রেল পরিচালনায় নিরাপত্তা আরো জোরদার করতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের নিযুক্ত করা হবে
স্মৃতি সামন্ত,কলকাতা : পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের সঙ্গে Army Welfare Placement Organisation (AWPO)-এর সমঝোতা, প্রাক্তন সেনাদের যুক্ত করে রেল পরিচালনা আরও শক্তিশালী করা হল। রেল পরিচালনার নিরাপত্তা জোরদার করা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য অর্থবহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে পূর্ব রেলের সিয়ালদহ ডিভিশন Army Welfare Placement Organisation (AWPO)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই কৌশলগত সহযোগিতার মাধ্যমে ডিভিশনের বিভিন্ন রেল স্টেশনে পয়েন্টসম্যান হিসেবে প্রাক্তন সেনা সদস্যদের নিয়োগ করা হবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল নিরাপত্তা ও অপারেশনকে আরও শক্তিশালী করা এবং নিরাপত্তা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদে জনবল ঘাটতি পূরণ করা।…
আরও পড়ুন