আন্তর্জাতিক 

আইসিস ঘাঁটিগুলিকে নিশানা করে সিরিয়ায় বিমান হামলা আমেরিকার

শুক্রবার রাতে আমেরিকার সেনাবাহিনী সিরিয়ায় হামলা চালিয়েছে। নিশানায় আইসিস জঙ্গিদের ঘাঁটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এটি প্রতিশোধমূলক পদক্ষেপ এবং এতে সিরিয়া সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। গত সপ্তাহে সিরিয়ায় বেশ কয়েক জন আমেরিকানকে হত্যা করা হয়েছিল। তাঁদের দেহ মার্কিন মুলুকে পৌঁছোনোর পরেই প্রতিশোধের কঠোর বার্তা দিয়েছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন, সিরিয়ায় উপস্থিত সকল খুনি জঙ্গিদের তিনি শায়েস্তা করবেন। শুক্রবারের হামলা সেই প্রতিশোধেরই অঙ্গ। আইসিস ঘাঁটিগুলি চিহ্নিত করে আকাশপথে গোলাবর্ষণ করা হয়েছে। ট্রাম্পের দাবি, তাঁদের অভিযান সফল। বহু ঘাঁটি ধ্বংস হয়েছে। মার্কিন হামলায় অনেক জঙ্গি নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ এই বিষয়ে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাধিস্থ করা হবে ওসমান হাদিকে

বাংলাদেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাধিস্থ করা হবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। শুক্রবার রাতে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিশ্ববিদ্যালয় চত্বরে বাংলাদেশের জাতীয় কবি নজরুলের সমাধি রয়েছে। তা ছাড়াও একাধিক শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে সমাধিস্থ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওই নির্দিষ্ট চত্বরে। এ বার সেখানে স্থান পাবেন হাদি। বিবিসি বাংলা জানিয়েছে, হাদিকে নজরুলের পাশে সমাধিস্থ করার আর্জি জানিয়েছিল তাঁর পরিবার। এ ছাড়া, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কাছ থেকে চিঠি পান কর্তৃপক্ষ, সেখানেও অনুরূপ আর্জি জানানো হয়। এ বিষয়ে শুক্রবার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ঢাকার শাহবাগকে শহীদ ওসমান হাদী চত্বর বলে ঘোষণা ইনক্লাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল বাংলাদেশের ঢাকার  শাহবাগ। শুক্রবার জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এসময় এই চত্বরকে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ নাম দেওয়া হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঘোষণা দেন, এখন থেকে শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’। তিনি বলেন, ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এ সময় ডাকসু ভিপি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিভিন্ন দল ও…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

উত্তাল বাংলাদেশে ঢাকা, খুলনা রাজশাহী ও চট্টগ্রামে শান্তি ফেরাতে র‍্যাব মোতায়েন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর থেকে উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতের তাণ্ডবের পর শুক্রবার সকালেও ঢাকা, খুলনা, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পরিস্থিতি শান্ত হয়নি। সকাল থেকে নতুন করে কোথাও ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা না ঘটলেও বিক্ষিপ্ত ভাবে বিক্ষোভ চলছেই। সকাল থেকে শাহবাগ-সহ বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুলশানে বিভিন্ন দূতাবাসের আশপাশেও পরিস্থিতি বেশ উত্তপ্ত। অশান্তি সামাল দিতে শহরে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানাতে বেলা ১১টার পর ডেলি স্টার-এর দফতরের সামনে জড়ো হন একদল…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বাংলাদেশের ইনক্লাব মঞ্চের আহবায়ক ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর দুই সংবাদপত্র দফতরে হামলা ও আগুন উত্তেজিত জনতার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাত থেকে উত্তাল বাংলাদেশ। দেশের প্রথম সারির বাংলা সংবাদপত্র প্রথম আলো এবং ইংরেজি সংবাদপত্র ডেলি স্টার-এর অফিসে রাতে তাণ্ডব চালানো হয়েছে। উত্তেজিত জনতা দুই সংবাদপত্রের দফতরে ঢুকে যথেচ্ছ ভাঙচুর চালায় এবং আগুন লাগিয়ে দেয়। প্রথম আলো-র চারতলা ভবন প্রায় পুরোটাই ভস্মীভূত। পাশে ডেলি স্টার-এর ভবনের নীচের দু’টি তলা আগুনে পুড়ে গিয়েছে। কী ভাবে অফিসের ছাদে বসে আতঙ্কের প্রহর কাটিয়েছেন, পরে তার বর্ণনা দিয়েছেন ডেলি স্টার-এর সাংবাদিকেরা। ডেলি স্টার-এর দফতর রয়েছে ঢাকার কারওয়ান বাজার এলাকায় একটি ১০তলা ভবনে। তার অদূরেই প্রথম আলো-র দফতর।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘নিরাপত্তাগত কারণ’ দেখিয়ে ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি, সংঘাত চরমে?

