদের রানিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য। গতকাল, রবিবার গভীর রাতে বোমা বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা। বোমার আঘাতে একজন জখম হয়েছে, এমনটাই সূত্রের খবর। কী করে বিস্ফোরণ হল, সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার দুষ্কৃতী রানিনগরের নজরানা এলাকায় রাতের অন্ধকারে বোমা বাঁধার কাজ করছিল। সেই সময়ে আচমকাই বিস্ফোরণ ঘটেছে বলেই মনে করছে পুলিশ। জখম হয়েছে এক দুষ্কৃতী। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ-হাসপাতালের ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী উদ্দেশ্যে নিয়ে বোমা বাঁধার কাজ করছিল ওই দুষ্কৃতীরা, সেই বিষয়টি…

আরও পড়ুন