কলকাতা 

বেনিয়াপুকুরে কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশিক্ষণ কেন্দ্রেই চুরি! গ্রেফতার ২

কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশিক্ষণ কেন্দ্রেই চুরি! শীতাতপ যন্ত্রের (এসি) পাইপ চুরির অভিযোগে গ্রেফতার দুই। কী ভাবে ওই কেন্দ্রে চোর ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, বৃহস্পতিবার মাঝরাতে চুরির ঘটনাটি ঘটে। বেনিয়াপুকুর এলাকার সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউটে রাতের অন্ধকারে ঢুকে পড়েন কয়েক জন। সেখানে থাকা তিনটি এসির আউটডোর ইউনিট থেকে তামার পাইপ চুরির অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। শুক্রবার ওই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল থানায় চুরির অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই সূত্র ধরে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা হলেন মিঠুন মল্লিক…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতার গুলশান কলোনির ত্রাস ফিরোজ গ্রেফতার

আবার পুলিশের জালে কলকাতার আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনির মহম্মদ ফিরোজ় খান ওরফে ‘মিনি ফিরোজ’। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গী মহম্মদ সাজিদকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। ফিরোজ়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার সূত্র ধরেই এই গ্রেফতারি। পুলিশ সূত্রে খবর, গত ২৩ জুন ফিরোজ় এবং সাজিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল তপসিয়া থানায়। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। সেই সূত্র ধরে শনিবার ডানকুনির টোল প্লাজ়া থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গাড়ি করে অন্যত্র যাওয়ার সময়ই ধরা হয় দুই অভিযুক্তকে। গত…

আরও পড়ুন
কলকাতা 

মমতার সঙ্গ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের সব পদ থেকে পদত্যাগ করলেন

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় আবারো নিঃসঙ্গ হলেন এবার মমতার সঙ্গ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভাড়া বাড়িতে তৃণমূল ভবনের দখলদারি নিয়ে গতকাল যে কাজিয়া দেখা দিয়েছিল তার শেষ পরিণতি হল চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ। গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূল ভবনে ঢুকে তালা মারলেন তার পেছনে চন্দ্রিমা ভট্টাচার্য আছে বলে সন্দেহ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেই ‘অভিমানে’ তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সভাপতি-সহ একাধিক পদে ছিলেন তিনি। তৃণমূলের অ্যাকাউন্টের সিগনেটরি দায়িত্ব থেকেও অব্যাহতি চন্দ্রিমা। দীর্ঘদিনের সহযোদ্ধার এই সিদ্ধান্তে আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চন্দ্রিমা জানান, “আমি জন্মলগ্নে…

আরও পড়ুন
কলকাতা 

সাড়ম্বরে অনুষ্ঠিত ‘ত্রিনেত্রা’র পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে 

সংবাদদাতা, বাংলার জনরব: ‘ত্রিনেত্রা’‌ সাহিত্য পত্রিকা এই সময়ে পশ্চিমবাংলার লিটিল ম্যাগাজিন জগতে ব্যতিক্রমী এক নাম। যার দক্ষ সম্পাদক বিকাশচন্দ্র সরকার, সহ সম্পাদক স্মিতা ব্যানার্জী, প্রিয়াংশু বিশ্বাস, সভাপতি মধুমিতা ভট্টাচার্য এবং সহ সভাপতি বর্ণালী চৌধুরী ও লোপামুদ্রা সরকারের উদ্যোগে গত ২৯ জুন ২০২৬ কলকাতা বিপ্লবী লীলা রায় সভাঘরে বর্ণাঢ্য সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠিত হয়। এদিন আলোচনা, গান, শ্রুতিনাটক, কবিতার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল পত্রিকার ষষ্ঠ বর্ষ প্রথম সংখ্যা প্রকাশ এবং গুণীজন সংবর্ধনা। অনুষ্ঠানের শুভ সূচনায় পত্রিকা গোষ্ঠীর শিল্পীদের তরফে পরিবেশিত হয় সমবেত সংগীত ‘সফল কর হে প্রভু আজি সভা’। সম্পাদকীয় বক্তব্যের…

আরও পড়ুন
কলকাতা 

মিড ডে মিলে কেন নিরামিষ? প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা, আগামী সপ্তাহের শুনানি

কলকাতা পুর এলাকার স্কুলগুলিতে এবার থেকে মিড ডে মিলে আমিষের বদলে দেওয়া হবে নিরামিষ খাবার। কেন ইসকনকেই বা দায়িত্ব দেওয়া হল?ঠিক কোন কারণে এই সিদ্ধান্ত, এই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আগামী মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। বঙ্গে পালাবদলের পর গত ২৪ জুন, বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যেখানে একগুচ্ছ নতুন ঘোষণা করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কলকাতায় পুর এলাকায় মিড ডে মিলের খাবার সরবরাহের দায়িত্ব ইসকনকে তুলে দেওয়া হয়েছে। গুজরাটে মিড ডে মিলের দায়িত্বে ইসকন। এমনকী বেশ কয়েকটি…