‘নিরাপত্তাগত কারণ’ দেখিয়ে ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। বুধবার দুপুর ২টো থেকে এই ভিসাকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (সংক্ষেপে আইভ্যাক)-এর তরফে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। তবে কবে বা কত ক্ষণ পর্যন্ত এটি বন্ধ থাকবে, তা ওই বিবৃতিতে বলা হয়নি। কেবল বলা হয়েছে, যে সমস্ত ভিসা আবেদনকারী বুধবারের জন্য ‘স্লট’ বুক করেছিলেন, তাঁদের জন্য নতুন তারিখ এবং সময় নির্ধারণ করা হবে। ভিসাকেন্দ্র বন্ধ রাখার কারণ হিসাবে ‘চলমান নিরাপত্তা পরিস্থিতি’-র কথা বলা হলেও সবিস্তার কিছু জানানো হয়নি। স্বাভাবিক ভাবেই বিষয়টি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানে ফের গ্রেফতার নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদী! রহস্য?

বাংলার জনরব ডেস্ক : ইরানে গ্রেফতার হলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদি। শুক্রবার তাঁকে গ্রেফতার করেছে ইরানের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। তাঁর সংস্থা ‘নার্গিস ফাউন্ডেশন’-এর দাবি, মাশহাদ শহরে আইনজীবী খোসরু আলিকোরদিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মোহাম্মদি। সেখান থেকেই মারধর করার পর ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কারজয়ীকে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এই তথ্য প্রকাশ্যে আসার পর নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। ইরানে মহিলাদের ওপর নিপীড়নের বিরুদ্ধে তাঁর উদ্যোগ এবং মানবাধিকারের জন্য লড়াইয়ে অবদানের জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল তাঁকে। কিছুদিন আগেই মৃত্যু হয়েছে আইনজীবী খোসরু আলিকোরদির। নিজের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সন্তান জন্ম দিতে আমেরিকা যেতে চাইলে বাতিল হবে ভিসা কড়া পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে জন্মসূত্রে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। অনেকে আবার এটাকে কাজে লাগানোর জন্য ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে কোন হাসপাতালে ভর্তি হয়ে সন্তান জন্ম দিয়ে থাকেন সেই বিষয়টি এবার কড়া হাতে দমন করতে চাইছেন মার্কিন আধিকারিকরা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সন্তানের জন্ম দিতে কেউ আমেরিকা যেতে চাইলে সঙ্গে সঙ্গে তার ভিসার আবেদন বাতিল করে দেয়া হবে। বৃহস্পতিবার ভারতের মার্কিন দূতাবাসের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে বলা হয়েছে, আমেরিকার আধিকারিকেরা যদি মনে করেন, স্রেফ সন্তানের জন্ম দিতেই কেউ আমেরিকায় যাচ্ছেন, তা হলে সংশ্লিষ্ট ব্যক্তির…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন ১২ ফেব্রুয়ারি,একই সঙ্গে হবে জুলাই সনদের গণভোট

বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন কমিশন এ কথা ঘোষণা করেছে। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন বৃহস্পতিবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণে ভোট-নির্ঘণ্ট ঘোষণা করে বলেন, ‘‘এ বারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যায় ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখনও পর্যন্ত ৩ লক্ষের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন।’’ নাসিরউদ্দিন জানান, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদের নির্বাচন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভয়াবহু দুর্ঘটনা মরক্কোয়, জোড়া বহুতল ভেঙে মৃত ১৯

পাশাপাশি দু’টি বহুতল ভেঙে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা মরক্কোয়। ধ্বংসাবশেষে চাপা পয়ে প্রাণ হারালেন অন্তত ১৯ জন। আহত কমপক্ষে ১৬ জন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। মরক্কোর অন্যতম জনপ্রিয় ও জনবহুল শহর ফেজে মঙ্গলবার মধ্যরাতে (স্থানীয় সময়) ঘটে এই ভয়ংকর দুর্ঘটনাটি। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জুড়ে থাকা দু’টি চারতলা বিল্ডিং। জানা গিয়েছে, জরাজীর্ণ ওই বহুতলে আটটি পরিবারের বাস ছিল। দীর্ঘদিন ধরে ওই বিল্ডিংয়ের স্বাস্থ্যের দিকে নজর দেননি বাসিন্দারা। স্থানীয়দের বলা সত্ত্বেও লাভ হয়নি। ফলে পরিণতি হল বীভৎস। ঘটনার খানিক পরেই সেই স্থানে পৌঁছে যায় নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দল। বহুতলের নিচে চাপা…

আরও পড়ুন