শুক্রবার সাত সকালে উলুবেড়িয়ায় মমতা অভিষেককে খুনের হুমকি দিয়ে পোস্টার, তদন্তে পুলিশ
বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে গাড়ি চাপা দিয়ে মারা হবে বলে হুমকি দিয়ে পোস্টার পড়ল উলুবাড়িয়া এলাকায়। যা নিয়ে শোরগোল পড়ে গেছে সমগ্র হাওড়া জেলা জুড়ে।শুক্রবার সাতসকালে হুমকি পোস্টারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উলুবেড়িয়ায়। উদ্ধার হওয়া পোস্টারে লেখা, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করব। সবাই প্রদীপ জ্বালাবে।” এই পোস্টারের নেপথ্যে কে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। লোকসভা নির্বাচনকে ঘিরে সমগ্র রাজ্য জুড়ে সব কটা দলের প্রচার অভিযান চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…
আরও পড়ুন