আরও পড়ুন
কলকাতা 

ডা. বিধানচন্দ্র রায় স্মরণে রবীন্দ্রভারতী সোসাইটি

মোল্লা জসিমউদ্দিন : পশ্চিমবাংলার রূপকার ডা. বিধানচন্দ্র রায়ের ১৪৫তম জন্মদিন পালন করল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রভারতী সোসাইটি। প্রথিতযশা চিকিৎসক ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন বাংলার শিক্ষা, সংস্কৃতি, নগর উন্নয়ন, শিল্পস্থাপন ইত্যাদির পরিকল্পনা ও রূপায়নে তাঁর উল্লেখযোগ্য অবদানের সাথে রবীন্দ্রভারতী সোসাইটি স্থাপনার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রদূত। মূলত, তাঁরই উদ্যোগ ও অক্লান্ত প্রচেষ্টা স্বরূপ ১৯৪৭ সালের ১৫ই জানুয়ারি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রতিষ্ঠা হয় রবীন্দ্রভারতী সোসাইটি। তাই প্রতি বছর এই দিনটিতে সোসাইটি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে পথিকৃৎসম এই ব্যক্তিত্বকে। পয়লা জুলাই সকাল ন’টায় বিবাদী বাগে ডা. রায়ের পূর্ণাবয়ব মর্মরমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়,…

আরও পড়ুন
কলকাতা 

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ শওকাত মোল্লা

পুলিশ হেফাজতে থাকাকালীন রাস্তায় ঘোরানো, ‘মাছচোর’ গান বাজিয়ে জনগণের গালিগালাজ-কটূক্তি। বৃহস্পতিবার ক্যানিংয়ের জীবনতলা বাজারে শওকত মোল্লাকে (Saokat Molla) নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। সেখানে ‘মাছচোর’ গানের সঙ্গে তীব্র জনরোষ আছড়ে পড়াকে মোটেই ভালোভাবে গ্রহণ করেননি প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এটা মানবাধিকার লঙ্ঘন বলে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, নিজের মানবাধিকার রক্ষার দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করার আবেদন জানান শওকত। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। কার এজলাসে মামলা, কবে তার শুনানি, সেসব অবশ্য এখনও জানা যায়নি। ছাব্বিশের ভোটে হারের পর ভাঙড়ের বিস্ফোরণকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী…

আরও পড়ুন
কলকাতা 

পুজোর আগে কলকাতায় তিন দিনের পর্যটন মেলা, পর্যটকদের ঢল

বিশেষ প্রতিনিধি : পুজোর আগে ভ্রমন পিপাশু বাঙালিদের জন্যে কলকাতার খুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হল তিন দিনের ট্যুরিজম ফেয়ার ২০২৬। আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলবে এই মেলা। মেলার আয়োজন করেছে ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যারা দীর্ঘদিন ধরে দেশজুড়ে পর্যটন প্রদর্শনী ও ট্রাভেল এক্সিবিশনের আয়োজন করে আসছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটনপ্রেমী, ভ্রমণ সংস্থা এবং বিভিন্ন রাজ্যের পর্যটন দপ্তরকে এক ছাদের তলায় এনে ভ্রমণ-সংক্রান্ত তথ্য, নতুন গন্তব্য এবং পর্যটন পরিষেবা সম্পর্কে ধারণা দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য। উৎসবের মরশুমের আগে ভ্রমণ পরিকল্পনা করার ক্ষেত্রেও এই মেলা বিশেষভাবে সহায়ক…

আরও পড়ুন
কলকাতা 

মমতার হয়ে আপনি, অভিষেকের কৌঁসুলি কে? এজলাসে বিচারপতির প্রশ্নে ‘নির্বাক’ কল্যাণ

বাংলার জনরব ডেস্ক : একুশে জুলাইয়ের সমাবেশে আদালত অবমাননা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হয়ে লড়ছেন কে? কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দাঁড়িয়ে কার্যত ‘নির্বাক’ বর্ষীয়ান আইনজীবী। শুক্রবার হাই কোর্টে শুনানিতে বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করবেন। প্রশ্ন ওঠে, তাহলে অভিষেকের বিরুদ্ধে কে লড়বেন? কল্যাণ সোজাসাপ্টা কোনও জবাব দেননি। পরিবর্তে খানিকটা ইতস্ততবোধ করেন। আদালতের বক্তব্য, তাহলে তাঁর বিরুদ্ধে রুল জারি করতে হবে। বলে রাখা ভালো, পালাবদলের পর দলের অধিকাংশ নেতাই ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের ‘সেকেন্ড ইন্ড কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।…

আরও পড়ুন
কলকাতা 

প্রকাশিত হলো উ.ক.বাংলা ভাষা চর্চা কেন্দ্রের পত্রিকা ‘সাহিত্য সমন্বয়’

সংবাদদাতা, বাংলার জনরব:: গত ২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা ‘সাহিত্য সমন্বয় ‘। উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের মুখপত্র‌ সাহিত্য পত্রিকাটি আন্তর্জাতিক মাতৃভাষা সংখ্যা হিসেবে প্রকাশিত হয়। পত্রিকাটি সমবেতভাবে প্রকাশ করেন পত্রিকা সম্পাদক তথা সভাপতি জয়ন্ত রসিক, যুগ্ম সম্পাদক কবি মানিক দে, কথাশিল্পী সেখ আব্দুল মান্নান, বিশিষ্ট লেখিকা সবিতার বেগম, কবি অমর কুমার দাস, বিশিষ্ট লেখিকা সৈয়দ সোফিয়া নওয়াজ, কবি আলমগীর রাহমান, সমাজ সচেতন বিশিষ্ট ব্যক্তিত্ব নূরনবী জমাদার ও কবি নোটন ধর। প্রকাশিত হয় মানিক দে সম্পাদিত বিশেষ কাব্য সংকলন…

আরও পড়ুন