জেলা 

‘খবরের স্পন্দন ‘পত্রিকার ১০ম বর্ষপূর্তিতে অনুষ্ঠান

বিদ্যুৎ ভৌমিক: ধনেখালির হিরণ্যবাটী গ্রাম থেকে প্রকাশিত ‘খবরের স্পন্দন ‘পত্রিকার ১০ম বর্ষ পূর্তি উপলক্ষে হিরণ্যবাটী গ্রামীণ শিল্প নিকেতনের পরিচালনায় আলিয়া বিশ্ববিদ্যালয়,কলকাতা ও তারকেশ্বর পরশের সহযোগিতায় সোমসপুর পীরতলায় রওশন আলি মল্লিক জুনিয়র হাই মাদ্রাসা প্রাঙ্গণে আগামী ২২ জানুয়ারি সকাল ১০টা থেকে সারাদিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য শিবির, চক্ষু ক্যাম্প ও অসহায় দুঃস্হ মানুষ জনের শীত বস্ত্র বিতরণ করা হবে । এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আসর ও গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হবে ।উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট মানুষ জনের সমাবেশ থাকবে।সে কারণে এলাকার সকল স্তরের মানুষদের ওই মহতী অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করার সাদর আমন্ত্রণ জানিয়েছেন…

আরও পড়ুন
জেলা 

আওয়ার অবলম্বনের উদ্যোগে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি :- আওয়ার অবলম্বন এর উদ্যোগে নৈটি গ্রামে সিদ্ধেশ্বর মেমোরিয়াল মেডিকেল রিসার্চ ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় এলাকার ছাত্র ছাত্রীদের শীত বস্ত্র প্রদান করা হয় ৮ই জানুয়ারি রবিবার। সভাপতি ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ ধাড়া, প্রধান অতিথি ছিলেন ডা: পি, সি, মণ্ডল এর সুযোগ্য সহধর্মিণী, বিশিষ্ট সমাজসেবী সোমা মন্ডল। স্বাগত ভাষন দেন সংস্থার। সম্পাদক সেই মুজিবর রহমান। তিনি এই সংস্থা র জন্য ভারত বিখ্যাত ডা: পি, সি, মণ্ডল বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন মীরাক্কেল খ্যাত ফটিক পুরকাইত, শিক্ষক সন্দীপ সিংহ, শিক্ষানুরাগী রফিকুল ইসলাম, শিক্ষক জাকির হোসেন, প্রধান শিক্ষক শওকত আলি…

আরও পড়ুন
জেলা 

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অভিনব কর্মশালা

ফারুক আহমেদ: গতকাল  ৭ জানুয়ারি ২০২৩ দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর সোনাঝিলে অবস্থিত শিশু শ্রমিক বিদ্যালয় ‘বিবেকানন্দ এডুকেশনাল সোসাইটি ফর চিলড্রেন’-এ অনুষ্ঠিত হল একদিনের অভিনব কর্মশালা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের প্রধান, অধ্যাপিকা দেবযানী গুহ মহাশয়ার উদ্যোগে ‘রাষ্ট্রীয় উচ্চশিক্ষা অভিযান’-এর অন্তর্ভুক্ত এই সচেতনতা শিবিরের মূল উদ্দেশ্য ছিল মেয়ে শিশু শ্রমিক ও তার পরিবারকে প্রাথমিক শিক্ষার আবশ্যিকতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের ভবিষ্যত জীবিকার উপযোগী সহজ বৃত্তিমূলক কাজের সন্ধান দেওয়া। উক্ত কর্মশালায় হাতে কলমে নিত্য ব্যবহার্য উপকরণ দিয়ে কম খরচে পরিবেশবান্ধব পথে গৃহসজ্জাসামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। গৃহসজ্জাসামগ্রী তৈরির পর বিক্রি করে অর্থ…

আরও পড়ুন
জেলা 

বারাসাতে,খেলার মাঠে,দিদির প্রচারে কর্মাধ্যক্ষ ফারহাদ

বিশেষ প্রতিবেদন, খড়িবাড়ি ; ফুটবল খেলার মাঠ যেমন সহবস্থান গড়ে তোলে, তেমনি প্রচারের বড় প্ল্যাটফর্ম হিসেবে রাজনৈতিক নেতাকর্মীরা ব্যবহার করে থাকে। আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত একাধিক সামাজিক প্রকল্প সাধারণ মানুষের যে উপকারে এসেছে তা মাঠে উপস্থিত দর্শকদের কাছে আরো একবার ঝালিয়ে নেন উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। উল্লেখ্য রবিবার বারাসাত -২ ব্লকের দাদপুর অঞ্চলের পাকদাহ যুব সংঘের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হয়ে আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে…

আরও পড়ুন
জেলা 

‘আগামী ১০০ বছরেও আরেকটা মমতা ব্যানার্জির জন্ম হবে না, আমরা ভুল করে থাকলে আমাদেরকে বকবেন, শাসন করবেন,কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না’, হাবরায় দলীয় সভায় বললেন স্থানীয় বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

“মমতা ব্যানার্জী একটি ইনস্টিটিউশনের নাম। মমতা ব্যানার্জী একটি শতাব্দীর নাম। আগামী ১০০ বছরেও এরকম আর মমতা ব্যানার্জী জন্মাবে না। ভাবতে পারছেন, মমতা ব্যানার্জীর মস্তিষ্কপ্রসূত এক একটি প্রকল্প আজ সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সম্প্রতি মমতা ব্যানার্জীর দুয়ারে সরকার প্রকল্পের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিশেষ পুরস্কারও পেয়েছে। পঞ্চায়েত স্তরে আমাদের দলের নেতা নেত্রীরা যদি কোন অন্যায় করে থাকি আমি জ্যোতিপ্রিয় মল্লিক আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদের অভিভাবক। কিছু ভুল কাজ করলে বকবেন, শাসন করবেন। তবে একটা অনুরোধ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না। সরকারি প্রকল্পের যদি কোন…

