কলকাতা 

সারদা মিশনের প্রেসিডেন্টের নাম নেই ভোটার তালিকায় মমতার মঞ্চে হাজির হয়ে অভিযোগ জানালেন সন্ন্যাসী

এক দশকের বেশি তিনি রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। কিন্তু এসআইআর তালিকায় তাঁর নাম নেই। এই অনুযোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে উপস্থিত হয়েছেন এক সন্ন্যাসী। শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে তাঁকে পাশে নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, ‘‘দেখুন, ওঁরা ধর্মের বড় বড় কথা বলেন।’’ ধর্মতলায় মেট্রো চ্যানেলে তৃণমূলনেত্রীর ধর্নামঞ্চে দুপুরে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার একটি রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। তিনি জানান, এসআইআর তালিকায় তাঁর নাম নেই। তাঁকে মঞ্চে বলতে বলেন মুখ্যমন্ত্রী। এর পর ওই সন্ন্যাসী বলেন, ‘‘আমি রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসেছি। আজ ১৪ বছর হল মিনাখাঁ রামকৃষ্ণ…

আরও পড়ুন
কলকাতা 

নির্বাচনের আগেই পদত্যাগ করলেন সিভি আনন্দ, নয়া রাজ্যপালকে ঘিরে বাংলার রাজনীতিতে চাঞ্চল্য

বাংলার নতুন রাজ্যপাল হতে চলেছেন আর এন রবি। বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল। এর মাঝেই অতিরিক্ত দায়িত্বভার নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন সিবিইআই এবং আইবির প্রাক্তন কর্তা। ভোটের আগে প্রাক্তন কেন্দ্রীয় আধিকারিককে রাজ্যপাল হিসাবে নিয়ে আসায় জল্পনা তুঙ্গে। প্রসঙ্গত, প্রাক্তন সিবিআই এবং আইবির প্রাক্তন কর্তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হওয়ার পরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। এই বিষয়ে, নতুন রাজ্যপাল নিয়োগের আগে কেন্দ্রের তরফে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে নতুন রাজ্যপাল নিয়োগের বিষয়টি জেনেছেন বলে পোস্ট করেছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ…

আরও পড়ুন
কলকাতা 

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে রমজান কিট বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৫ মার্চ: পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক উদ্যোগে সামিল হল Aliah Students for Humanity (ASH)। বৃহস্পতিবার বিকেল ৩:৩০টায় Aliah University–এর পার্ক সার্কাস ক্যাম্পাসে আয়োজন করা হয় “রমজান সামগ্রী ও ঈদ কিটস বিতরণ” কর্মসূচি। এই উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে প্রায় ৩০টি নিম্নআয়ের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। প্রতিটি কিটে ছিল ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম চানা, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম সর্ষের তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম লাচ্ছা, ৫০ গ্রাম গুঁড়ো দুধ, ৫০০…

আরও পড়ুন
কলকাতা 

রবিবার আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ! সোম ও মঙ্গলেই ঠিক হয়ে যাবে কবে ভোট বাংলায়

রবিবার রাতেই কলকাতায় চলে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। থাকছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এ ছাড়াও বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী কলকাতায় আসছেন। আগামী সোম এবং মঙ্গলবার শহরে তাঁদের ঠাসা কর্মসূচি রয়েছে। দফায় দফায় বৈঠক হবে রাজনৈতিক দল এবং প্রশাসনের সঙ্গে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ এখনও চলছে। তার মধ্যেই পশ্চিমবঙ্গে ভোটের দামামা বেজে উঠল। ইতিমধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। কলকাতাতেও তাদের রুট মার্চ শুরু হয়েছে। কমিশনের ফুল বেঞ্চের সূচি অনুযায়ী, আগামী রবিবার ৮ মার্চ রাতে তারা কলকাতায় আসছে। সোমবার…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যে ফের মৃত্যু বিএলও-র, রানাঘাটে মৃত্যু ডিলিট ভোটারের

রাজ্যে ফের মৃত্যু বিএলও-র। এসআইআর (SIR in West Bengal) কাজের চাপে মৃত্যু মেদিনীপুরের শালবনীর বিএলও-র। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। অত্যাধিক কাজের চাপ, ভোটারদের নানা প্রশ্নের চাপ সামলাতে না পেরে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন বলে দাবি পরিবারের। অন্যদিকে, এসআইআরের চূড়ান্ত তালিকায় পরিবার ও অন্যান্য সদস্যদের নাম না থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত হয়েছে রানাঘাটের এক বৃদ্ধের। মৃত বিএলও-র নাম সুবিমল কারক। বয়স ৫৭। তিনি মেদিনীপুর বিধানসভার শালবনীর বাঁকিবাঁধ এলাকার বাসিন্দা ছিলেন। লালগেরিয়া সাবলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুবিমলবাবু বিএলও হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রচুর…

