ইন্টারপোলের কাছে হাসিনার বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিস’ জারির আর্জি বাংলাদেশ সরকারের
বাংলার জনরব ডেস্ক : ‘গণ অভ্যুত্থানে’ প্রধানমন্ত্রীর গদি হারিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাঁকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের মুখোমুখী করতে মরিয়া মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। এবার মুজিবকন্যার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে ‘রেড কর্নার নোটিস’ জারির আর্জি জানাল বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। হাসিনার পাশাপাশি এই তালিকায় রয়েছেন আওয়ামি লিগের আরও ১১ জন। জানা গিয়েছে, বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামির নেতা-সাংসদদের বিরুদ্ধে নোটিস জারি করতে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে এনসিবি। সম্প্রতি রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামির শাখা সংগঠন ছাত্রলিগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে। যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি…
আরও পড়ুন