ছেলের চিকিৎসা করাতে গিয়ে আরজি কর হাসপাতালে লিফ্টে আটকে মৃত্যু বাবার!
ছেলের চিকিৎসা করাতে গিয়ে আরজি কর হাসপাতালে লিফ্টে আটকে মৃত্যু হল এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০)। শুক্রবার ভোরে এই ঘটনার পরেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রোগীর পরিজনেদের একাংশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত ব্যক্তি দমদমের বাসিন্দা। ভোর ৫টা নাগাদ তিনি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের লিফ্টে চেপে পাঁচতলায় যাচ্ছিলেন। লিফ্ট আটকে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, ঘটনার সময় লিফ্ট পরিচালনার (লিফ্ট অপারেটর) জন্য কেউ ছিলেন না। তাই কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে টালা থানার পুলিশ। সূত্র মারফত এ-ও জানা গিয়েছে,…
আরও পড়ুন