আরও পড়ুন
কলকাতা 

ইফতার মজলিশে আলাপচারিতা : পবিত্র কোরআন পড়ে আপনার অনুভূতি

পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশকের শুরুতে রবিবার ইফতার গ্রহণের পূর্বে সুন্দর এক বৈকালিক আসর অনুষ্ঠিত হয়ে গেল নিউটাউন এলাকার হাতিয়াড়ায়। ইফতার সহ আলাপচারিতার এই আসরে মিলিত হয়েছিলেন ছোটদের সঙ্গে বড়রাও। আলোচনার বিষয় ছিল ‘পবিত্র কোরআন পড়ে আপনার অনুভূতি’। পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের সুন্দর সাবলীল ব্যাখ্যা উঠে আসে এই আসরে। বিভিন্ন বক্তারা বলেন, রমজান মাসের অন্যতম বৈশিষ্ট্য হল এই মাসে নাযিল হয় পবিত্র কোরআন। এজন্যই এই মাসকে কোরআনের মাস বলা হয়। পবিত্র কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়, এটা এসেছে বুঝবার জন্য, নিজ দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানার জন্য, অপরের…

আরও পড়ুন
কলকাতা 

দোলের দিন সকালেই কলকাতায় ভেঙে পড়লো আস্ত বাড়ি

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার অর্থাৎ দোলের দিন সকালে পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রায় ১৫০ বছরের বাড়ির একাংশ। যদিও ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলেই খবর। তবে ঘটনায় স্থানীয় মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পার্ক স্ট্রিট থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৭ তারিখ কলকাতায় ভূমিকম্প হয়ে যাওয়ার পরেই বাড়ির কাঠামো দুর্বল হয়ে গিয়েছিল। তার জেরেই এদিন সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ। এদিন ছুটির দিন থাকায় তেমন কর্মব্যস্ততা ছিল না। এমনকী ওই বাড়িটিতেও কেউ…

আরও পড়ুন
কলকাতা 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড বিষয়ে নরেন্দ্র মোদির নীরবতা একটি গুরুতর ভুল!

বিশেষ প্রতিনিধি : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কথিত যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনির হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারত সরকারের নীরবতার তীব্র সমালোচনা করেছেন এসডিপিআই-এর জাতীয় সহ-সভাপতি এম কে ফাইজি। এই হত্যাকাণ্ড পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্রতর করেছে, পাল্টা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে—যার ফলে বৈশ্বিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত ভারতীয় প্রবাসীদের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে। ভারতের সরকারি প্রতিক্রিয়া সাধারণ সংযম প্রদর্শনের আহ্বানের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে; এতে হত্যাকাণ্ডের সরাসরি উল্লেখ বা ঘটনার গুরুত্বের স্বীকৃতি নেই। আন্তর্জাতিক অঙ্গনে গভীর…

আরও পড়ুন
কলকাতা 

আয়াতুল্লাহ আলি খামেনীর হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

ইরানের পবিত্র ভূমিতে হামলা ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনীর হত্যার প্রতিবাদে সোমবার কলকাতার ধর্মতলায় বিক্ষোভ প্রদর্শন করলো সংখ্যালঘু যুব ফেডারেশন। ইরানে আয়াতুল্লাহ আলী খামিনির বাড়িতে ও স্কুলে যেভাবে আমেরিকা ও ইসরাইল বিধ্বংসী হামলা চালিয়েছে তার বিরুদ্ধে সরব হন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান। কামরুজ্জামান বলেন আমাদের মোদি সরকার ইরানের উপরে হামলার বিষয়ে সম্পূর্ণ নীরবতা পালন করছেন। ইরান ভারতের বিশ্বস্ত বন্ধু অথচ তাদের বিপদে মোদি সরকার হাত গুটিয়ে রেখেছেন। আসলে নরেন্দ্র মোদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে বসতা স্বীকার করেছেন। অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিও জানানো হয় এদিন…

আরও পড়ুন
কলকাতা 

পার্থ – অর্পিতাকে এসএসসি মামলায় তলব ইডির!

বিশেষ প্রতিনিধি : এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করতে চলেছে ইডি। দোলের পরেই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছিল। দু’জনেই এখন ওই মামলায় জামিনে মুক্ত। এসএসসি মামলার তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আধিকারিকরা তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম বেশ কিছু জায়গায় পেয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। সেজন্যই এই মামলায় দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। বেশ কয়েক বছর জেলবন্দি থাকার পর রাজ্যের…

আরও পড়ুন