আরও পড়ুন
জেলা 

সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন হাড়োয়ার রক্তদান শিবিরের উদ্বোধন করে বললেন কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন,হাড়োয়া :  সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একান্ত কাম্য বললেন কর্মাধ্যক্ষ একেএম ফরহাদ। উল্লেখ্য রবিবার উঃ চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার গলাশিয়াতে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা, বস্ত্রসামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বলাবাহুল্য সামাজিক কর্মসূচির মধ্যে মানুষদের পরিষেবা প্রদান করায় জনপ্রতিনিধিদের যে কাজ হয়ে থাকে তাই নিয়মিতভাবে পালন করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের। পশ্চিমবঙ্গের জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার সমাজ সংস্কৃতিকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন তার জন্যই যত্রতত্র সামাজিক কর্মসূচি পালিত হতে দেখা যাচ্ছে। উক্ত সামাজিক কর্মকাণ্ডে উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল…

আরও পড়ুন
জেলা 

আমতায় খুন তৃণমূল কর্মী, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রানিহাটি আমতা রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের, অভিযোগের তীর সিপিএম বিজেপির দিকে

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিল আমতায়। জানা গেছে, হাওড়া জেলার আমতা থানা এলাকার চন্দ্রপুর ফাঁড়ি র মোল্লাপাড়ার বাসিন্দা, লালটু মিদ্দের মৃতদেহ উদ্ধার করা হয় একটি পুকুর থেকে। শনিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন রবিবার সকালে একটি পুকুর থেকে আমতা থানা এলাকার চন্দ্রপুর ফাঁড়ির চাটরা মোল্লাপাড়ার বাসিন্দা, লালটু মিদ্দের লাশ উদ্ধার হয়। এর পরই তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। পরিবার ও তৃণমূল সমর্থকদের অভিযোগ, সিপিএম এবং বিজেপিআশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীকে খুন করেছে। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে আমতা রানিহাটি রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা…

আরও পড়ুন
জেলা 

যাত্রীবাহী বাস উল্টে পূর্ব বর্ধমানের কাটোয়ায় মৃত এক আহত ৪০

বাংলার জনরব ডেস্ক : তীব্র গতিতে ছুটছিল যাত্রীবাহী বাস। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খেলনার মতো ডিগবাজি খেলো। আর এর জেরে মৃত্যু হল এক যাত্রীর ।আহত হয়েছে চল্লিশ জনের বেশি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়া-বীরভূম রাজ্য সড়কে ন’নগরের কাছে ঘটে ওই ভয়ানক দুর্ঘটনাটি। তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক বাসযাত্রীর। দুর্ঘটনায় আহত হয়েছেন ৪০ জন যাত্রী। দুর্ঘটনার সময় বিকট আওয়াজে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাটোয়া থানার পুলিশও। আহতদের উদ্ধার করে প্রথামিক ভাবে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে ৩…

আরও পড়ুন
জেলা 

TMC : এক কোটি চল্লিশ লক্ষ টাকায় কাউন্সিলর পদ বিক্রির বিস্ফোরক অভিযোগ পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা ফারুক আব্দুল্লাহর

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন নতুন তৃণমূল করার আহ্বান করছেন ঠিক সেই সময় আবারও বোমা ফাটালেন পূর্ব বর্ধমানের মেমারি শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লাহ। তৃণমূলের সভামঞ্চ থেকেই বিতর্কিত চাঞ্চল্যকর এবং বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা ফারুক আব্দুল্লাহ। তিনি শনিবার বিকেলের এই সভায় বলেন, তৃণমূল প্রার্থী হওয়ার জন্য টিকিট কেনাবেচা হয়েছিল। ওই দিন মেমারি শহর তৃণমূলের তরফে চকদিঘি মোড়ে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় মেমারি শহর তৃণমূলের সভাপতি স্বপন ঘোষাল ছাড়াও ফারুক আবদুল্লা-সহ বেশ কয়েক জন নেতা উপস্থিত ছিলেন। ফারুক বক্তৃতা করতে…

আরও পড়ুন
জেলা 

আসানসোলে কয়লা খনিতে ধস, ২৫ জন আটকে থাকার সম্ভাবনা!

বাংলার জনরব ডেস্ক : আসানসোলে ফের কয়লা খনিতে ধস। জানা গেছে অন্য রাজ্য থেকে শ্রমিক এনে অবৈধ ভাবে কয়লা খাদানে ঢুকে কয়লা চুরির কাজ করছিল ঠিক সেই সময় ওই খনিতে ধস নামে খনির নিচে ২৫ জন আটকে আছে বলে জানা গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সিআইএসএফ। কোলিয়ারির কর্তৃপক্ষের প্রতিনিধিও সেখানে রয়েছেন। রবিবার সকালে কুলটি থানার বোডরা গ্রামে বিসিসিএলের ১২ নম্বর হাজলা পিটের বিস্তীর্ণ অংশে ধস নামে। স্থানীয়রা জানাচ্ছেন, ২০ থেকে ২৫ জন চাপা পড়তে পারেন ওই খনিতে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কত জন খনির ভিতরে আটকে…

আরও পড়ুন